Candid life style by Arfa

Candid life style by Arfa আসসালামুয়ালাইকুম Candid Life Style by Arfa তে আপনাদের স্বাগতম। আমার পেজ ঘুরে দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।
(1)

14/10/2025
ছেলেকে বিদেশে পাঠানোর জন্য দুই বছর আগে এলাকার বোরহান নামে এক ব্যক্তির কাছ থেকে সু/দের ওপর ৭০ হাজার টাকা নিয়েছিলেন বৃ/দ্ধ...
08/10/2025

ছেলেকে বিদেশে পাঠানোর জন্য দুই বছর আগে এলাকার বোরহান নামে এক ব্যক্তির কাছ থেকে সু/দের ওপর ৭০ হাজার

টাকা নিয়েছিলেন বৃ/দ্ধ আলী আকবর (৭০)। কিন্তু দুই বছরেও সেই টাকা পরি/শো/ধ করতে পারেননি তিনি। এরই মধ্যে সু/দের টাকার পরিমাণ বে/ড়ে দাঁড়িয়েছে দেড় লাখে। সঠিক সময়ে টাকা পরিশোধ না করায় বোরহান বৃ/দ্ধ আলী আকবরকে এলাকার

একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বেঁ/ধে রাখেন।
এই অপমান সহ্য করতে না পারায় বৃ/দ্ধ আলী আকবর অ/সু/স্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গতকাল সোমবার কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘ/ট/না ঘ/টে/ছে।🥺

আমাকে হারালে হয়তো তুমি বেশিকিছু হারাবে না হারাবে কেবল একজোড়া চোখ, যা পৃথিবীর সমস্ত মুগ্ধতা নিয়ে তোমায় দেখে।  হারাবে কেবল...
26/09/2025

আমাকে হারালে হয়তো তুমি বেশিকিছু হারাবে না
হারাবে কেবল একজোড়া চোখ, যা পৃথিবীর সমস্ত মুগ্ধতা নিয়ে তোমায় দেখে। হারাবে কেবল একজোড়া ঠোঁট, যা তোমার কথা ভাবতেই হেসে উঠে। হারাবে কেবল একজোড়া হাত, যা তোমার নামে প্রার্থনার জন্যে উঠে। আমাকে হারালে তুমি সত্যি খুব বেশিকিছু হারাবে না
হারাবে কেবল এক সমুদ্র বিশ্বাস,যা তোমার নানান ভুলের পরেও বেড়ে চলে। হারাবে কেবল এক আকাশ ভরসা, যা তোমার পাশে কাউকে পাওয়ার আশ্বাস দেয়। হারাবে কেবল এক পুরুষে বিরতিহীন অপেক্ষা, যে জাগতিক জগতের বিরুদ্ধে থমকে দাঁড়িয়ে আছে।

আমাকে হারালে হয়তো তুমি সত্যিই বড্ড বেশিকিছু একদম ই হারাবে না, তোমার খুব বড়সড় ক্ষতিও হবে না। থমকে যাবে না তোমার সময় বা জীবনের গতিপথ, কেউ আঙুল তুলে বলবেও না কিছুই তোমায়। আমাকে হারালে কেবল তোমার একটি আক্ষেপ রইবে, আমাকে না পাওয়ার আক্ষেপ।
একজোড়া চোখে,ঠোঁটের, হাতের না পাওয়ার আক্ষেপ, হাতে হাত রেখে বিশ্বাস, ভরসা দেয়ার মানুষের অভাব আমি আছিতো" বলার জন্য আমির অভাব।আমাকে হারালে তুমি কেবল একটি অভ্যাস ই হারাবে যে অভ্যাস লেপ্টে আছে তোমার জীবন ঘিরে। এর বেশি আর কিছুই তুমি হারাবে না.🖤😅

26/09/2025
আমরা সবাই-যদি স্ট্রোক (Stroke) এর এই ছোট্ট সাধারণ শণাক্তকরণ উপায় টা শিখে ফেলি,তবে হয়তো আমরা স্ট্রোকের ভয়ংকর অভিজ্ঞতা ...
11/08/2025

আমরা সবাই-যদি স্ট্রোক (Stroke) এর এই ছোট্ট সাধারণ শণাক্তকরণ উপায় টা শিখে ফেলি,তবে হয়তো আমরা স্ট্রোকের ভয়ংকর অভিজ্ঞতা থেকে আমাদের প্রিয়জনদের রক্ষা করতে পারবো।

একটি সত্যি গল্পঃ
একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু
ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন এম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন
না। সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন।

অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত
থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন
করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেন। মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো,তিনি অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক করেছিলেন। সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক শনাক্ত করা সম্ভব,তাহলে হয়তো ভদ্র মহিলা আজও বেঁচে থাকতেন।

সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়। অনেকের ঠাই হয় বিছানায়,সাহায্যহীন, ভরসাহীন মূমুর্ষূ অবস্থায়।মাত্র কিছু সময় নিয়ে এটা পড়ে ফেলুন।

একজন মস্তিষ্ক বিশেষজ্ঞ বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেয়া যায়,
তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত
পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায় এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।

স্ট্রোককে_চিনুন…

সহজ তিনটি ধাপঃ- S T ও R…পড়ুন এবং জানুন!
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ শনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর মস্তিষ্কে যখন ভয়ানক
রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয় জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।সহজ উপায়ে স্ট্রোক শনাক্ত করার উপায়।

সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ
S – Smile রোগীকে হাসতে বলুন।
T – Talk রোগীকে আপনার সাথেসাথে একটি বাক্য বলতে বলুন।
উদাহরণঃআজকের দিনটা অনেক সুন্দর।
R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয় তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন।

(রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)

সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে,
বা অথবা যদি তা বেঁকে যে কোনো একদিকে চলে যায়,সেটাও স্ট্রোকের লক্ষণ।
তৎক্ষণাৎতাকে হাসপাতালে নিয়ে যান।

যদি আমরা সবাই-ই
এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি,তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো।

সংগৃহীত

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Candid life style by Arfa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share