Organic Nutrition Ltd.

Organic Nutrition Ltd. We are a specialized organization for formulating, manufacturing and marketing 100% organic functiona

তীব্র তাপপ্রবাহে নিজের ও পরিবারের যত্ন নিচ্ছেন তো? চলতি এই গরমে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে ক্যাফেইন বা অতিরিক্ত মিষ্টি ড্...
11/08/2026

তীব্র তাপপ্রবাহে নিজের ও পরিবারের যত্ন নিচ্ছেন তো?

চলতি এই গরমে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে ক্যাফেইন বা অতিরিক্ত মিষ্টি ড্রিংক বাদ দিয়ে প্রচুর পানি পান করুন এবং প্রয়োজন ছাড়া কড়া রোদ এড়িয়ে চলুন। মনে রাখবেন, তীব্র গরমে সুস্থ থাকার মূলমন্ত্র, সঠিক হাইড্রেশন ।

নিজে সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

#প্রকৃতিতেইসুস্থতা

বন্ধুত্ব মানেই নিঃস্বার্থ ভালোবাসা, একটুখানি খুনসুটি আর পাশে থাকার নিশ্চয়তা। আজকের এই বিশেষ দিনে আপনার প্রিয় বন্ধুর খো...
30/07/2026

বন্ধুত্ব মানেই নিঃস্বার্থ ভালোবাসা, একটুখানি খুনসুটি আর পাশে থাকার নিশ্চয়তা।

আজকের এই বিশেষ দিনে আপনার প্রিয় বন্ধুর খোঁজ নিন এবং জানিয়ে দিন বন্ধু দিবসের শুভেচ্ছা, কারণ ভালো থাকার শুরুটা হয় ভালোবাসার মানুষদের খোঁজ নেওয়া থেকেই।

শুভ বন্ধু দিবস!

#বন্ধুদিবস #প্রকৃতিতেইসুস্থতা

জীবনের সব ঝড়-ঝাপটা থেকে যিনি আমাদের আগলে রাখেন, তিনিই তো আমাদের আসল সুপারহিরো। বাবা দিবসের এই বিশেষ দিনে, সুস্থ থাকুক জী...
20/06/2026

জীবনের সব ঝড়-ঝাপটা থেকে যিনি আমাদের আগলে রাখেন, তিনিই তো আমাদের আসল সুপারহিরো। বাবা দিবসের এই বিশেষ দিনে, সুস্থ থাকুক জীবনের শ্রেষ্ঠ সুপারহিরো! ভালো থাকুক পৃথিবীর সব বাবা।

শুভ বাবা দিবস!

#প্রকৃতিতেইসুস্থতা

সুস্থতা আর মমতায়পূর্ণ হোক ঈদের আয়োজন।সবাইকে ঈদ মোবারক!
27/05/2026

সুস্থতা আর মমতায়
পূর্ণ হোক ঈদের আয়োজন।
সবাইকে ঈদ মোবারক!

নিঃস্বার্থ ভালোবাসা আর পরম যত্নের আরেক নাম মা। যিনি আজীবন আমাদের আগলে রেখেছেন কোনো প্রতিদান ছাড়াই। সেই প্রিয় মানুষটির সু...
09/05/2026

নিঃস্বার্থ ভালোবাসা আর পরম যত্নের আরেক নাম মা। যিনি আজীবন আমাদের আগলে রেখেছেন কোনো প্রতিদান ছাড়াই। সেই প্রিয় মানুষটির সুস্থতায় কোনো আপোষ নয়। প্রকৃতির শুদ্ধতায় দীর্ঘজীবী হোক আমাদের প্রিয় মায়েরা।

মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা।

#মাদিবস #মায়েরযত্ন #কারকুমা #প্রকৃতিতেইসুস্থতা

যাদের নিরলস শ্রমে এবং নিষ্ঠায় প্রতিটি ঘরে পৌঁছে যায় সুস্থতার বার্তা, সেই সকল কারিগরদের জানাই গভীর শ্রদ্ধা। সভ্যতার প্র...
01/05/2026

যাদের নিরলস শ্রমে এবং নিষ্ঠায় প্রতিটি ঘরে পৌঁছে যায় সুস্থতার বার্তা, সেই সকল কারিগরদের জানাই গভীর শ্রদ্ধা। সভ্যতার প্রতিটি ধাপে আপনাদের অবদান আমাদের অনুপ্রেরণা। আপনাদের সুস্বাস্থ্যই আমাদের সার্থকতা।

মে দিবসের এই বিশেষ দিনে পৃথিবীর সকল শ্রমজীবী মানুষকে কারকুমা পরিবারের পক্ষ থেকে জানাই লাল সালাম ও শুভেচ্ছা।

#শ্রমিকদিবস #মেদিবস #সুস্থতা #প্রকৃতিতেইসুস্থতা

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক নিউট্রিশন লিমিটেড এর যৌ...
28/04/2026

“জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬” উপলক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, নিউট্রিশন সলিউশনস ও অর্গানিক নিউট্রিশন লিমিটেড এর যৌথ উদ্যোগে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালীতে ২৭ এপ্রিল, ২০২৬ তারিখ একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয় । উক্ত সেমিনারের শিরোনাম ছিল “Geriatric Nutrition: An Update” এবং কিনোট স্পীকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনিস্টিটিউট এর পরিচালক এবং নিউট্রিশন সলিউশনসের উপদেষ্টা অধ্যাপক ডা. মোঃ সায়েদুল আরেফিন । তিনি তাঁর বক্তব্যে প্রবীণদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যতে করনীয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন । নিউট্রিশন সলিউশনসের উপদেষ্টা ডা. জেবা মাহমুদ তাঁর আলোচনায় উল্লেখ করেন যে, আমাদের দেশে প্রবীণদের স্বাস্থ্য বিশেষ করে পুষ্টির বিষয়টি খুবই উপেক্ষিত । এ অবস্থা থেকে উত্তরণের জন্য ব্যাপক সচেতনতা তৈরী করা প্রয়োজন বলে তিনি মত প্রকাশ করেন ।

অধ্যাপক ডা. খোরশেদ জাহান, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ও নিউট্রিশন সলিউশনসের উপদেষ্টা, প্রবীণদের স্বাস্থ্য সমস্যা প্রসঙ্গে উল্লেখ করেন যে— প্রয়োজনীয় পুষ্টির যোগান ও স্বাস্থ্য পরিচর্যার মাধ্যমে প্রবীণদের সুস্থ,সবল দীর্ঘজীবন নিশ্চিতকরণে আমাদের সবারই সক্রিয় ভূমিকা রাখা উচিত ।

অর্গানিক নিউট্রিশন লিমিটেড এর নির্বাহী পরিচালক অরুন কুমার মন্ডল তাঁর আলোচনায় উল্লেখ করেন যে, আমাদের শ্রদ্ধেয় প্রবীনদের যদি সঠিক নিরাপদ পুষ্টির যথাযথ যোগান দেয়া যায় তা হলে তাঁরা ক্রনিক রোগব্যাধিতে কম আক্রান্ত হবেন এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন । যা আমাদের সামাজিক, আর্থিক উন্নয়নেও সহায়ক ভূমিকা রাখবে । তিনি আরও উল্লেখ করেন যে, অর্গানিক নিউট্রিশন দেশের মানুষ যেন দূষণ মুক্ত নিরাপদ খাদ্য ও পুষ্টি পায় সে বিষয়ে কাজ করে যাচ্ছে ।

সেমিনারে নিউট্রিশন সলিউশনস এর জনস্বাস্থ্য পুষ্টি বিশেষজ্ঞ মোঃ রওশন কবির উল্লেখ করেন যে, এ ধরণের পুষ্টি বিষয়ক সভা , সেমিনার জেলা, উপজেলা পর্যায়েও আয়োজন করা দরকার ।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোঃ ইউনুস আলী উক্ত সেমিনারের সভাপতির দায়িত্বে ছিলেন । তিনি তাঁর বক্তৃতায় সরকারি-বেসরকারি সকল পর্যায় থেকেই প্রবীণদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে সচেতনতা বৃদ্ধির নানামুখী পদক্ষেপ নেয়ার প্রয়োজন বলে মনে করেন।

সুস্থতার  আহবানে রঙিন হোক ধরা!শুভ নববর্ষ  ১৪৩৩
13/04/2026

সুস্থতার আহবানে রঙিন হোক ধরা!
শুভ নববর্ষ ১৪৩৩

প্রকৃতির প্রতিটি উপাদানে মিশে আছে আমাদের স্বাধীনতার গর্ব। মহান স্বাধীনতা দিবসে কারকুমা পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে জানা...
25/03/2026

প্রকৃতির প্রতিটি উপাদানে মিশে আছে আমাদের স্বাধীনতার গর্ব। মহান স্বাধীনতা দিবসে কারকুমা পরিবারের পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সুস্থ থাকুন শুদ্ধতায়, মেতে উঠুন স্বাধীনতার পূর্ণতায়।

#প্রকৃতিতেই_সুস্থতা

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই খুশির পূর্ণতা আসে তখনই, যখন আপনি সপরিবারে থাকেন সুস্থ ও প্রাণবন্ত। ঈদের প্রতিটি মুহ...
20/03/2026

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই খুশির পূর্ণতা আসে তখনই, যখন আপনি সপরিবারে থাকেন সুস্থ ও প্রাণবন্ত। ঈদের প্রতিটি মুহূর্ত আনন্দময় আর উৎসবমুখর কাটুক কারকুমা-র সাথে। কারকুমা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

#সুস্থতারঈদ #ঈদমাবারক #প্রকৃতিতেইসুস্থতা

Address

107, Khan Mansion (5th Floor) Motijheel
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Organic Nutrition Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Organic Nutrition Ltd.:

Shortcuts

Share