Ramen Khor

Ramen Khor ➡আসসালামু আলাইকুম! 😊🌟
ঝামেলা ছাড়াই, কম সময়ে টেস্টি রামেন উপভোগ করার জন্যই Ramen Khor📌

ছোটবেলায় আমরা ঢাকায় থাকতাম ৩ তলা এক ফ্ল্যাটে। আশেপাশে তখন এত ঘনবসতি ছিল না, একটু হলেও প্রকৃতির ছোঁয়া ছিল। 🌳☀️আমার সামন...
25/09/2025

ছোটবেলায় আমরা ঢাকায় থাকতাম ৩ তলা এক ফ্ল্যাটে। আশেপাশে তখন এত ঘনবসতি ছিল না, একটু হলেও প্রকৃতির ছোঁয়া ছিল। 🌳☀️

আমার সামনে থাকত স্বর্না নামে এক মেয়ে। আমরা প্রতিদিন একসাথে খেলতাম। খেলনা হাঁড়ি-পাতিল দিয়ে রান্নাবান্না করতাম, না হলে পুতুল খেলা চলত। ছাদেও খেলার অনেক অপশন ছিল – আরও কয়েকজন সাথীও ছিল।

সবচেয়ে মজার ছিল হাঁড়ি-পাতিল খেলা। একদিন মনে আছে, আমরা নীচে নেমে ঘাস-লতা-পাতা দিয়ে নানান রকম খাবার বানিয়েছিলাম। আর সাজানোর দিক থেকে আমি ছিলাম সেরা! 😅 কারণ আমি টিভিতে ইংরেজি চ্যানেলে রান্নার অনুষ্ঠান দেখতাম – সেখানে ইউনিক বিদেশি খাবার দেখানো হতো, আর সেগুলোই আমাকে অনুপ্রাণিত করত।

আজকের বাচ্চাদের সেই সুযোগ নেই। শহরের ব্যস্ত জীবনে তারা স্কুল থেকে এসে সারাদিন ঘরে বসে থাকে, না হলে কোনো ডিভাইস নিয়ে সময় কাটায়। প্রকৃতির সাথে তাদের বড় হওয়ার সুযোগ নেই।

আমি নিজেকে সত্যিই অনেক ভাগ্যবান মনে করি, আলহামদুলিল্লাহ, কারণ আমার শৈশবটা প্রকৃতির ছোঁয়ায়, খেলার হাসি-আনন্দে ভরপুর ছিল। 💚

রামেন অমলেট ট্রাই করেছো নাকি তোমরা?🥙
23/09/2025

রামেন অমলেট ট্রাই করেছো নাকি তোমরা?🥙

একটা প্রশ্ন—                                                         আপনি কি নিজের জীবন গুছিয়ে শান্তিতে থাকতে চান, নাকি ...
24/04/2025

একটা প্রশ্ন— আপনি কি নিজের জীবন গুছিয়ে শান্তিতে থাকতে চান, নাকি অন্যের ব্যক্তিগত জীবনে ঢুকে অপ্রয়োজনীয় ‘বিখ্যাত বেহুদা’ মানুষ হতে চান?
আজকাল এমন কিছু মানুষ দেখা যায়, যাদের নিজস্ব কোনো লক্ষ্য নেই, জীবনের স্পষ্ট কোনো দিক নেই—তাই তারা অন্যের জীবন নিয়ে নাক গলানোকে যেন নিজের কাজ বানিয়ে নিয়েছে। কে মাসে কত আয় করে, কার বিয়ে কবে, কে কাকে পছন্দ করে—এসব প্রশ্ন যেন তাদের প্রিয় শখ!
কিন্তু একটা কথা মনে রাখা উচিত—নিজের জীবনে ব্যস্ত থাকা মানুষ কখনো অন্যের জীবন নিয়ে এভাবে পড়ে থাকে না।
এই ধরনের মানুষরা আসলে নিজের গুরুত্ব হারিয়ে ফেলে, কারণ তারা যা করে তা সম্মানজনক নয়—বরং এক ধরনের মানসিক দারিদ্র্য।

তাদের জন্য একটা পরামর্শ—অন্যের জীবন নয়, নিজের লক্ষ্যকে সময় দিন। নিজের স্বপ্ন, নিজের উন্নয়ন—এসবের জন্য ভাবুন।
কারণ দিনশেষে, কে কার জীবনে কী করল, সেটা নয়—আপনি নিজের জন্য কী করলেন, সেটাই আপনাকে গড়ে তুলবে।

কিছু কিছু ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না।😩এই মুহূর্তে সারা দেশ যে খবরে শোকাহত — তা হলো পরভেজ জয় এর নির্মম হত্যা।সেই ছেল...
22/04/2025

কিছু কিছু ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না।😩
এই মুহূর্তে সারা দেশ যে খবরে শোকাহত — তা হলো পরভেজ জয় এর নির্মম হত্যা।
সেই ছেলেটি, যে সবসময় হাসিখুশি থাকত, যার মুখ দেখলে মন ভালো হয়ে যেত, তাকে আজ আর আমাদের মাঝে নেই।
একজন মায়ের এত আদরের সন্তানকে এভাবে কেড়ে নেওয়া হয়েছে — যা কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না।

আমরা দাবি জানাই — যারা এই নির্মম ঘটনায় জড়িত, বিশেষ করে যে মেয়ের প্ররোচনায় এই হত্যা ঘটেছে এবং যে ঘৃণ্যভাবে খুন করেছে — তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
এমন শাস্তি হোক, যা দেখে ভবিষ্যতে আর কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।

নুডলস, নাগেট, সসেজ, ডিম, সুইট কর্ন, শিটাকে মাশরুম,  ব্রথ“Ramen Khor” — যেখানে র‍্যামেন মানেই একটু অন্যরকম কিছু।অর্ডার কর...
18/04/2025

নুডলস, নাগেট, সসেজ, ডিম, সুইট কর্ন, শিটাকে মাশরুম, ব্রথ

“Ramen Khor” — যেখানে র‍্যামেন মানেই একটু অন্যরকম কিছু।

অর্ডার করতে ইনবক্সে মেসেজ দিন!

আজ থেকে ঈদের পর পর্যন্ত রামেন এবং ফ্রোজেন রামেন অর্ডার নেওয়া বন্ধ থাকবে। ঈদের পরে আবার অর্ডার চালু হবে ইনশাআল্লাহ। সবাইক...
28/03/2025

আজ থেকে ঈদের পর পর্যন্ত রামেন এবং ফ্রোজেন রামেন অর্ডার নেওয়া বন্ধ থাকবে। ঈদের পরে আবার অর্ডার চালু হবে ইনশাআল্লাহ। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা! ✨🎉

ছোট ছোট যত্নশীল আচরণই মানুষের মধ্যে আন্তরিকতা ও বন্ধন তৈরি করে—এটি আমি আগে বুঝিনি।পরীক্ষার হলে বসার পর দেখি, আমার পাশে এ...
25/03/2025

ছোট ছোট যত্নশীল আচরণই মানুষের মধ্যে আন্তরিকতা ও বন্ধন তৈরি করে—এটি আমি আগে বুঝিনি।

পরীক্ষার হলে বসার পর দেখি, আমার পাশে একটি মেয়ে বসেছে, যার সঙ্গে আমার আগে কখনো পরিচয় হয়নি। প্রথমদিকে, যখন স্যার বা ম্যাডাম প্রশ্ন দিতে শুরু করলেন, মেয়েটি আমাকে এগিয়ে দিলো। বিষয়টি আমাকে অবাক করেছিল, কারণ সাধারণত মানুষ স্বার্থ ছাড়া খুব কমই কাউকে সাহায্য করে। যদিও এটা খুব ছোট একটি ব্যাপার ছিল, কিন্তু তার এই আচরণ আমাকে ভালো লাগিয়ে দিল।
এরপর আমি ভাবলাম, আমিও যদি তার জন্য কিছু করতে পারি! একদিন সে পরীক্ষার হলে একটু দেরি করে পৌঁছায়, তাই আমি তার খাতাটি আগেভাগে রেখে দিলাম, যেন সে দ্রুত পরীক্ষা শুরু করতে পারে। এভাবেই, ছোট ছোট সাহায্যের বিনিময়ে আমরা একে অপরকে সহায়তা করলাম, যদিও তা সামান্য ছিল।

কিন্তু এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে—মানুষের জীবন একটু সহজ করে দেওয়া খুব কঠিন কিছু নয়।🥰



অনেকে বাসায় রামেন তৈরি করতে পারেন, কিন্তু সীউইড খুচরা পাওয়া যায় না। তাই চাইলে রামেনের জন্য খুচরা সীউইড প্যাক সংগ্রহ করতে...
19/03/2025

অনেকে বাসায় রামেন তৈরি করতে পারেন, কিন্তু সীউইড খুচরা পাওয়া যায় না। তাই চাইলে রামেনের জন্য খুচরা সীউইড প্যাক সংগ্রহ করতে পারেন Snack Zing পেজ থেকে!

জীবনের জন্য পড়াশোনা, নাকি পড়াশোনার জন্য জীবন?—প্রশ্নটা ততক্ষণ পর্যন্ত সাধারণ মনে হয়, যতক্ষণ না কেউ দেখে একটি মেয়ে কে...
17/03/2025

জীবনের জন্য পড়াশোনা, নাকি পড়াশোনার জন্য জীবন?
—প্রশ্নটা ততক্ষণ পর্যন্ত সাধারণ মনে হয়, যতক্ষণ না কেউ দেখে একটি মেয়ে কেমন করে নিজের স্বপ্নের জন্য সমস্ত কিছু ত্যাগ করে। SSC-এর পর সে শহরে আসে, বছরকে বছর বাবা-মাকে ছাড়া একা কাটায়, অনিশ্চিত খাবার, ছোট্ট একটি ব্যাচেলর রুম, সারাদিন শুধুই পড়াশোনা... আর দিনশেষে, যখন মেডিকেলে দ্বিতীয় চেষ্টাতেও ব্যর্থ হয়, তখন বুঝতে পারে—একটা দীর্ঘ বছর রোদের আলোয় চোখ ব্যথা পাওয়ার মতো দুঃখও অনুভূত হতে পারে। তাই জীবনকে শুধু পড়াশোনার জন্য উৎসর্গ না করে, তার চারপাশটাও একটু দেখা উচিত, সুন্দর করে ইতিবাচকভাবে সাজানো উচিত। 🌿✨

পরীক্ষা মানেই রাত জেগে পড়াশোনা—কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো! না ঠিকমতো পড়া হয়, না ঘুম আসে! 😩 অথচ ক্ষুধা? সে...
13/03/2025

পরীক্ষা মানেই রাত জেগে পড়াশোনা—কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো! না ঠিকমতো পড়া হয়, না ঘুম আসে! 😩 অথচ ক্ষুধা? সেটা ঠিকই লেগে যায়! কিন্তু এমন কিছু খেতে হবে যা একদম মসলা-ঝাল, স্পাইসি আর চটপটা! 🌶🔥

এমন সময় মাথায় একটাই নাম আসে—রামেন! 😍 কিন্তু ঝামেলা হলো, রামেন বানাতে গেলে তো পুরো পড়াশোনাই বাদ পড়ে যায়! 🤦‍♀️

কিন্তু এখন আর কোনো টেনশন নেই! Frozen Ramen থাকলে মাত্র কয়েক মিনিটেই পারফেক্ট টেস্টি রামেন রেডি! 😌💖

প্যাকেটিংয়ে ফ্রেশনের চিত্র - কারণ আমরা জানি, ফ্রেশ খাবারই সেরা! Ramen Khor – ফ্রেশ রামেন, যে কোনো সময়ে🍜✨
11/03/2025

প্যাকেটিংয়ে ফ্রেশনের চিত্র - কারণ আমরা জানি, ফ্রেশ খাবারই সেরা! Ramen Khor – ফ্রেশ রামেন, যে কোনো সময়ে🍜✨

11/03/2025

🔥 সুসংবাদ! খুব শিগগিরই রামেনের সাথে মোমোর পারফেক্ট জুটি আসছে! 🥢🍜🥟

Address

Dhaka
1361

Telephone

+8801300637897

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramen Khor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share