22/09/2026
ঢাকায় যতগুলো রেস্টুরেন্টে চুই ঝাল এর গোস্ত বিক্রি করে তার টেস্ট খুলনার হোটেল গুলোর মাংসের ধারে কাছেও নেই ☹️☹️আমার শ্বশুরবাড়ি খুলনায় হওয়াতে খুলনার অথেন্টিক চুইঝাল খাওয়ার সৌভাগ্য হয়েছে। যতবার খুলনায় গিয়েছে ততবারই মাস্ট এই মাংস খেয়েছি। এই মাংসটা শুধু গরম সাদা ভাত দিয়েই মজা লাগে পোলাও খিচুড়ি অন্য কিছুর সাথে নয় কিন্তু। ওই রিয়েল মাংসটা যদি একবার আপনি খান তাহলে আপনার পছন্দের খাবারের তালিকায় প্রথম অথবা দ্বিতীয় স্থানে চলে আসবে নিশ্চিত। ✌️✌️
দ্বিতীয় ছবিটা খুলনার একটা হোটেলের রান্নাঘরের। খেতে গিয়ে রান্নার প্রসেস টা একটু দেখে এসেছিলাম। এই গোশতের রান্নার মেইন একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে দেশি এক কোয়া রসুন যেটা মাংসের সাথে প্রচুর পরিমাণে ব্যবহার করে ওরা ছবিতেই দেখতে পাচ্ছেন। আর প্রথমে চুলায় মাংস দিয়ে তারপর আস্তে আস্তে একটা একটা করে উপকরণ দিতে থাকে আর রান্না হতে থাকে।
কারো যদি সখ থাকে তাহলে খুলনায় যে খেয়ে আসবেন তাহলেই বুঝতে পারবেন চুইঝালের গোশতের আসল টেস্ট। ❣️❣️