14/08/2024
#লেয়ার মুরগি কত দিনে ডিম দেয়?
ডিমপারা হাইব্রিড লেয়ার মুরগি সাধারনত ১৮ থেকে ১৯ সপ্তাহ বয়সে ডিমে দেয়া শুরু করে। যা ২৩ থেকে ২৪ সপ্তাহ বয়সে সর্বোচ্চ উৎপাদনে আসে। এবং একটানা ৯৫-১০০ সপ্তাহ পর্যন্ত লাভজকভাবে ডিম দিয়ে থাকে। এরপর পর্যায়ক্রমে ডিম দেয়ার হার কমতে থাকে।
#লেয়ার মুরগির ডিম পারা যেসকল বিষয়ের উপর নির্ভর করে
বানিজ্যিক লেয়ার মুরগি সঠিক সময়ে সর্বোচ্চ ডিম পারার সক্ষমতা কতগুলি বিষয়ের উপর নির্ভর করে। নিচে সেটি বর্নণা করা হলো।
১।১৭ সপ্তাহ শেষে মুরগির কাংখিত ওজন থাকতে হবে। জাতভেদে যা
১.১২৫ থেকে ১.২০০ কেজি হতে হবে।
২।লেয়ার মুরগির লাইটিং শিডিউল সঠিকভাবে মেনে চলতে হবে।
৩।লেয়ার মুরগির খাদ্য তালিকার মান ঠিক রাখতে হবে।
৪।ডিম পারার উপযুক্ত পরিবেশ দিতে হবে।
৫।সঠিক ব্যাবস্থাপনার মাধ্যমে সুস্থ সবল রাখতে হবে।