Sumi's Educare

Sumi's Educare Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sumi's Educare, Grocers, Ullapara, Sirajgonj, Dhaka.

31/08/2024

স্যালুট 🌹
হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে বলেছেনঃ

"চোখে চোখ রেখে কথা বলবে, eye contact is very important "

"আমি যেন কখনই না দেখি তোমাদের ভারী ব্যাগের বোঝা বাবা মাকে দিয়েছ, নিজের ব্যাগের ভাড় নিজেই বহন করবে। ঠিক তেমনি নিজের জীবনের ভাড় নিজেই বহন করবে"

"ইতিবাচক বেহায়া হও, নেতিবাচক বেহায়া হবে না"

"Sometimes you cant find out your beauty, someone else can find it out. So never think you are useless"

"কালো কাজল যদি তোমার চোখকে সুন্দর করতে পারে, তবে হতাশা কেনো জীবনকে নয়?"

"মেয়েরা, জীবন কখনও সরলরেখায় চলে না, চলবেও না।"

"মেয়েরা, 'না' বলতে শিখবে।"

"তোমার কষ্টকে তুমি খাবে, তোমার কষ্ট তোমাকে খাবে না"

"the world is burning and someone is pouring petrol in it"

"সব ছেলেরাই সষ্ট্রার সৃষ্টি, তাহলে তোমরা কিভাবে ভাবো কেউ একটু আলাদা হবে? ”

" নারী হলো ঈশ্বরের সবচেয়ে যত্নে তৈরি করা সৃষ্টি৷ নারী হলো ঈশ্বরের ছুটির দিনে বাড়ির কাজের মতো পরম যত্নে তৈরী জিনিস, প্রতিটি নারী তার নিজস্ব স্বকীয়তায় সুন্দর।"

"এই পৃথিবীতে ঘটে যাওয়া অপরাধ গুলোর কারণ মূলত তিনটি, 'Money', 'Power', 'Se★ ।"

"মেয়েরা, কখনো কেউ তোমাকে ধোঁকা দিলে, নিজেকে তৈরি করবে, জীবনে সফলতা অর্জন করবে... যেদিন কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে, সেদিন এক জোড়া হাই হিল আর একটা শাড়ি কিনবে। তারপর সেই জুতো আর শাড়ি পরে তার আঁচল ছেড়ে যে তোমাকে আ★ত করেছিল তার সামনে দিয়ে আত্মবিশ্বাসের সাথে নিজের মহিমায় হেঁটে যাবে..... সেদিন সে তোমার সফলতা দেখে নিজেই অনুতপ্ত হবে।"

"কঠিন প্রশিক্ষন, সহজ পরীক্ষা"

"পৃথিবীর সবথেকে বড় যু★ হলো, আমাকে আমি করে তোলা"

"sit straight, back straight"

"dont waste your tears for silly reasons, they are precious like you"

"Hope for the best, prepare for the worst"

"মেয়েরা ক্রস লেগ এ বসবে না, পা গুটিয়ে বসো। সোজা হয়ে বসো"

"আমার মেয়েরা বস্তিতেও ফিট, রেডিসনেও হিট"

"শ্বশুরবাড়িতে গিয়ে প্রথমদিন শ্বাশুড়িকে বলবে, মা কড়াইতে আগে তেল দিব নাকি কাচামরিচ দিব? "

"মেয়েরা, আমাদের একটা হৃদয় আছে, একটা মন আছে"

"মেয়েরা মনকে রংগীন করবে, বিআরটিসির লাল বাসের মতো"

"কোনো দিন পার্টনারকে ঝাড়ি দিয়ে বলবে না, 'তোমার মত মানুষ আমি আর একটাও দেখিনি 😠।' বরং ভালোবেসে বলবে 'তোমার মত মানুষ আমি আর একটাওওও দেখিনি 😇।'...সব মানুষ যদি তোমার মন মত হতো তাহলে মেলায় মানুষ কিনতে পাওয়া যেত আর সবাই মেলা থেকে পছন্দমত মানুষ কিনে নিতো।"

"সবসময়ে নিজের শ্বাশুড়ির প্রশংসা করবে, বলবে আপনি এত সুন্দর তাই আপনার ছেলেও এত সুন্দর মানুষ হয়েছে"

"শোনো মেয়েরা, বিয়ের পরেও কিন্তু ভালবাসা আসতে পারে। বিয়ের পরও তোমাকে যে কেউ পছন্দ করতে পারে। তোমাকে অনেক ভালবাসা দিতে চাইতে পারে৷ তাতে তুমি কি করবা? সংসার ছেড়ে চলে যাবে? না মেয়েরা৷ যাবে না। তোমাকে বিয়ের পরও কেউ ভালবাসে এতে তুমি খুশি হবে, এতে প্রমান হয় তুমি ভালবাসার যোগ্য, তুমি ভালবাসা পাওয়ার সকল গুনাগুন নিয়েই এসেছ। এতেই তুমি খুশি থাকবে। তাকেও বলে দিবে, আপনার প্রস্তাবে আমি খুশি হয়েছি"

"মেয়েরা, যেখানেই যাবে রানীর মতো থাকবে৷ তুমি যদি ঘরের গৃহিণী ও হও, সেখানেও রানীর মতো থাকবে"

"জিহ্বা সবচেয়ে ভয়ানক অঙ্গ, এই জন্য একে ৩২-টা ধারালো ছুরির ভেতর রাখা, তাও শাসনে রাখা যায় না।"

'"কাউকে 'স্বাগতম' বলার আগে হাজারবার ভাববে।"
[কলেজে আমাদের 'স্বাগতম' জানানো হয়েছিল, কথাটার মর্ম সিস্টারের ভাষায়,"যে সু(ভালো) আগমনে তম(অন্ধকার) গত হয়।"] 🖤

"মনে রাখবে মেয়েরা, তোমরা অনেক মূল্যবান কারন তোমার একটা জঠোর আছে"

"তোমার একটা 'হ্যাঁ'/'না' তোমার জীবন বদলে দিতে পারে।"

"মেয়েরা হলো পানির মত। যখন যে পাত্রে রাখবে সেটারি আকার ধারন করবে"

"মেয়েরা তোমাদের মনটা যেন বাসের হেল্পারের মত বড় হয়। পাবলিক বাসের হেল্পাররা বাসের ভেতর বসার জায়গা না থাকা সত্ত্বেও প্যাসেন্জার ওঠার সুযোগ করে দেয়। তাকে সিট অাছে কিনা জিজ্ঞেস করলে সিট খালি থাকুক বা না থাকুক সে সবাইকে বলে, হ্যাঁ সিট অাছে। সে সবাইকে বাসে টেনে তোলে। জায়গা করে দেয়। কাউকে ফেলে যায় না সে। তোমরাও তোমাদের মনটা তার মত উদার করবে।

"একা চলতে শিখ। একা হতে কখনো ভয় পাবেনা।"

"no news is good news"

"Good luck bad luck, who knows?
Only God knows"

"মেয়েরা নিজেদের বিক্রি করে দিও না। সস্তা বানিয়ে ফেলো না"

"ছেলেরা গ্যাসের চুলা,মেয়েরা মাটির চুলা"

"তোমরা যেখানেই যাও না কেন, be an asset"

"তোমার আকাশে যাকে তুমি সূর্য ভাবো, হতে পারে তার আকাশে তুমি লক্ষ তারার এক তারা।"

"এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হল আমাকে আমি করে গড়ে তোলা।"

"Celebrate your failure."

"তোমার কষ্ট তোমাকে খাবে না, তুমি তোমার কষ্টকে খাবে।"

"You should be someone, তুমি হেঁটে গেলে যেনো মানুষ দুইবার তাকিয়ে দেখে এমন ভাবে নিজেকে গড়ে তোলো।"

"সবসময় চোখে চোখ রেখে সত্য কথা বলবে, Eye contact is so important"

"আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবে 'I'm the most beautiful lady in the world, I'm the emperor of my own world.' "

"রাজ্য চালায় রাজা, আর রাজাকে চালায় রাণী... You know the rest, Girls!"

"মনে রেখো, তুমি ভাগ্যবতী, কারণ তোমাকে ভালোবাসার মতো কেউ না কেউ এই পৃথিবীতে আছে।"

"Don't be so expensive, Don't be so cheap!"

" 'ভালো' শব্দটা 'ভালোবাসা'-র অর্ধেক, তাই যা কিছু ভালো সেগুলোকে ভালবাসবে।"

"মনে কর তোমাকে একটি গাজর, একটি ডিম আর কফি দেয়া হলো... সবগুলো কে ফুটন্ত পানিতে দাও, দেখবে গাজর সেদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে, ডিমের দিকে লক্ষ্য করলে দেখবে তা কঠিন, শক্ত হয়ে গিয়েছে আর কফিটা পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াচ্ছে... ;
জীবনে অনেক সমস্যার মুখোমুখি হবে, কখনো গাজরের মতো নরম বা ডিমের মতো শক্ত হয়ে যেও না... মেয়েরা, তোমরা কফির মতো পানির সাথে মিশে গিয়ে এক অপূর্ব সুগন্ধ ছড়াবে...!
আমার মেয়েরা শুভ্র ফুলের মতো, এমনি হয়তো কেউ খেয়াল করবে না... কিন্তু তারা চুপ থেকে নিজের কাজের মাধ্যমে সবার মধ্যে জায়গা করে নিবে, ফুল যেমন সুগন্ধ ছড়ায়....."

- 𝔖𝔦𝔰𝔱𝔢𝔯 𝔖𝔥𝔦𝔨𝔥𝔞 🌾
(ʜᴏɴᴏʀᴀʙʟᴇ ᴘʀɪɴᴄɪᴘᴀʟ ᴏꜰ ʜᴏʟʏ ᴄʀᴏꜱꜱ ᴄᴏʟʟᴇɢᴇ) collected

21/08/2024

বিলাসিতার কি শেষ আছে!!!!!
সিংগাপুরের সাতচল্লিশ বছর বয়ষ্ক মিলিয়নিয়ার একজন একটি বইতে লিখেছেন, 'আমাকে প্রায়ই বিদেশ যেতে হয় এবং আমি ফ্লাই করি ইকোনমি ক্লাশে সবার সাথে। একজন আমাকে জিজ্ঞেস করলেন, এত ধনী হওয়ার পরও আপনি কেন ইকোনমি ক্লাশে ভ্রমন করেন? আমি উত্তর দেই, এ জন্যই তো আমি সিংগাপুরের সেরা ধনী।'

আরেকটি অতি মূল্যবান কথা তিনি বলেছেন, তাহলো, 'বিলাসিতার আসলে শেষ নেই। কোনো বিলাসিতাই আপনার তৃপ্তি শেষ করতে পারবে না। যেমন, একটি 'গুচি' ব্যাগ কিনলেন, কেনা অব্দি আপনার আনন্দ। এরপর কিন্তু আপনার আরেকটি দামি ব্যাগ পছন্দ হবে, আপনি তাও কিনবেন, তারপর আরেকটা-- এটা আসলে নেভার এন্ডিং প্রসেস।'

আমি এ লেখা লিখছি, নিজের জন্য। আমরা মধ্যবিত্তরা যখন একটু বিত্তের মুখ দেখি, তখন সেটা দিয়ে জীবনের অনেক অপূর্ণ ইচ্ছে পূরণ করে ফেলতে চাই। আমার মধ্যেও এ সমস্যা আছে।

আমাদের অনেকের আছে।

আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হই। তারপর কষ্ট করে মোটামুটি দাঁড়াই। তখন মনে হয়, জীবন তো একটাই; অতএব, মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা কিনতে পারিনি, সেগুলো এবার কেনা যাক। এটা শুধু আমার নয়, অনেকের সমস্যা।
এখন মনে হচ্ছে, এটা হচ্ছে জীবনের বড় ভুলের একটি। কারণ কোনো 'কেনাই' আসলে কারো চূড়ান্ত তৃপ্তি আনতে পারবে না। 'গুচি' জুতোর পর আমাদের 'আরমানি' কিনতে ইচ্ছে করবে। আরমানির পর 'বারবারি'। আই ফোন ১২ কিনলে পরের বছর আই ফোন ১৩ কিনতে চাইব।

এভাবেই আসলে ধ্বংস হয় নিজের আর্থিক সংগতি। ধ্বংস হয় আত্মার শুদ্ধতা। এগুলো কেনার টাকা জোগাড় করার জন্য অশুদ্ধ দৌড় শুরু হয়, যার কোন ফিনিশিং পয়েন্ট নেই। অথচ একটি বিলাসের খরচ যদি আমি একজন বিপন্ন শিক্ষার্থীর পেছনে খরচ করতাম- সেটা হয়তো শত বছর অবদান রাখত। একজন রোগীর পেছনে খরচ করতাম, তিনি হয় তো তাঁর বাচ্চাগুলোকে গুছিয়ে যাওয়ার জন্য আর ক'দিন সময় পেতেন। অথচ, আমি ফালতু জামা, জুতো, কলম, ঘড়ি, চশমা এগুলোর পেছনে ছুটেছি।

মানুষের পেছনে ছুটিনি।
আসলে কোনো টাকাই নিজের নয়, তা সমাজের টাকা। তাই পাই-পয়সা খরচের সময়ও আমাদের ভাবা উচিত, এ পয়সাটি কীভাবে খরচ করলে শুধু আমি না, আমরা সবাই উপকৃত হবো।
তিনি আমাকে নিজের কাছে নিজেকে 'ভিলেন' বানিয়ে দিলেন!

13/07/2024

'চাদের মাটিতে' জন্মেছে গাছ। না, চাঁদে গিয়ে গাছ লাগানো হয়নি, বরং চাদের মাটিই নিয়ে আসা হয়েছে পৃথিবীতে। অ্যাপোলো ১১, ১২ আর ১৭ মিশনে চাঁদ থেকে প্রচুর মাটি গবেষণার জন্য পৃথিবীতে আনা হয়।

চাঁদে গাছ জন্মে না। কারণ চাঁদের মাটিতে অনুজীব, পানি, অক্সিজেন নেই। কিন্তু পৃথিবীর মাটি যে খনিজ দিয়ে গঠিত, চাঁদের মাটিও একই। সে মাটিতে একটু অনুজীব, পানি, বাতাস, আলো যুক্ত করতেই চাঁদের মাটিতে বেড়ে উঠতে শুরু করলো গাছ।

কিন্তু পৃথিবীর মাটিতে যে পর্যায়ে গাছের মূল ও কাণ্ড তৈরি হয়, ওই সময় এসে চাঁদের মাটিতে জন্মানো চারাগুলোর বিকাশ থেমে যায়।

গাছটার নাম থ্যালে ক্রেস (Thale Cress)। সরিষা পরিবারের একটি উদ্ভিদ।

#বিজ্ঞানপ্রিয়ছবিগল্প

12/07/2024

ফ্রীজ কেনা হারাম? :

আমি একবার ইরানের একটি এলাকায় গেলাম। সেখানে দেখলাম কারো ঘরে ফ্রিজ নেই। আমি যে ঘরে মেহমান হয়েছিলাম তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলল, আমরা ঘরে ফ্রিজ থাকাকে গোনাহ মনে করি। জিজ্ঞেস করলাম, কেন? আমি কথাটি শুনে আশ্চর্য হয়ে গেলাম। অতঃপর মেযবান বলতে লাগলেন, শাহে ইরানের শাসনকালে রাষ্ট্র জনগণকে ফ্রিজ কিনতে উৎসাহ দিত। স্বল্পমূল্যে কিস্তিতে ফ্রিজ, টিভি, অনেক কিছু মিলত। মানুষও ব্যাপকহারে ফ্রিজ কিনল।

কিছুদিন পর আমরা বুঝতে পারলাম যে, আমাদের হৃদয় সংকীর্ণ হয়ে গেছে। অতিরিক্ত খাবারগুলো অনাহারীকে না বিলিয়ে ফ্রিতে রেখে দিতে অভ্যস্ত হয়ে গেলাম। আগে অতিরিক্ত খাবার অভাবীদের মধ্যে দান করে দিতাম বা প্রতিবেশীর ঘরে পাঠিয়ে দিতাম, তারাও আমাদের ঘরে পাঠাতেন। ফ্রিজ ওই দান আর প্রীতির ধারাবাহিকতা বন্ধ করে দিল। পরে একদিন আমাদের জামে মসজিদের ইমাম সাহেব পুরুষ-মহিলা সকলকে সামনের জুমুআয় হাজির হতে বললেন। তিনি সামাজিক বন্ধন ও প্রীতি নিয়ে দীর্ঘ আলোচনা করে ফ্রিজকে হারাম ঘোষণা করলেন। আমরা সারা এলাকাবাসী ফ্রিজ বিক্রি করে ফেললাম।
আলহামদুলিল্লাহ, আবার আমাদের সেই পরিবেশ ফিরে এল। এরপর থেকে আজ পর্যন্ত আমাদের এলাকায় আর ফ্রিজ ঢুকেনি।

আমি জিজ্ঞেস করলাম, এতে ফায়দা আর কী হল? বললেন, সবচে বড় যে ফায়দাটা হয়েছে তা হল, আমাদের এলাকায় কেউ এখন ক্ষুধার্ত থাকে না, অনাহারে কেউ রাত কাটায় না।

মূল: মির্জা জাহানজাব

অনুবাদ: আব্দুল কাদির মাসুম

পাকিস্তানের জনপ্রিয় লেখক মির্জা জাহানজাবের একটি আর্টিকেল থেকে সংগৃহীত।

12/07/2024

সারাজীবন ইন্দিরা গান্ধীকে মহাত্মা গান্ধীর মেয়ে ভাবার পর একদিন যখন শুনি ইন্দিরা গান্ধী নেহেরুর মেয়ে তখন আমার ভেতর থেকে কে যেন তিরস্কার করে বলে ওঠে "বাহ মচৎকার তোমার ইতিহাস পাঠ!"🙂
এত বই পড়ে যখন শুনি ফাল্গুনী মুখোপাধ্যায়,মারিও পুজো,
এরিক মারিয়া রেমার্ক নারী না, বরং এরা সবাই পুরুষ মানুষ তখন কেমনডা লাগে!🙂
ভাস্কর শামীম শিকদারকে পছন্দ করতেন আহমদ ছফা।
এটা জানার পর ছফাকে হোমো হোমো করে চিল্লাইয়া গালমন্দ করে যখন শুনি শামীম শিকদার পোলা না, জলজ্যন্ত মাইয়া তখন আমি বি লাইক, “কী আর কৈয়াম, হরলিক্সের বৈয়াম"🙂
আবার শরৎচন্দ্রের বই শুভদা নাম দেখে ভেবেছিল শুভ দাদা নামে কাউকে নিয়ে লেখা, পরে দেখি এটা পুরুষ চরিত্রের নাম ই না।
শুভ দা আসলে একটা বেডি মানুষ।
তখুনি বুঝছি কেন শরৎচন্দ্রের ছদ্মনাম অনীলা দেবী খুব ই স্বাভাবিক ব্যাপার🙂
মেরী শেলি আর পি বি শেলি যে দুইজন সেটাও জেনেছি বহুকাল পর।বারবার ভাবতাম বইয়ের টাইপ মিস্টেক।
পরে দেখি টাইপ মিস্টেক ফিস্টেক কিছু না বং আমার ই জ্ঞান মিস্টেক।😐

12/07/2024

িয়ে_কিছু_মজার_তথ্য

১.হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে ৪ খানা বই আছে যা মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা।

২.মাথা পিছু বই পাঠের দিকে শীর্ষে হলো আইসল্যান্ড।

৩.বই পড়া মানুষের অ্যালজাইমার রোগে আক্রান্ত হবার সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

৪.ব্রাজিলের কারাগারে প্রতি একটি বই পাঠের জন্য ৪ দিন সাজা মওকুফ হয়।

৫.ভার্জিনিয়া উলফ তাঁর সব বই দাঁড়িয়ে লিখেছিলেন।

৬.সবচেয়ে চুরি হয় যে বইটি সেটা হলো বাইবেল।

৭.রুজভেল্ট প্রতিদিন গড়ে ১ টি বই পড়তেন।

৮.শুধুমাত্র দাবা খেলার উপরই ২০০০০+ বই আছে।

৯.ভিক্টর গুগোর লা মিজারেবল বইয়ে একটি বাক্য আছে যেখানে ৮২৩টি শব্দ।

১০.হারি (Hurry), এডিকশন(Addiction) এসব শব্দগুলো শেক্সপিয়ারের আবিস্কার।

১১.নিউইয়র্ক পাবলিক লাইব্রেরীর সব বই একসাথে লাইন করে রাখলে ৮ মাইল লম্বা হবে।

১২.লেভ তলস্টয়ের বিশাল উপন্যাস ওয়ার এন্ড পিসের পান্ডুলিপি তাঁর স্ত্রী হাতে লিখে ৭ বার কপি করেছিলেন।

১৩.নোয়াহ ওয়েবস্টার তাঁর প্রথম ডিকশনারী লিখতে সময় নিয়েছিলেন মাত্র ৩৬ বছর।

১৪.আর 'বঙ্গীয় শব্দকোষ' নামক অভিধানটি তৈরি করতে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কতদিন লেগেছিল? প্রায় গোটা জীবন। সেইসঙ্গে ছিল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই।

১৫. পৃথিবীতে একটি মাত্রা বই আছে যেটা কোনো ভাষাতে অনুবাদ করা যায়নি বহু চেষ্টা করেও, বইটির নাম - সুকুমার রায় এর "আবোল-তাবোল"।

১৬ . মহাভারত পৃথিবীর মধ্যে এক মাত্র বই বা মহাকাব্য যার মধ্যে ১২০০-র বেশি চরিত্র আছে।

সংগৃহীত

11/07/2024

যে পরিমাণ মোবাইল ব্যবহার করি তাতে মনে হচ্ছে আমার কোর্সের নাম Bachelor of Mobile & Bachelor of Scrolling (MBBS).🙂

11/07/2024

ডাস্টার
-মনদীপ ঘরাই

স্কুলের দিনগুলো মনে পড়ছে খুব।
জানালার বাইরে বৃষ্টি হচ্ছে।
আর ক্লাসের ভেতরে-
বর্ণমালা শেখাচ্ছেন স্যার।
আমাদের দুরন্ত মনগুলো মাঠে নেমে গেছে।
বৃষ্টিতে ভিজে গতি আর উল্লাসে ফুটবল খেলছে।
আর শরীরগুলো?
একেবারে শেষ সারির বেঞ্চের কাঠামোতে
গেঁথে আছে পুরোটাই ;পুরোপুরি অনিচ্ছায়।

বহু বছর পেরিয়ে গেছে মাঝে।
সময় নামের অদৃশ্য ডাস্টার, স্কুলের ব্ল্যাকবোর্ড থেকে
-মুছে দিয়ে গেছে আমাদের নাম।

এখন আমাদের মন-শরীর সব চলে গেছে
-স্কুলের বাইরে।
ভেতরে হয়তো বৃষ্টি হচ্ছে খুব।
বর্ণমালার বৃষ্টি।
আমাদের ক্লান্ত মনগুলো ক্লাসে ঢুকে গেছে।
বাধ্য ছাত্রের মতো ফার্স্ট বেঞ্চে বসে;
বর্ণমালার বৃষ্টিতে ভিজছে।
আর শরীরগুলো?
অনিচ্ছায় গেঁথে আছে- রোজকার ব্যস্ত জীবনে।

#মনদীপ_ঘরাই

11/07/2024

বনলতা সেন
__জীবনানন্দ দাশ

হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর
হাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

01/04/2024
01/04/2024

Hi There #
05/03/2024

Hi There

#

Address

Ullapara, Sirajgonj
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumi's Educare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category