14/12/2025
আমাদের খেজুরের গুড় শুধু অনলাইনে বিক্রি করি না। মাঝে মাঝে আমাদের পরিচিত কিছু বড় ভাই আছেন, যারা অর্গানিক পণ্য বিক্রি করেন, তাদের কাছেও আমরা গুড় দিই।
এবার নতুন গুড় আসার পর ২০ কেজি খেজুরের গুড় নিয়ে একজন ভাইয়ের কাছে গেলাম। সেখানে কয়েকজন কাস্টমার ছিলেন। কথা বলতে বলতে তারা আমাকে জিজ্ঞেস করলেন—আমরা কোথায় গুড় তৈরি করি, কীভাবে করি, আর গুড়ের দাম কত রাখি?
আমি সব প্রশ্নের উত্তর দিলাম। শেষে বললাম, আমরা এখন দানাদার খেজুরের গুড় ৫০০ টাকা কেজি দরে বিক্রি করছি।
হঠাৎ একজন ভাই বললেন, “আরে ভাই, এত কম দামে খাঁটি গুড় হয় নাকি! নিশ্চয়ই ভেজাল আছে। আপনারা কীভাবে দেন?”
সত্যি বলতে, আমি একটু থমকে গেলাম। এতদিন শুনে এসেছি, দাম বেশি কেন, তার ব্যাখ্যা দিতে হয়। কিন্তু এবার শুনতে হলো দাম কম কেন, সেটার জবাব দিতে!
তিনি একজন কাস্টমার, প্রশ্ন করার অধিকার তার অবশ্যই আছে। তাই শান্তভাবে বললাম, আমরা নিজেরাই গুড় তৈরি করি। আমাদের মার্কেটিং খরচ কম, বড় কোনো সেটআপ বা বেশি কর্মচারী নেই। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমরা অনেকদিন ধরে ব্যবসা করার ইচ্ছে নিয়ে এসেছি।
আমাদের লক্ষ্য একটাই, কীভাবে কম দামে ভালো পণ্য দিয়ে কাস্টমারদের সঙ্গে দীর্ঘদিনের একটা সুন্দর সম্পর্ক তৈরি করা যায়।
আমি এটা বলিনি যে আমরা লাভ করি না। সেটা বললে মিথ্যা বলা হবে। আমরা ঠিক ততটুকুই লাভ করি, যতটুকু করলে আমাদের ব্যবসা টিকে থাকে, কাজটা সৎভাবে চালিয়ে নেওয়া যায়।
আমি কতটা বোঝাতে পেরেছি জানি না। তবে মনে হলো, ভদ্রলোক পুরোপুরি সন্তুষ্ট হননি। তবুও আমরা লেগে থাকবো। কাজ করে যাবো। আর চেষ্টা করবো সবাইকে বুঝাতে। অল্প দামেও ভালো, খাঁটি পণ্য দেওয়া সম্ভব।
ভালো ও খাঁটি দানাদার, নলেন ও পাটালি খেজুরের গুড় নিয়ে আস্থা বাজার কাজ করে যাচ্ছে।
অর্ডার করতে পারেন: 01717-219041
#খেজুরেরগুড়