15/03/2026
মানবিক সহায়তার আবেদন। মানুষের জীবন কখনো কখনো এমন এক মোড়ে এসে দাঁড়ায়, যেখানে সব আনন্দ, সব স্বপ্ন, সব আশাই যেন থমকে যায়। শুধু বেঁচে থাকার আকুতি হয়ে ওঠে জীবনের একমাত্র প্রার্থনা।
আমার খুব কাছের এক ছোট ভাই শাকিল l আমাদের এলাকার সুপরিচিত মুখ! ছোট ভাইটি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আজ জীবনের কঠিনতম লড়াই লড়ছে। সংবাদটি তার পরিবার, বন্ধু এবং আমাদের সবার জন্যই অত্যন্ত কষ্টদায়ক। বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে! এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তার পরিবারের পক্ষে একা এই বিশাল খরচ বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
আমরা সবাই যদি আমাদের সামর্থ্য অনুযায়ী একটু করে সাহায্য করি, তাহলে হয়তো এই কঠিন লড়াইয়ে তাকে নতুন জীবন ফিরে পেতে সাহায্য করা সম্ভব হবে। তাই সবার কাছে বিনীত অনুরোধ, আপনার/ আপনাদের সামর্থ্য অনুযায়ী দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন
রোগীর পরিচয়ঃ-
নামঃ মো: শাকিল
ঠিকানাঃ খানপুরা, বাবুগঞ্জ, বরিশাল।
পড়াশুনা বর্তমানঃ
অনার্স ৪র্থ বর্ষ
সমাজকর্ম বিভাগ,
বিএম কলেজ, বরিশাল।
📲বিকাশ / নগদ / 01342225849
নাম্বার: 01812321709 (Personal)
আমার পরিচিত মুখ যারা আছেন আশাকরি সবাই একটু পাশে দাড়াবেন!