মধু বাজার

মধু বাজার আমাদের সততাই হবে_আপনাদের আস্থা 👥
GOOD FOOD GOOD HEALTH Believe in Best Qulaity ✊

🌸 শুভ নববর্ষ! নতুন বছর হোক আনন্দ, ভালোবাসা আর নতুন সম্ভাবনায় ভরপুর।
14/04/2026

🌸 শুভ নববর্ষ! নতুন বছর হোক আনন্দ, ভালোবাসা আর নতুন সম্ভাবনায় ভরপুর।

EID MUBARAK
30/03/2025

EID MUBARAK

☑️শরীরের সুস্থতা বজায় রাখতে চাই স্বাস্থকর খাবার,,, 🍁আর তাই মধু বাজার আপনাদের জন্য নিয়ে এসেছে অর্গানিক খাদ্য পণ্যের এক বি...
06/03/2025

☑️শরীরের সুস্থতা বজায় রাখতে চাই
স্বাস্থকর খাবার,,, 🍁

আর তাই মধু বাজার আপনাদের জন্য নিয়ে এসেছে অর্গানিক খাদ্য পণ্যের এক বিশাল সমাহার।
তাই এখনি সময়,
খুজে নিন আপনার প্রয়োজনীয় পণ্য টি।

☑️আর এই মুহুর্তে আপনারা পাচ্ছেন আমাদের প্রতিটি পণ্যের 100% খাঁটি ও নেচারাল এর নিশ্চিয়তা।
☑️মূল্য তালিকাঃ-
১। কাঠের ঘানিতে ভাঙ্গানো খাঁটি সরিষার তেল ৫ লিটার মূল্য ১২০০টাকা।
২। প্রিমিয়াম ঘী মূল্য প্রতি লিটার ১৩০০ টাকা।
৩। প্রাকৃতিক চাকের মধু ৮০০ টাকা কেজি।
৪। কালোজিরা ফুলের মধু প্রতি ১কেজি ১২০০ টাকা।
৫। সরিষা ফুলের মধু এক কেজি ৪৫০ টাকা।
৬। সিয়া সীড ৬০০ টাকা কেজি।
৭। লিচু ফুলের মধু ২ কেজি ১০০০ টাকা।
আমাদের প্রতিটি পণ্যের সাথে পাচ্ছেন ১০০% বিশুদ্ধতার নিশ্চয়তা। এবং আমাদের সকল প্রকার পণ্যের যে কোন ত্রুটির কারনে পণ্য ফেরত নিয়া হয়।

☑️আমাদের সকল পণ্য খুচরা ও পাইকারি মূল্যে বিক্রি করা হয়।
মোবাইল # ০১৭৭৯৯০৮৭১২🇧🇩
ঠিকানা: সাদিকা রাইস এজেন্সি ও অর্গানিক স্টোর ।হাউজ নং-১৯/২০, ব্লক-ই পল্লবী ২য় পর্ব, ইস্টার্ন হাউজিং
মেইন রোড, রূপনগর ঢাকা-১২১৬।
*ঢাকা ও ঢাকার বাইরে ডেলিভারি দেওয়া হয়ে থাকে
ঢাকা ডেলিভারি চার্জ ৬০ টাকা ।
ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ১২০ টাকা*
#মধুবাজার

☑️রমজান মাসে কোন সময় চিয়া সিড খেলে সবচেয়ে বেশি উপকার পাবেনচিয়া সিড ভেজানো পানি খেয়ে দিন শুরু করেন অনেকেই। এর উপকারিতা অন...
03/03/2025

☑️রমজান মাসে কোন সময় চিয়া সিড খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন
চিয়া সিড ভেজানো পানি খেয়ে দিন শুরু করেন অনেকেই। এর উপকারিতা অনেক। কিন্তু রোজা রেখে তো আর সেই অভ্যাস ধরে রাখার সুযোগ নেই। সাহ্‌রি কিংবা ইফতারে চিয়া সিড খেতেই পারেন আপনি। কিন্তু সারা দিন রোজা থেকে ঠিক কোন সময় চিয়া সিড খেলে সবচেয়ে বেশি উপকার মিলবে?

☑️সাহ্‌রিতে যদি খান
সাহ্‌রিতে আপনাকে অবশ্যই এমন কিছু খেতে হবে, যা থেকে আপনার দেহ সারা দিনের জন্য শক্তি পাবে। ভাত, মাছ, মাংস, দুধ—অনেক কিছুই খাওয়া যেতে পারে এই সময়। চাইলে আপনি নিশ্চয়ই চিয়া সিড ভেজানো পানি সাহ্‌রিতে খেতে পারেন। কিন্তু এই পানীয় খেলে অন্যান্য খাবার ততটা খেতে পারবেন না, যতটা আপনার প্রয়োজন সারা দিনের শক্তি জোগাতে। চিয়া সিড খাওয়ার ফলে বেশ খানিকটা সময় আপনার ক্ষুধা পাবে না ঠিকই, কিন্তু সূর্যাস্ত পর্যন্ত দেহের যে শক্তি প্রয়োজন, তা গ্রহণ না করায় আপনি সহজেই দুর্বল হয়ে পড়তে পারেন। তাই চিয়া সিডের চেয়ে বরং সাহ্‌রিতে এমন কিছু খাওয়াই ভালো, যা থেকে আপনি পর্যাপ্ত পুষ্টি এবং শক্তি পাবেন।

☑️ইফতারে চিয়া সিড
ইফতারের দারুণ এক উপকরণ হতে পারে চিয়া সিড। আধা ঘণ্টা ভিজিয়ে রাখলেই হলো। কিংবা এর বদলে একই সময় ধরে ভিজিয়ে রাখা চিয়া সিড সালাদ কিংবা টক দইয়ের সঙ্গে যোগ করেও খেতে পারেন। খাবারে যোগ করতে হলে অবশ্য এক চামচ চিয়া সিড ভেজাতে মাত্র তিন চামচ পানি ব্যবহার করতে হবে। এই অনুপাত খেয়াল রেখে চিয়া সিড ভেজানো হলে তা পানিটুকু শোষণ করে ফুলে ওঠে, বাড়তি পানি রয়ে যায় না। ইফতারে খাবার বা পানীয়ে চিয়া সিড খেলে প্রচলিত ভাজাপোড়া খাবার খাওয়ার পরিমাণ অনেকটাই কমিয়ে আনতে পারবেন। এতে হজমজনিত সমস্যা থেকে বাঁচা সহজ হবে, রক্তের কোলেস্টেরলও থাকবে নিয়ন্ত্রণে। এভাবে চিয়া সিড খাওয়া হলে তা ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সহায়ক ভূমিকা রাখে। আর ইফতারে চিয়া সিড খেতে গিয়ে কম ক্যালরি গ্রহণ করা হলেও রাতের খাবারে তা পুষিয়ে নেওয়ার সুযোগ তো থাকেই।

তাই প্রয়োজন বুঝে…
বুঝতেই পারছেন, ইফতারে চিয়া সিড খাওয়া অধিকাংশ মানুষের জন্য ভালো। তবে পবিত্র রমজান মাসে পর্যাপ্ত পানি এবং শাকসবজি না খাওয়ায় কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারেন কেউ কেউ। সে ক্ষেত্রেও আধা ঘণ্টা ভিজিয়ে রাখা চিয়া সিডে উপকার মেলে। অর্থাৎ এই একটি কারণে সাহ্‌রির সময়ই কারও কারও চিয়া সিড ভেজানো পানি খাওয়ার প্রয়োজন হতে পারে। তবে অবশ্যই খেয়াল রাখুন, পানীয়ের জন্য যাতে সাহ্‌রিতে পুষ্টির পরিমাণ কমে না যায়। অর্থাৎ খাবারের পরিমাণ খানিকটা কমে গেলেও যেন পুষ্টিকর খাবার বাদ না পড়ে। খাবার খাওয়ার অন্তত ১৫–২০ মিনিট আগে চিয়া সিড ভেজানো পানি খেয়ে নেবেন। আরও একটি বিষয় মাথায় রাখতে হবে। এই বীজ পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখার জন্য কিন্তু আপনাকে একটু আগেভাগেই ঘুম থেকে উঠতে হবে।

02/03/2025

Address

Dhaka
1216

Telephone

+8801303278694

Website

Alerts

Be the first to know and let us send you an email when মধু বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share