Deep D i s t a n c e

Deep D i s t a n c e Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Deep D i s t a n c e, Grocers, Joypurhat, Dhaka.

আচ্ছা! তোমাকে কতটা সময় দিলে, কতটা যত্ন নিলে, কতটা ভালোবাসলে? আমি থাকাকালে- নতুন কোন সম্পর্কে জড়াবে না?💔
12/07/2024

আচ্ছা! তোমাকে কতটা সময় দিলে, কতটা যত্ন নিলে, কতটা ভালোবাসলে? আমি থাকাকালে- নতুন কোন সম্পর্কে জড়াবে না?💔

তোমার জন্য আসলে এখন আর কোন অনুভূতি নাই। আগে ছিল। ওই অনুভব বড্ড দুঃখ দিয়েছে আমায় দিনের পর দিন। তোমার দরজায় বেহায়া হয়ে বার...
23/06/2024

তোমার জন্য আসলে এখন আর কোন অনুভূতি নাই। আগে ছিল। ওই অনুভব বড্ড দুঃখ দিয়েছে আমায় দিনের পর দিন। তোমার দরজায় বেহায়া হয়ে বার বার কড়া নাড়া। একটু সময়ের আশাতে কত অপেক্ষা করেছি, একটু যত্ন পাওয়ার লোভে কত চোখের জল বিসর্যন দিয়েছি, এতটুকু ভালো থাকার জন্য ভিক্ষুকের মতো তড়পাতে তড়পাতে তোমার কাছে ভালোবাসা ভিক্ষে চেয়েছি। আর তুমি বিনিময়ে কি দিয়েছ জানো? নিদারুণ নিষ্ঠুর অবহেলা। অবহেলা বড্ড খারাপ জিনিস, ঘষে ঘষে হৃদয় থেকে ভালোবাসা তুলে ফেলে।

তোমার জন্য এখন আর আমার কষ্ট হয় না। তুমি আমার মন থেকে এমনভাব উঠে গেছ যে তোমার থাকা না থাকা, তোমার অনউপস্থিতিতেও আর কিছু যায় আসে না। তোমায় প্রার্থনাতেও রাখি না, আবার ঘৃণাতেও রাখি না। তোমাকে ঠিক কোথায় রাখি সেটা আমি নিজেও জানিনা।

শুধু এতটুকু জানি একবার যে মন থেকে উঠে যায় তার দিকে পুনরায় ভালোবাসার নজরে এই জন্ম নয় শুধু, আগামী সাত জন্মেও আমি আর তাকাবো না।

সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে। যেমন, আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো। আর এখন  চুলগুলো  খোপা করে রাখতেই বেশি...
19/06/2024

সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে। যেমন, আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো। আর এখন চুলগুলো খোপা করে রাখতেই বেশি ভালো লাগে। আগে দুনিয়ার আগডুম বাগডুম কাপড় পড়ার নেশা ছিল। এখন শুধুই কোন কাপড় পড়লে শান্তি পাবো সেটা খুজে বের করি। আগে বিকাল বেলার ঘুম কি জিনিস জানতামই না। অথচ এখন মনে হয় ঘুমাই আর ঘুমাই। পারলে ঘুম থেকে উঠে আরেকটু ঘুমাই!

আগে যখন ঝুম বৃষ্টি হতো, ছুতো খুঁজতাম, কিভাবে বের হওয়া যায়! কোমর সমান পানিতে ডুবে বৃষ্টিতে ভেজার নেশায় স্কুল যেতাম! এখন বৃষ্টি মানেই হলো কাঁথা পেঁচিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ার অপেক্ষা! আসলে, যে বয়সে যেটা মনে চায় সেটা সে বয়সেই করে ফেলা উচিত।

এরপর বয়সও বদলে যায়, সেই সাথে ইচ্ছেরাও,,,,

কতো ভাবি স্বা'র্থপর হয়ে যাবো, ক'ঠোর করে নেব মনটাকে খুব করে, ছাড় দেওয়া কমিয়ে নিয়ে আসবো শূনের কোঠার, মায়ায় পড়াটা বাড়াবো না...
16/06/2024

কতো ভাবি স্বা'র্থপর হয়ে যাবো, ক'ঠোর করে নেব মনটাকে খুব করে, ছাড় দেওয়া কমিয়ে নিয়ে আসবো শূনের কোঠার, মায়ায় পড়াটা বাড়াবো না একটুকুও, আবেগটা সরিয়ে নেবো, চোখের জল ফেলবো না কোনো কিছুতে, মুখের উপর জবাব দেবো, মনকে আ'ঘাত পেয়ে ঝরে দিতে দেবো না শীতের পাতার মতো, কারো প্রতি দরদ দেখিয়ে নিজের সময়কে পাত্তা না দিয়ে বসে থাকবো না, ব্যস্ত হবো খুব করে।

কিন্তু, কিন্তু কী হলো শেষমেশ? কিচ্ছু পারি নি। ভাবনাগুলো ভাবনায়ই থেকে যায়। বাস্তবতার ছোঁয়ায় তাকে রাঙিয়ে শেষে সত্য করা হয় না আর। তাই আমারও পাল্টানো হয় না নিজেকে। সেই আগের মতোই আছি। স্বা'র্থপর না হওয়ার অপরাধে ক'ষ্ট পেয়ে যাচ্ছি, কঠোর হতে না পেরে ভে'ঙে যাচ্ছি একটু একটু করে, ছাড় দেওয়া কমিয়ে নিতে পারি নি বলেই আমায় উঠিয়ে দিচ্ছে আমারই আসন থেকে, আবেগ-মায়া কমিয়ে নিতে পারি নি বলেই আঘাতে ক্ষ'ত-বিক্ষ'ত করার সাহস পেয়েছে বারেবারে।

এতে দোষ অবশ্য আমারই। কাউকে দোষারোপই করার নেই এখানে। কারণ দিনশেষে আমিই না হতে পেরেছি স্বা'র্থপর আর না কমিয়ে নিতে পেরেছি মনের আঘাত দেওয়া মানুষের সংখ্যা।

(সংগৃহীত)

ব্যর্থপ্রেমিকা

তোমাকে আমি বে'ধে রাখিনি‚ তাই যা ইচ্ছা করতে পারো- আমি কিছু বলবো না; কিন্তু যেদিন মুখ ফিরিয়ে নিবো সেদিন হাজার করলেও আর ফি...
16/06/2024

তোমাকে আমি বে'ধে রাখিনি‚ তাই যা ইচ্ছা
করতে পারো- আমি কিছু বলবো না; কিন্তু
যেদিন মুখ ফিরিয়ে নিবো
সেদিন হাজার করলেও আর ফিরবো না।

#নীলাঞ্জনা ☘️

একজন তোমার জন্য সামান্য স্যাক্রিফাইস করতে পারবে না।আরেকজন ফর নো রিজন তোমার জন্য সব কিছু করবে।একজন তোমার জন্য মিরপুর থেকে...
16/06/2024

একজন তোমার জন্য সামান্য স্যাক্রিফাইস করতে পারবে না।আরেকজন ফর নো রিজন তোমার জন্য সব কিছু করবে।

একজন তোমার জন্য মিরপুর থেকে আগারগাঁও আসতে পারবে না।নানা অজুহাত দেখাবে।আরেকজন গুলশান থেকে ঝড় বৃষ্টি সহ্য করে নারায়ণগঞ্জ চলে আসবে।

একজন তার মামা চাচার সম্পদের বড়াই তোমার সাথে দেখাবে।আরেকজন তার বাবার হাজার কোটি টাকার সম্পদের গল্প কোন দিনও তোমাকে বলবে না।গর্ব দেখানো তো দূরের ব্যাপার।

একজন দেশের কোন এক বিশ্ববিদ্যালয় থেকে ৩.৮ সিজি পেয়ে তোমার সাথে ভাব নিবে।আরেকজন আমেরিকায় পড়ে ৪/৪ পেয়েও তোমার সাথে বিনয়ী হবে।

একজন তোমাকে ভেঙ্গে খাবে।আরেকজন তোমাকে গড়ে তুলতে সাহায্য করবে। তোমার এলোমেলো জীবনটা সাজিয়ে দিবে।

একজন তোমার সাথে থাকা অবস্থায় আরেকটা সম্পর্কে জড়িয়ে যাবে।আরেকজন তোমাকে পাবার জন্য বছরের পর বছর অপেক্ষায় থাকবে।

তুমি একজনের জন্য সব করেও তাকে খুশি করতে পারবা না।তোমার শত শত স্যাক্রিফাইস তার কাছে মূল্যহীন। আবার অন্যজন তার সব নিয়ে বসে আছে তোমাকে দেয়ার আশায়।তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য তার আপ্রাণ চেষ্টা সে করে যাবে,শুধু তোমাকে একটু ভাল রাখার জন্য।

প্রতিটা মানুষ আলাদা।তাদের চাল চলন আলাদা।কথা বলার ধরন আলাদা। ভালোবাসার প্যাটার্ন আলাদা। কেউ ভালোবাসার নামে অবিচার করবে।কেউ হাজার হাজার মাইল দূরে থেকেও ছায়া দিবে।

কেউ কেউ তোমার জীবন অতিষ্ঠ করে তুলবে।আবার কেউ একজন তোমার চোখকে শীতলতা দিবে।

So choose people who choose YOU.

যে ভালোবাসে তাকেই পাশে রাখ। যার কারণে মানসিক শান্তি নষ্ট হয় তাকে কাছে ভিড়তে দিও না।যে ছায়া দেয় তার ছায়ায় বাস কর।

সম্পর্কে দিনরাত এক করে সময় দেয়া মানুষটা যদি হুট করে বদলে যায়, তখন নিশ্চিত হয়ে নিন সে দোটানায় ভুগছে! আপনার সাথে সম্পর্ক র...
11/06/2024

সম্পর্কে দিনরাত এক করে সময় দেয়া মানুষটা যদি হুট করে বদলে যায়, তখন নিশ্চিত হয়ে নিন সে দোটানায় ভুগছে! আপনার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না, তা নিয়ে সে দ্বিধাদ্বন্দে ভুগছে।

প্রতিটা সম্পর্কেই মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে জড়ায়। আর যখন তার চাওয়ার ঠিক বিপরীত কিছু ঘটে, তখন সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। আর সম্পর্ক থেকে সহজে বেরিয়ে আসার উপায় হচ্ছে, এড়িয়ে চলা।

যে মানুষটা সম্পর্কের শুরুতে সবচেয়ে বেশি সিরিয়াস থাকে, সেই মানুষটা হুট করে বদলে গেলে বুঝে নিতে হবে, তার প্রয়োজন ফুরিয়ে এসেছে। মানুষ যখন প্রয়োজনে সম্পর্কে জড়ায়, তখন সে অনুভূতির মূল্য দেয় না। স্রেফ প্রয়োজনে সীমাবদ্ধ হয়ে গেলে, মানুষ আর সম্পর্ক দেখে না, অপর পাশের মানুষটার অসহায়ত্ব দেখে না। অপর পাশের মানুষটা যতই গভীর হয়ে যাক না কেন, যেকোনো মূল্যেই হোক সে নিজেকে সরিয়ে নিবেই।

এরা সম্পর্কে জড়ায় ঠিক এভাবেই। নিজের দিকটা ঠিকঠাক সামলে রেখে, তারপর এরা সাবধানে পা ফেলে। সম্পর্কে বিচ্ছেদ, প্রতারণা, রাগ- অভিমান; যা কিছুই হয়ে যাক না কেন, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। এরা প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরালে হাওয়ায় মিশে যায়!

এরা মানুষের মনোযোগ, ভালোবাসা, আবেগ-অনুভূতি, বিশ্বাস অর্জন করে, গা ঢাকা দেয়! এরা আসেই ক্ষণিকের ভালো লাগা, মোহ, সাময়িক আনন্দ কিংবা অবসরের বিনোদন নিতে। সম্পর্কের শুরুতে আবেগ দেখালেও সুযোগ বুঝে চলে যাওয়ার আগে এরা বাস্তবতা শিখিয়ে যায়! এরা ভালো রাখতে আসে না, ভালো থাকতে আসে। আর যখনই ভালো থাকতে পারে না, তখনই নিজেকে সরিয়ে নিতে আর দু'বার ভাবে না। আর যেটা সারাজীবন একটা মানুষকে মানসিক যন্ত্রণা দিতে থাকে!

প্রাক্তন

আমি পুরুষ  কে দেখেছি বার বার ভালোবাসি বলার পরও অন্য  নারীতে আসক্ত হতে। আমি পুরুষ  কে দেখেছি  এক নারীকে অপেক্ষা  করতে বলে...
16/05/2024

আমি পুরুষ কে দেখেছি বার বার ভালোবাসি বলার পরও অন্য নারীতে আসক্ত হতে। আমি পুরুষ কে দেখেছি এক নারীকে অপেক্ষা করতে বলে অন্য নারীকে বিয়ে করতে। আমি পুরুষকে দেখেছি শত বার ভালোবাসি বলার পরও পরিবারের অজুহাত দেখিয়ে মাঝপথে ছেড়ে যেতে!‘🙂

কাউকে ভালোবাসা ভুল না!
তবে কাউকে ভালোবেসে অন্ধের মতো বিশ্বাস করাটা অনেক বড় ভুল!💔😅

আমি চুপ হয়ে গেছি, একেবারেই চুপ!হ্নদয়ের কথা এখন আর শুনিনা আমি, আমার বিবেক কি বলে তাই আমি মানি।মনের দরজা বন্ধ করে দিয়েছি প...
11/05/2024

আমি চুপ হয়ে গেছি, একেবারেই চুপ!
হ্নদয়ের কথা এখন আর শুনিনা আমি,
আমার বিবেক কি বলে তাই আমি মানি।
মনের দরজা বন্ধ করে দিয়েছি পুরোপুরি,
যারা এর উপযুক্ত নয় তাদের দিয়েছি আড়ি।
দরজার ওপাশে কে আছে তা দেখতে চাই না,
রোদে পুড়ুক,বৃষ্টিতে ভিজুক তাতে আমার,
কিছু আর যায় আসে না।
এরপর কি হবে তারপর কি হবে?
এসবও আর ভাবনায় আনতে চাই না।
এসবে নিশ্বাস আঁটকে রাখতে হয়,
যা আমার একদম পছন্দ নয়।
বেঁচে থাকতে চাই বাঁচার মতো।
এজন্য মাঝে মাঝে ভাবনার জগত থেকে,
কিছু মানুষকে ফিরিয়ে দিতে হয়,
ভাবনার বাইরে তাদের রাখতে হয়।

#অভিমানী 🌸

আমার ক্লান্ত ভার মাথাটা রাখার জন্য যতবার তোমার কাধঁটা খুঁজেছি,তোমার তীক্ষ্ণ কথার ভাব আমাকে ততবার বুঝিয়ে দিয়েছে-এই কাঁধ ত...
11/05/2024

আমার ক্লান্ত ভার মাথাটা রাখার জন্য
যতবার তোমার কাধঁটা খুঁজেছি,
তোমার তীক্ষ্ণ কথার ভাব
আমাকে ততবার বুঝিয়ে দিয়েছে-
এই কাঁধ তোমার মাথা রাখবার জন্য নয়!

বেহায়াপন মন তবুও ছুটে
গেছে তোমার পানে,
আর তুমি হাসিমুখে দুঃখ
হাতে গুজে দিয়েছো সঙ্গোপনে।

আমি তাও কোনো অভিযোগ রাখি নি-
কারণ,,,,
আমার ভালোবাসা আমায় শেখায়,
"প্রিয় মানুষের উপর
অভিযোগ রাখতে নেই!"

জীবন মানেই একটা বিশাল পরিচ্ছেদের গল্প। এ গল্প যার, গল্পের ব্যথাগুলো একান্তই শুধু তার। এ গল্পে যন্ত্রণাগুলো মানুষ নীরবে স...
06/05/2024

জীবন মানেই একটা বিশাল পরিচ্ছেদের গল্প। এ গল্প যার, গল্পের ব্যথাগুলো একান্তই শুধু তার।

এ গল্পে যন্ত্রণাগুলো মানুষ নীরবে সহ্য করে যায়। খুব আপন মনে করে, সেগুলো হৃদয়ে পুষে রাখে। কাউকে বলে না, কাউকে দেখায় না।

প্রচন্ড মন খারাপ, একাকিত্ব কিংবা হতাশায় মানুষ সেই বইয়ের পৃষ্ঠা উল্লাতে থাকে। ব্যথাগুলো ভেবে মানুষ বারবার মূর্ছা যায়, ক্ষমা প্রার্থনা করে সৃষ্টিকর্তার দরবারে। দিন যায়, মাস ঘুরে বছর আসে। সেই যন্ত্রণা মানুষকে প্রতিনিয়ত নিজের সত্তাকে চেনায়।

মানুষকে ভাবায়, মানুষকে কাঁদায়, মানুষকে বাঁচতে শেখায় নতুন করে। পৃথিবীতে যন্ত্রণা ছাড়া মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। যাদের কেউ নেই, তাদের যন্ত্রণা আছে৷ আর যাদের যন্ত্রণা আছে, তারা কখনো একা হতে পারে না– নিঃস্ব হতে পারে না। দিনশেষে সেই গল্পের ব্যথাগুলোকেই খুব শক্ত করে আঁকড়ে ধরে থাকে।

নিজেকে না জড়িয়ে একটু সরে থাকো।দূরে থাকো,দেখবা ভালো লাগবে।হতাস লাগবে নাহ্ হাসফাস লাগবে নাহ্ একাকিত্ব অনুভব হবে নাহ্!মায়া ...
04/05/2024

নিজেকে না জড়িয়ে একটু সরে থাকো।
দূরে থাকো,দেখবা ভালো লাগবে।
হতাস লাগবে নাহ্ হাসফাস লাগবে নাহ্ একাকিত্ব অনুভব হবে নাহ্!
মায়া সে তো মারাত্মক ভয়ংকর একটা নেশা। সিগারেট,গাঞ্জা,ফেনসিডিল ইয়াবার চাইতেও অধিক বেশি গুরুতর!

যে মায়ায় পড়েছে সে বুঝেছে মানুষ কিভাবে আঁটকা পড়ে মারপ্যাচে,কিভাবে আটকা পড়ে শিকল বান্ধা খাঁচার মধ্যে।
কখন যে এই মায়া তোমার জীবনে একটা কালো অধ্যায় এনে দিবে তা বলা মুশকিল।
সাজানো গোছানো জীবনটারে ব্যাচেলার ছেলেদের রুমের মতো এলোমেলো অগোছালো করে দিবে!মায়া জিনিসটা তোমাকে এমন ভাবে প্যাঁচ দিয়া ধরবে সারাজীবন গিট্টুর মতো লেগে থাকতে হবে। মায়া থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাবে নাহ্। তিলে তিলে নিজেকে যন্ত্রণা দেওয়া,অস্থিরতা,শূণ্য শূন্য লেগেই থাকে।
আমিও মায়ায় পড়েছিলাম, মায়ার জ্বালে নিজেকে আবদ্ধ করে ফেলেছি। ভুল করেছিলাম মানুষটাকে চিনতে। তার চোখ দু-টো ছিলো এক বিস্ময়! তাকালেই সব কিছু বিবৎস হয়ে যেতো! যতবার তাকিয়েছি কারণে অকারণে, এক মুহূর্তের জন্যও মনে হয় নি এটা ছলনার চোখ!

Address

Joypurhat
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deep D i s t a n c e posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category