22/10/2023
পুষ্টির অন্যতম যোগান দেয় ব্রয়লার চিকেন, কিন্তু নিরাপদ বিষয়টি ও মাথায় রাখতে হবে। এখানে আমরা আপোষহীন।
নিরাপদ পণ্য সাশ্রয়ী মূল্যে Safe and Organic Food
House-3, Road-12, Block-C, Banasree, Dhaka-1219
Dhaka
1212
Be the first to know and let us send you an email when E Safe Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to E Safe Bazar:
আমাদের কথা
আমরা, Eco Safe Food (www.esafefood.com), একটি অর্গানিক বা প্রাকৃতিকভাবে উৎপাদিত খাদ্য শস্য ও পণ্যদ্রব্য সরবরাহকারী প্রতিষ্ঠান, যা জনসাধারণকে প্রকৃতিজাত পণ্য ব্যবহারের সুফল সম্পর্কে ধারণা প্রদান করে এবং তাদের সুস্থ জীবনযাপণে সহজ পথ দেখায় । প্রাকৃতিক পণ্য দ্রব্য উৎপাদন ও বিপণনেও রয়েছে বিশেষ দক্ষতা।
বর্তমান ভোগ্যপণ্যের বাজার বিষাক্ত,অস্বাস্থ্যকর এবং দূষিত দ্রব্যে ভরে গেছে। শস্য উৎপাদনে ব্যবহৃত মাত্রাতিরিক্ত কৃত্রিম সার, ক্ষতিকর কীটনাশন, রাসায়নিক পদার্থের মিশ্রণ, নিত্য খাদ্যশস্যকে বিষাক্ত করে চলেছে। তার সাথে যুক্ত হয়েছে দীর্ঘদিন শস্য সংরক্ষণের জন্য ব্যবহৃত কেমিক্যাল বা প্রিজারভেটিভ, ক্ষতিকর রঙ, কৃত্রিম ফল পাকানোর বিষাক্ত ঔষধ ইত্যাদি। এইসব ক্ষতিকর উপাদান প্রতিনিয়ত খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করছে এবং ক্যান্সার, ডায়বেটিস, মানসিক অবসাদ, শারীরিক দুর্বলতার মত অসংখ্য জটিল রোগের কারণ হচ্ছে। এমনকি প্রজনন স্বাস্থ্য পড়ছে তীব্র সংকটে । জনসাধারণকে এইসব মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থেকে নিরাপদ রাখার লক্ষ্য নিয়ে ২০১৭ সালে মাই অর্গানিক www.esafefood.com বিভিন্ন প্রাকৃতিক ও নিরাপদ অর্গানিক পণ্য সম্ভার নিয়ে তার যাত্রা শুরু করেছে এবং এখনো পর্যন্ত সফলতার সাথে উৎপাদন, বন্টন এবং বাজারজাতকরন করে চলেছে । বিশ্বস্ততার প্রতীক Eco Safe Food দেশের সেরা অর্গানিক পণ্য সরবরাহকারীদের মধ্যে অন্যতম হিসাবে গন্য করা হয়ে থাকে।
আমাদের শস্য উৎপাদন প্রক্রিয়াগুলো সম্পূর্ণ কৃত্রিমতা বিবর্জিত হয়ে থাকে। চাষাবাদে আমরা অনুসরন করি প্রাকৃতিক পদ্ধতি যা কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও তত্ত্বাবধায়নে পরিচালিত হয়ে থাকে। উন্নত ফসলের জন্য রাসায়নিক সারের পরিবর্তে আমরা বেছে নিয়েছি জৈব সার, এমনকি কীটপতঙ্গ দূর করতেও এখানে প্রাকৃতিক ব্যবস্থা গ্রহন করা হয়। পণ্যের গুনগত মান রক্ষা এবং পুষ্টিগুণ নিশ্চিত করাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি, তাইতো পণ্য উৎপাদন, সংরক্ষণ বা মজুদেও বিরত থাকি যে কোন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার থেকে । সব ধরনের কেমিক্যাল ব্যবহার রোধ করে আমরা আমাদের ক্রেতাদের কাছে পৌঁছে দিতে চাই শতভাগ স্বাস্থ্যকর এবং দূষণমুক্ত পণ্য।