18/09/2025
❌ ১০০০–১১০০ টাকায় খাঁটি ঘি?
আজকাল ফেসবুকে ৫০টিরও বেশি পেইজে দেখা যাচ্ছে ১ কেজি ঘি ১০০০, ১১০০ বা ১১৫০ টাকায় বিক্রি হচ্ছে—তাও আবার ফ্রি ডেলিভারি।
প্রশ্ন হলো, এই দামে কি আসলেই খাঁটি ঘি পাওয়া সম্ভব? চলুন ধাপে ধাপে একটু হিসাব করি।
সত্যটা জানার চেষ্টা করি
==========
১. বিজ্ঞাপনের খরচ
অনলাইনে ঘি বিক্রির প্রধান মাধ্যম হলো ফেসবুক। গবেষণায় দেখা গেছে, একজন কাস্টমার আনতে ফেসবুক বিজ্ঞাপনে ৩–৪ ডলার খরচ হয়।
ধরে নিলাম, অনেকে বেশি হলুদ রঙ ও দানাদার ঘি দেখে, কম দাম দেখে লোভে পড়ে দ্রুত অর্ডার করে, তাই কম খরচে কাস্টমার পাওয়া গেল—মাত্র ১.৫ ডলার।
💰 ১.৫ ডলার × ১২৩ টাকা = ১৮৪ টাকা
এর সাথে ১৫% ভ্যাট = প্রায় ২৮ টাকা
মোট = ২১২ টাকা
---
২. প্যাকেজিং খরচ
এক কেজি PET বোতল, বক্স, বাবল র্যাপ, কস্টেপ—সব মিলিয়ে খরচ হয় গড়ে ৫০ টাকা।
---
৩. ডেলিভারি ও COD চার্জ
ঢাকায় কিছু অর্ডার যায়, ঢাকার বাইরে কিছু যায়। গড় খরচ ধরা হলো—
ডেলিভারি চার্জ = ৯০ টাকা
COD চার্জ (১১০০ টাকার অর্ডারে ১%) ≈ ১১ টাকা
মোট = ১০১ টাকা
---
৪. রিটার্ন ও ড্যামেজ ভর্তুকি
অনলাইনে গড়ে ১০% অর্ডার গ্রাহক রিসিভ করে না। সেক্ষেত্রে ডেলিভারি খরচ বিক্রেতাকেই বহন করতে হয়।
এর পাশাপাশি অন্তত ৩% প্রোডাক্ট কুরিয়ারে ড্যামেজ হয়।
তাই গড়ে প্রতিটি প্রোডাক্টে প্রায় ৩০ টাকা ভর্তুকি ধরা নিরাপদ।
---
৫. ম্যানপাওয়ার খরচ
যতই ল্যান্ডিং পেজ থাকুক, অর্ডার কনফার্ম করতে ফোন করতে হয়, ফলো-আপ করতে হয়। এতে প্রতি প্রোডাক্টে গড়ে অন্তত ৩০ টাকা খরচ হয়।
---
৬. লাভ (Profit)
ব্যবসা করে কেউই অলাভ করতে চায় না। তাই অন্তত ১০০ টাকা লাভ ধরাই যায়।
---
✅ মোট খরচ
বিজ্ঞাপন = ২১২ টাকা
প্যাকেজিং = ৫০ টাকা
ডেলিভারি + COD = ১০১ টাকা
রিটার্ন/ড্যামেজ ভর্তুকি = ৩০ টাকা
ম্যানপাওয়ার = ৩০ টাকা
লাভ = ১০০ টাকা
মোট = ৫২৩ টাকা
---
📊 সহজ হিসাব
যদি ১১০০ টাকায় ঘি বিক্রি হয় →
১১০০ – ৫২৩ = ৫৭৭ টাকা থাকে পাইকারি দামের জন্য।
যদি ১০০০ টাকায় ঘি বিক্রি হয় →
১০০০ – ৫২৩ = ৪৭৭ টাকা থাকে পাইকারি দামের জন্য।
অর্থাৎ, যে বিক্রেতা ১০০০ বা ১১০০ টাকায় ফ্রি ডেলিভারিতে ঘি বিক্রি করছে, সে সর্বোচ্চ ৪০০–৫৮০ টাকার মধ্যে ১ কেজি ঘি পাইকারীতে কিনছে।
---
❓ প্রশ্ন হলো—৪০০–৫৮০ টাকায় খাঁটি ঘি কি আসলেই সম্ভব?
না। কারণ ১ কেজি আসল ঘি বানাতে লাগে প্রায় ২৬–২৭ লিটার দুধ।
দুধের বাজার দরেই এক কেজি খাঁটি রেগুলার ঘি তৈরি করতে ৯০০ থেকে ১০০০ টাকা লাগে উৎপাদন পর্যায়ে
তাহলে ৫০০–৫৮০ টাকার ঘি আসলে কী?
---
⚠️হয়তো আসল সত্য
এই ঘি বানানো হয়—
সয়াবিন, রাইসব্রান বা পাম অয়েল দিয়ে সাথে অল্প খাটি ঘি মিক্স করে
কৃত্রিম হলুদ রঙ দিয়ে
চিনি/স্টার্চ মিশিয়ে কৃত্রিম দানা বানিয়ে
কেমিক্যাল ফ্লেভার দিয়ে গন্ধ তৈরি করে
গ্রাহক ভাবেন—“খুব হলুদ, অনেক দানা, দাম কম—মানে খাঁটি ঘি”। কিন্তু বাস্তবে এটা ভেজাল ঘি।
---
🔔
যে ঘি এমন অবাস্তব দামে বিক্রি হয়, সেটা কখনোই খাঁটি হতে পারে না।
বরং এসব ভেজাল খেয়ে নিজের ও পরিবারের স্বাস্থ্যের ঝুঁকি বাড়াচ্ছেন।
👉 তাই ঘি কিনুন বিশ্বস্ত উৎস থেকে।
👉 বেশি হলুদ, বেশি দানাদার আর অস্বাভাবিক সস্তা অফারকে সন্দেহ করুন।
----------
👉 আর সচেতনতা ছড়াতে এই পোস্ট শেয়ার করুন।