14/09/2023
ত্বীন ফল (Dried Fig)👨🏻⚕️
ত্বীন ফল-( Dried Fig), সুমিষ্ট স্বাদের রসালো একটি ফল,যার উল্লেখ রয়েছে পবিত্র কুরআনে। সূরা ত্বীন-এ মহান আল্লাহ এই ফলের নামে শপথ করেছেন। এই বরকতময় ফলের চাহিদা সম্প্রতি ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে।
✅ কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে
ত্বীন ফলের ফাইবার শরীরে দ্রুত শোষিত হয়। এর ফাইবার দ্রুত দ্রবীভূত হয়ে করতে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও ত্বীন ফলে বিদ্যমান পেকটিন কোলেস্টেরল কমাতে বিশেষ ভূমিকা রাখে।
✅ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
আপনি যদি উচ্চরক্তচাপ জনিত সমস্যায় ভুগে থাকেন তবে নিয়মিত ত্বীন ফল গ্রহন আপনার রক্তচাপ আশানুরূপভাবে কমতে শুরু করবে।
ত্বীন ফলে প্রচুর পরিমাণ পটাসিয়াম বিদ্যমান। এটি উচ্চ রক্তচাপ কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
✅ হজমে সাহায্য করে
এতে বিদ্যমান উচ্চ ফাইবার আপনার হজমকে উন্নত করবে। এটি বিপাকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে রেহাই দেয়। ত্বীন ফল ডায়ারিয়া নিরায়মেও কাজ করে এবং সম্পূর্ণ হজম প্রক্রিয়াকে সহজ করে।
আপনার হজমকে উন্নত করতে নিয়মিত ২-৩টি ত্বীন পানিতে ভিজিয়ে রেখে সকালে পান করুন। এর সাথে চাইলে মধুও মিশিয়ে নিতে পারেন।