23/08/2024
যার যার জায়গা থেকে যেটা সম্ভব সেটাই করি।
বানভাসি মানুষদের জন্য দেশের এই ক্রান্তিলগ্নে আপনি আমি কি কি করতে পারি-
১. সরাসরি উদ্ধারকাজে সহযোগিতা (ট্রেনিং থাকলে এবং সাতার জানলে তবেই, অন্যথায় আপনাকে উদ্ধার করার জন্য উদ্ধারকারী প্রয়োজন হবে)
২. সরাসরি ত্রাণ বিতরণ
৩. নগদ অর্থ ডোনেট করা (সরাসরি, বিকাশ,নগদ,রকেট, ব্যাংক ইত্যাদি মাধ্যমে)
★ ডোনেট করার ক্ষেত্রে অবশ্যই সঠিক প্রতিষ্ঠান বা ব্যক্তিকে যাচাই করে দেওয়া, আসলেই যাদের দিচ্ছেন তারা পাচ্ছে কি না।
৪. বড় অর্থ সম্ভব না হলে বিকাশ নগদে থাকা ১০-২০৳ দিয়ে হলেও এগিয়ে আসা।
৫. অনেকেই পুরাতন কাপড় সংগ্রহ করছেন বানভাসিদের জন্য।আপনার একসেট কাপড় দিতেই পারেন।অবশ্যই এমন কাপড় নির্বাচন করবেন যেটা অন্যজন পড়তে পারবে।ছেঁড়া ফাটা বা বেশি নরম কাপড় হলে দেওয়ার প্রয়োজন নেই।এগুলো ক্যারি করাও ওজনের ব্যাপার।
৬. পানি,শুকনা খাবার, লাইফ জ্যাকেট, ওষুধ, নৌকা, স্পীডবোট ইত্যাদি দেওয়ার সুবিধা থাকলে দেওয়া।
৭. মহান আল্লাহর কাছে বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা ইত্যাদিসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগ থেকে জান মালের হেফাজতের দোয়া করতেই পারি উপরের কোন কিছুই যদি সম্ভব না হয়। দোয়া এমন এক হাতিয়ার যা মানুষের ভাগ্য বদলে দিতে পারে।
★গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট: সারাদিন নিজে ফেসবুকে পোস্ট দিয়ে আরেকজন কি করলো, না করলো সেটার সমালোচনা করবেন না।আপনি কি করছেন নিজেকে প্রশ্ন করেন।ভুলে যাবেন না, যার যার কাজের জন্য সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। দূর থেকে আরেকজন কি করলো করলো না সেটা নিয়ে বেশি মাথাব্যথা না করাই ভালো।
★ যারা বন্যাতে সাহায্য করার জন্য নিজেরা টিম নিয়ে এগিয়ে যাচ্ছেন তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করবেন না।হোক না ভিউয়ের আশায়, তাও তো অন্তত একজনকে হলেও সহায়তা করছেন। ভৎসর্না না দিয়ে উৎসাহ দিন।আর তা না পারলে কিচ্ছুটি না বলুন।যার যার চেষ্টা তাকে করতে দিন।
উদ্যোক্তাদের থেকেও চাইলে বেশি করে কেনাকাটা করতে পারুন এসময়। এতে করে তারাও আপনাদের থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে ডোনেশানে হয়তো আরও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারবে। আমি আপনি তো তখন ই আরেকজনকে হেল্প করতে পারবো যখন আমার আপনার কাছে থাকবে, তাই না!
ছবিতে আমাদের ভাইরাল মিনি গ্রাইন্ডার 🧡।এভেইলএবল আছে।