09/03/2026
Ar 2 din ache
Jara jara donation korte chacchen,inbox us❤️
আসসালামু আলাইকুম
প্রতি বছর এর মতো এই বছরও Papri's Dream এর উদ্যোগে ইফতার ডোনেশন প্রোগ্রাম ২০২৬ ইং করা হবে ইনশাআল্লাহ।
আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা দিন এনে দিন খায়। বর্তমানে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে তাতে এমন মানুষদের দুবেলা পেট ভরে খাওয়াও কঠিন হয়ে যাচ্ছে। তারা এখন খুবই শোচনীয় অবস্থা পার করছে।
তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই রমজান মাসে আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই সেই মানুষগুলোর পাশে দাড়াবো ইনশাআল্লাহ।অন্তত কিছু মানুষ তো আমাদের জন্য একটা দিন ঠিক করে ইফতারটা করতে পারবে।আর রমজান মাসে যেকোনো ভালো কাজের পুরস্কার অন্য মাসের তুলনায় অনেক অনেক গুন বেশি তা আমরা সবাই জানি।আমাদের ইচ্ছা যতটুকু পারি সেটা দিয়ে পথশিশু, গরিব ও অসহায়দের সাহায্য করবো।
আপনারা চাইলে আমাদের সাথে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে সেসব কিছু অসহায় মানুষগুলোর মুখে অন্তত ইফতারিতে পেট ভরে খাবার তুলে দেবার প্রতিশ্রুতি দিতে পারেন।আর আপনাদের কাছের বন্ধু বা পরিচিত শুভাকাঙ্ক্ষীদের জানাতে পারেন যাতে তারাও এই উদ্যোগে অংশগ্রহণ করতে পারে।কোনো ধরা-বাধা নেই। আপনারা যে যা সামর্থ্যের মধ্যে পারবেন দুঃখী মানুষগুলোর জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন।
আমাদের ইফতার ডোনেশন প্রোগ্রাম করার ইচ্ছে আছে রমজানের শেষ ১০ দিনের মধ্যে ২৩ শে রোজার ইফতার অর্থাৎ ১৩ মার্চ শুক্রবার,২০২৬।
ইফতার প্রোগ্রাম এর জন্য ডোনেশন দিতে নিচের নাম্বারে সেন্ড করুন।
বিকাশ/নগদ/রকেটঃ 01767575679
ডোনেশন পাঠানোর শেষ তারিখ ১২ মার্চ ২০২৬।
ডোনেশন পাঠানোর পর অবশ্যই কল/টেক্সট দিয়ে জানাবেন প্লিজ।