07/02/2026
কখনো কখনো সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই মানুষগুলোই,
যাদের কাছে আমরা নিঃশব্দে নিজের সবটা দিয়ে দিই।
হাসির আড়ালে জমে থাকে না বলা অনেক অভিমান,
আর রাতের নীরবতায় কষ্টগুলো চুপচাপ চোখ ভিজিয়ে দেয়।
সবাই বুঝে না—চুপ করে থাকা মানেই শক্ত থাকা নয়,
অনেক সময় চুপ থাকার মানে ভেঙে পড়া, শুধু কাউকে বোঝাতে না পারা।