DiaTea - ডায়াবেটিস চা

DiaTea - ডায়াবেটিস চা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DiaTea - ডায়াবেটিস চা, Health Food Shop, Dhaka.

11/10/2025
সুগার রোগীদের যে খাবারগুলো এড়িয়ে চলা উচিতসুগার রোগীদের এমন কিছু খাবার এড়িয়ে চলা উচিত যা রক্তে ইনসুলিন দ্রুত বাড়িয়ে...
08/09/2025

সুগার রোগীদের যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত

সুগার রোগীদের এমন কিছু খাবার এড়িয়ে চলা উচিত যা রক্তে ইনসুলিন দ্রুত বাড়িয়ে দেয় এবং শরীরের জন্য ক্ষতিকর।
সাদা চাল: এটি দ্রুত হজম হয় এবং রক্তে ইনসুলিন বাড়ায়।
প্রসেসড খাবার: যেমন প্যাকেটজাত চিপস, বিস্কুট, কেক এবং পেস্ট্রি।
মিষ্টি পানীয়: চিনিযুক্ত পানীয় যেমন কোল্ড ড্রিঙ্কস, ফলের জুস এবং এনার্জি ড্রিঙ্ক।
ডিপ ফ্রাই করা খাবার: যেমন তেলেভাজা, পকোড়া বা সমোসা।
মিষ্টি ফল: আম, কাঁঠাল বা কলার মতো মিষ্টি ফল রক্তে ইনসুলিন বাড়ায়।
চিনি: সরাসরি চিনি বা চিনি মেশানো খাবার এড়িয়ে চলতে হবে।

31/08/2025

📌ডায়াবেটিস রোগীর নিষিদ্ধ খাবার তালিকা:

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খাবারে বিশেষ নজর দেওয়া দরকার এবং কিছু খাবার পুরোপুরি এড়ানো উচিত। কারণ, এই খাবারগুলো ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এবং আরও নানা স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। ডায়াবেটিস রোগীদের সুস্থ থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক ও সুষম খাদ্যতালিকা মেনে চলা। মাখন, ঘি, মিষ্টি, চিনি, মধু, গুড়, লজেন্স, আইসক্রিম, কেক, পেস্ট্রি, ফলের রস, নরম পানীয়, অ্যালকোহল, তেলেভাজা খাবার। এগুলোতে প্রচুর চিনি ও চর্বি থাকে, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিস রোগীদের এসব খাবার এড়ানোই ভালো। এর বদলে সবজি, ফল, পুরো শস্য, মাছ এবং তেল ছাড়া মুরগি খাওয়া যেতে পারে। নিয়মিত ব্যায়াম এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেলে ডায়াবেটিস সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব।

26/08/2025

বর্তমানে অনিয়মিত জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিসের মতো জটিল মারাত্মক রোগ। ধীরে ধীরে এ রোগে আক্রান্তের সংখ্যাও দিন দিন ক্রমশ বাড়ছে।

মূলত শরীরে শর্করার মাত্রা ঠিক না থাকলে ডায়াবেটিস হয়ে থাকে। শরীর সঠিক পরিমাণে ইনসুলিন তৈরি না করার কারণে এটি ঘটে থাকে।তাই ডায়াবেটিস রোগীদের সকালের ব্রেকফাস্টে কোন কোন জিনিস অন্তর্ভুক্ত করা উচিত, যাতে তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, সে বিষয়টি তুলে ধরেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

সকালের নাস্তায় যা অন্তর্ভুক্ত করা উচিত:

✅ কার্বোহাইড্রেট – রুটি, ওটস, সুজি (শক্তির জন্য)

✅ প্রোটিন – ডিম, দুধ, বাদাম, ছোলা (পেট ভরা ও গঠনের জন্য)

✅ ফল ও সবজি – কলা, আপেল, শসা, লেটুস (ভিটামিনের জন্য)

✅ ভালো চর্বি – অলিভ অয়েল, বাদাম, ঘি (অল্প পরিমাণে)

✅ পানি/তরল – গরম পানি, দুধ, ফলের রস

🌿 ডায়াবেটিস রোগীদের জন্য স্বাস্থ্য টিপস 🌿ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, তবে সঠিক নিয়ম মেনে চললে এটি নিয়ন্ত্রণে রাখ...
22/08/2025

🌿 ডায়াবেটিস রোগীদের জন্য স্বাস্থ্য টিপস 🌿

ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, তবে সঠিক নিয়ম মেনে চললে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। 🩺

✅ খাদ্যাভ্যাসে সচেতনতা
• ভাজাপোড়া, চিনি ও মিষ্টি খাবার এড়িয়ে চলুন।
• বেশি করে শাকসবজি, ডাল, মাছ ও আঁশযুক্ত খাবার খান।
• নিয়মিত নির্দিষ্ট সময়ে খাবার গ্রহণ করুন।

✅ শরীরচর্চা
• প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন।
• অতিরিক্ত বসে থাকা কমিয়ে দিন।

✅ রক্তে শর্করা নিয়ন্ত্রণ
• নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করুন।
• চিকিৎসকের পরামর্শমতো ওষুধ বা ইনসুলিন ব্যবহার করুন।

✅ সুস্থ জীবনধারা
• ধূমপান ও মদ্যপান সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন।
• পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি বজায় রাখুন।
• পা ও ত্বকের যত্ন নিন ক্ষত হলে অবহেলা করবেন না।

🌸 মনে রাখবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ মানেই সুস্থ ও স্বাভাবিক জীবন। 🌸

প্রশ্ন : ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার জন্য নির্দিষ্ট কোনো বয়স আছে ?উত্তর : মাতৃগর্ভ থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত য...
19/08/2025

প্রশ্ন : ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার জন্য নির্দিষ্ট কোনো বয়স আছে ?
উত্তর : মাতৃগর্ভ থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত যেকোনো সময় ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস প্রধানত দুই প্রকার : টাইপ-১ এবং টাইপ-২। টাইপ-১ এ আক্রান্তের সংখ্যা খুবই কম। ডায়াবেটিস আক্রান্তদের মধ্যে তা ৫ শতাংশ। টাইপ-১ সাধারণত ১০ থেকে ২৫ বছরের মধ্যে হয়ে থাকে। আর টাইপ-২ হয়ে থাকে ২৫ বছরের পর থেকে। যত বয়স বাড়তে থাকে তত আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। টাইপ-১ হলে ইনসুলিন ছাড়া অন্য কোনো উপায়ে তার চিকিৎসা করা যায় না।

প্রশ্ন : ডায়াবেটিস কী?উত্তর : ডায়াবেটিস হচ্ছে বহুমূত্র রোগ। প্রাচীন ভারতে এটাকে মধুমেহ বা বহুমূত্র রোগ বলা হতো। মধু মানে...
18/08/2025

প্রশ্ন : ডায়াবেটিস কী?
উত্তর : ডায়াবেটিস হচ্ছে বহুমূত্র রোগ। প্রাচীন ভারতে এটাকে মধুমেহ বা বহুমূত্র রোগ বলা হতো। মধু মানে মিষ্টি আর মেহ মানে প্রস্রাব। প্রস্রাবের সাথে যেহেতু মধু জাতীয় মানে মিষ্টি জাতীয় জিনিস যাচ্ছে সে কারণে মধুমেহ বলত। ঘন ঘন প্রস্রাব হবে, প্রস্রাবের সাথে সুগার যাবে, শরীর শুকিয়ে যাবে- এই তিনটাকে একত্রে বলে ডায়াবেটিস। পুরো নাম ডায়াবেটিস ম্যালাইটাস। আমরা শুধু ডায়াবেটিস বলি। ডায়াবেটিস হলে শরীরে ইনসুলিনের অভাব দেখা দেয়। ইনসুলিন কমে গেলে শরীরের অনেক ক্ষতি হয়।

প্রশ্ন : ডায়বেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ে আমাদের দেশে কোনো জরিপ আছে কি?
উত্তর : আনুমানিক ৮০ লাখের মতো ডায়াবেটিস রোগী আছে। অর্ধেক নারী, অর্ধেক পুরুষ। এর মধ্যে অর্ধেকই জানেন না, তাদের ডায়াবেটিস আছে।

ডায়াবেটিস রোগীদের জন্য ফল ও সবজি নির্বাচন করার সময় কিছু বিষয় মনে রাখতে হবে। তাদের এমন ফল ও সবজি বেছে নেয়া উচিত যা রক্ত...
16/08/2025

ডায়াবেটিস রোগীদের জন্য ফল ও সবজি নির্বাচন করার সময় কিছু বিষয় মনে রাখতে হবে। তাদের এমন ফল ও সবজি বেছে নেয়া উচিত যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করবে। সাধারণত, কম গ্লাইসেমিক ইনডেক্স (GI) এবং বেশি ফাইবার সমৃদ্ধ ফল ও সবজি ডায়াবেটিস রোগীদের জন্য ভালো।

🍒ডায়াবেটিস রোগীর জন্য ফল:
আপেল, পেয়ারা, স্ট্রবেরি, ব্লুবেরি, কমলালেবু, পেঁপে, এবং চেরির মতো ফলগুলি ডায়াবেটিস রোগীদের জন্য ভালো কারণ এগুলোর GI কম থাকে I

আঙুর, আম, আতা, কাঁঠাল, কলা, এবং সবেদা এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলোর GI বেশি থাকে |

ফলের মধ্যে থাকা প্রাকৃতিক শর্করা রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায়, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী |

🥬ডায়াবেটিস রোগীর জন্য সবজি:
সবুজ শাকসবজি, যেমন - পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, গাজর, টমেটো, এবং লেডিস ফিঙ্গার (okra) ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এগুলোতে ফাইবার বেশি থাকে এবং শর্করার পরিমাণ কম থাকে।
করলা তার তেতো স্বাদের কারণে অনেকে খেতে চান না, কিন্তু এটি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এতে উপস্থিত উপাদানগুলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

সবজি বাছাই করার সময়, গ্লাইসেমিক ইনডেক্স (GI) এবং গ্লাইসেমিক লোড (GL) দেখে নিতে পারেন। GI নির্দেশ করে যে, কোন খাবার খেলে কত দ্রুত রক্তে সুগার বাড়বে এবং GL নির্দেশ করে, খাবারের প্রতি পরিবেশন সাইজে রক্তে শর্করার পরিমাণ কতটুকু বাড়ল বা কমলো।

📌কতো মানুষ ডায়াবেটিসে আক্রান্ত?বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে ১৯৮০ সালে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ...
13/08/2025

📌কতো মানুষ ডায়াবেটিসে আক্রান্ত?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে ১৯৮০ সালে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ১১ কোটি। ২০১৪ সালে সেটা বেড়ে হয় ৪২ কোটিরও বেশি।
১৯৮০ সালে ১৮ বছরের বেশি বয়সী মানুষের ডায়াবেটিস হওয়ার হার ছিল ৫ শতাংশেরও কম কিন্তু ২০১৪ সালের তাদের সংখ্যা বেড়ে দা*ড়িযেছে ৮ দশকি ৫ শতাংশ।
ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন বলছে, প্রাপ্ত বয়স্ক যেসব মানুষ ডায়াবেটিসে আক্রান্ত তাদের প্রায় ৮০ শতাংশ মধ্য ও নিম্ন আয়ের দেশের, যেখানে খুব দ্রুত খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটছে।
সংস্থাটি বলছে, ২০১৬ সালে ডায়াবেটিসের কারণে প্রায় ১৬ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

ডায়াবেটিস রোগীদের যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত।ডায়াবেটিস রোগীদের এমন কিছু খাবার এড়িয়ে চলা উচিত যা রক্তে ইনসুলিন দ্র...
11/08/2025

ডায়াবেটিস রোগীদের যে খাবারগুলো এড়িয়ে চলা উচিত।ডায়াবেটিস রোগীদের এমন কিছু খাবার এড়িয়ে চলা উচিত যা রক্তে ইনসুলিন দ্রুত বাড়িয়ে দেয় এবং শরীরের জন্য ক্ষতিকর।

সাদা চাল: এটি দ্রুত হজম হয় এবং রক্তে ইনসুলিন বাড়ায়।

প্রসেসড খাবার: যেমন প্যাকেটজাত চিপস, বিস্কুট, কেক এবং পেস্ট্রি।

মিষ্টি পানীয়: চিনিযুক্ত পানীয় যেমন কোল্ড ড্রিঙ্কস, ফলের জুস এবং এনার্জি ড্রিঙ্ক।

ডিপ ফ্রাই করা খাবার: যেমন তেলেভাজা, পকোড়া বা সমোসা।

মিষ্টি ফল: আম, কাঁঠাল বা কলার মতো মিষ্টি ফল রক্তে ইনসুলিন বাড়ায়।

চিনি: সরাসরি চিনি বা চিনি মেশানো খাবার এড়িয়ে চলতে হবে।

09/08/2025

ডায়াবেটিস রোগী কোন ফল ও শাকসবজি খেতে পারেন?

✅এক ফালি বাঙ্গি বা জাম্বুরা খেতে পারেন, সাথে একটু টক দই মিশিয়ে নিতে পারেন। যেকোনো ধরনের মৌসুমি ফলই খাওয়া ভালো
✅আপেল, আলুবোখারা এগুলোও খাওয়া যায়
খিচুড়ি, পাস্তা ও অন্যান্য রান্নায় গাজর, মটরশুঁটি, বরবটি ও শিম ব্যবহার করুন
✅ভাতের সাথে মটরশুঁটি, মাংসে বেশি করে পেঁয়াজ বা একমুঠো পালংশাকও যোগ করা যেতে পারে
✅কম শর্করাযুক্ত শাকসবজির উৎস হিসেবে মাশরুম, শশা, পালংশাক, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি ও লেটুস খাওয়া যেতে পারে
বরই ও তরমুজ কম শর্করাযুক্ত ফলের ভালো উৎস। যারা দেশের বাইরে থাকেন তারা বিদেশি ফলের মধ্যে আভোকাডো, পীচ ও বিভিন্ন বেরি খেতে পারেন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when DiaTea - ডায়াবেটিস চা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share