সুগন্ধা ডট নেট - Sugandha.net

সুগন্ধা ডট নেট - Sugandha.net SUGANDHA.net is an online product selling platform. We sell quality products at an affordable price.

We collect best and pure products direct from farmer, producer and importer.

মাধবী পেয়ারা
24/06/2025

মাধবী পেয়ারা

ফিলিপাইনের কালো আখ
23/06/2025

ফিলিপাইনের কালো আখ

বৃক্ষরোপণ কর্মসূচি | পহেলা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
23/06/2025

বৃক্ষরোপণ কর্মসূচি | পহেলা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

16/06/2025

জি নাইন কলা চাষ পদ্ধতি | 9 banana farming

01/06/2025

Miracle berry

গরমের সময় অনেক রসালো ফল পাওয়া যায়। এ ফল আমাদের দেহে পানির অভাব পূরণের পাশাপাশি শরীরের বিভিন্ন কাজে লাগে। এসব ফল আমাদের শ...
31/05/2025

গরমের সময় অনেক রসালো ফল পাওয়া যায়। এ ফল আমাদের দেহে পানির অভাব পূরণের পাশাপাশি শরীরের বিভিন্ন কাজে লাগে। এসব ফল আমাদের শরীরে ভিটামিন সরবারহ করে। এ সময় পাওয়া যায় কাঁঠাল, আম, জাম, তালের শাঁস, লিচু, বাঙ্গি, তরমুজ, জামরুল ইত্যাদি।

লিচুর পুষ্টিগুণ, উপকারিতা-অপকারিতা।রসাল ফল লিচু। এতে রয়েছে প্রচুর মিনারেল ও ভিটামিন। ডায়েট চার্টে রাখা যেতে পারে পর্যাপ্...
27/05/2025

লিচুর পুষ্টিগুণ, উপকারিতা-অপকারিতা।

রসাল ফল লিচু। এতে রয়েছে প্রচুর মিনারেল ও ভিটামিন। ডায়েট চার্টে রাখা যেতে পারে পর্যাপ্ত পরিমান লিচু।

ষড়ঋতুর এ দেশে বিভিন্ন ঋতুতে পাওয়া যায় নানা পুষ্টিকর মৌসুমি ফল। যেগুলো মানুষের শরীরের পুষ্টিচাহিদা পূরণে খুবই গুরুত্বপূর্ণ। এমনই একটি ফল লিচু। এ রসাল ফলে রয়েছে প্রচুর মিনারেল। এর বাইরে এতে প্রোটিন ও কার্বোহাইড্রেট থাকে খুব অল্প পরিমাণে। ফ্যাট না থাকয় সবার জন্য উপকারি একটি ফল। পাশপাশি এতে ক্যালরিও কম, তাই সবার জন্যে উপযুক্ত। তবে যারা ডায়াবেটিস রোগী, তাদের জন্য এই ফল কিছুটা কম খাওয়াই ভালো।

লিচুতে এপিকেচিন ও রুটিনের মতো দুটি অ্যান্টি–অক্সিজেন্ট যৌগ রয়েছে, যা এ গরমে বিভিন্ন রোগ প্রতিরোধে ভূমিকা রাখবে। লিচুতে রয়েছে গ্লাইসেমিক ইনডেক্স ৫০, যার ফলে ধীরে ধীরে রক্তের মধ্যে সুগার প্রবেশ করে। আর গ্লাইসেমিক লোডের পরিমাণ ৭.৬, যা ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ। এ ছাড়া এতে থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা ধরে রাখে। ডায়াবেটিস ব্যক্তিদের সুগার নিয়ন্ত্রণে থাকলে ডায়েটে ৪০ গ্রাম লিচু বা বড় আকারের ৬টি লিচু খেতে পারবেন। এতে প্রায় ২৫ গ্রাম ক্যালরি পাওয়া যাবে। ডায়াবেটিস রোগীরা এর বেশি লিচু খেতে চাইলে, রক্তে সুগারের মাত্রা পরীক্ষা করে নিতে হবে। আবার খেয়াল রাখতে হবে, সেই দিন তিনি কী পরিমাণ শর্করা গ্রহণ করেছেন। পুষ্টিবিদের মতে, শুধু ডায়াবেটিস রোগীই নয়, একজন সুস্থ মানুষেরও বেশি লিচু খাওয়া উচিত নয়। আর মনে রাখতে হবে, খাওয়ার পর ও ঘুমানোর আগে ফল খাওয়া উচিত নয়। কারণ, এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।

লিচু বা লেচু (বৈজ্ঞানিক নাম: Litchi chinensis) হল সোপবেরি পরিবার, সেপিন্ডাসিয়ার লিচি গণের একমাত্র সদস্য।এটি দক্ষিণ-পূর্...
26/05/2025

লিচু বা লেচু (বৈজ্ঞানিক নাম: Litchi chinensis) হল সোপবেরি পরিবার, সেপিন্ডাসিয়ার লিচি গণের একমাত্র সদস্য।

এটি দক্ষিণ-পূর্ব চীনের কুয়াংতুং এবং ফুচিয়েন প্রদেশের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় উদ্ভিদ। সেখানে একাদশ শতক থেকে এর চাষাবাদ হওয়ার কথা লিপিবদ্ধ আছে। চীন হল প্রধান লিচু উৎপাদনকারী দেশ, এরপরেই আছে ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশ, ভারতীয় উপমহাদেশ, মাদাগাস্কার এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো। লিচু গাছ একটি লম্বা চিরহরিৎ গাছ। এই গাছ থেকে রসাল শাঁসযুক্ত ছোট ছোট ফল পাওয়া যায়। ফলটির বহিরাবরণ অমসৃণ ও লালচে গোলাপি বর্ণের; যা খাওয়া যায় না। আবরণটির ভেতরে থাকে সুমিষ্ট রসাল শাঁস। বিভিন্ন মিষ্টিজাতীয় খাবারের সাথে এটি পরিবেশন করা হয়।

লিচুর বীজের মধ্যে মিথিলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন থাকে যা হাইপোগ্লাইসেমিয়া সৃষ্টি করতে পারে। এর কারণে অপুষ্টিতে ভোগা ভারতীয় বা ভিয়েতনামি শিশুদের যারা লিচু খায় তাদের মধ্যে এনসেফেলোপ্যাথির প্রাদুর্ভাবজনিত হাইপোগ্লাইসেমিয়া দেখা দেয়, যা মস্তিষ্ককে আক্রান্ত করে এর কার্যক্ষমতা নষ্ট করে ফেলে। এর কারণে তাদের মৃত্যু ঘটারও নজির রয়েছে।

জেনে নিন আম খাওয়ার ১২টি উপকারফলের রাজা আম প্রি-বায়োটিক, ডায়েটারি ফাইবার, ভিটামিন, খনিজ ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। আম...
26/05/2025

জেনে নিন আম খাওয়ার ১২টি উপকার

ফলের রাজা আম প্রি-বায়োটিক, ডায়েটারি ফাইবার, ভিটামিন, খনিজ ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ।
আমে কোলন ক্যানসার, স্তন ক্যানসার, লিউকোমিয়া ও প্রোস্টেট ক্যানসার প্রতিরোধের উপাদান আছে।
আম পটাশিয়ামের ভালো উৎস। রক্তচাপ ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আম।
আমে থাকা ভিটামিন সি কোলাজেনের উৎপাদন করে। এর ফলে ত্বক সতেজ ও টান টান হয়
ফুসফুস ও মুখের ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে আম।
আম ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকিও হ্রাস করে।
আম দেহের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে। মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখে এবং জটিলতা কমায়। স্কার্ভি রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।
আমে থাকা ভিটামিন সি কোলাজেনের উৎপাদন করে। এর ফলে ত্বক সতেজ ও টান টান হয়। আমে ভিটামিন ই আছে, যা ত্বক ও চুলের জন্য উপকারী। সহজ করে বললে, আম তারুণ্য ধরে রাখতে বেশ বড় ভূমিকা রাখে।

জানা যায়, মোগল সম্রাট আকবর ভারতের শাহবাগের দাঁড়ভাঙায় এক লাখ আমের চারা রোপণ করে উপমহাদেশে প্রথম একটি উন্নত জাতের আম বা...
25/05/2025

জানা যায়, মোগল সম্রাট আকবর ভারতের শাহবাগের দাঁড়ভাঙায় এক লাখ আমের চারা রোপণ করে উপমহাদেশে প্রথম একটি উন্নত জাতের আম বাগান সৃষ্টি করেন। আমের আছে বাহারি নাম বর্ণ, গন্ধ ও স্বাদ। গোলাপখাস,ফজলি, আশ্বিনা, ল্যাংড়া, ক্ষীরশাপাতি, গোপালভোগ, কল্পনা,মোহনভোগ জিলাপিভোগ, লক্ষণভোগ, মিছরিভোগ, বোম্বাই, চৌসা,ক্ষীরভোগ, বৃন্দাবনী, চন্দনী, হাজিডাঙ্গ, সিঁদুরা, গিরিয়াধারী, বউভুলানী, জামাইপছন্দ, বাদশভোগ, রানীভোগ, দুধসর, মিছরিকান্ত, বাতাসা, মধুচুসকি, রাজভোগ, মেহেরসাগর, কালীভোগ, সুন্দরী, আম্রপালি, পানবোঁটা, দেলসাদ, কালপাহাড়সহ চাঁপাইনবাবগঞ্জে পাওয়া যায় প্রায় ৩০০ জাতের আম। তবে অনেকগুলো এখন লুপ্তপ্রায়।
আম।

পৃথিবীতে প্রায় ৩৫ প্রজাতির আম আছে। আমের প্রায় কয়েকশ জাত রয়েছে। যেমন: ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, খিরসাপাত, অরুনা, আম্রপালি, মল্লিকা, সুবর্নরেখা, মিশ্রিদানা, নিলাম্বরী, কালীভোগ, কাঁচামিঠা, আলফানসো, বারোমাসি, তোতাপুরী, কারাবাউ, কেঊই সাউই, গোপাল খাস, কেন্ট, সূর্যপূরী, পাহুতান, ত্রিফলা, হাড়িভাঙ্গা, ছাতাপরা, গুঠলি, লখনা, আদাইরা, কলাবতী আম রূপালি ইত্যাদি। আমের ফলের আকার, আকৃতি, মিষ্টতা, ত্বকের রঙ এবং ভেতরের ফলের বর্ণ (যা ফ্যাকাশে হলুদ, সোনালি বা কমলা হতে পারে) জাতভেদে পরিবর্তিত হয়। ভারতের মালদহ , মুর্শিদাবাদ-এ প্রচুর পরিমাণে আম চাষ হয়ে থাকে। আম ভারত ,হাইতি, ফিলিপাইন ও পাকিস্তানের জাতীয় ফল, এবং বাংলাদেশের জাতীয় গাছ। বাংলাদেশের রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, নাটোর, সাতক্ষীরা, যশোর ও চাঁপাইনবাবগঞ্জে আম চাষ বেশি পরিমাণে হয়ে থাকে।

আম ম্যাঙ্গিফেরা গণের বিভিন্ন প্রজাতির গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদে জন্মানো এক ধরনের সুস্বাদু ফল। কাঁচা অবস্থায় আমের রং সবুজ ...
25/05/2025

আম ম্যাঙ্গিফেরা গণের বিভিন্ন প্রজাতির গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদে জন্মানো এক ধরনের সুস্বাদু ফল। কাঁচা অবস্থায় আমের রং সবুজ এবং পাকা অবস্থায় হলুদ হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে খাওয়ার জন্যই এই ফল চাষ করা হয়। এই প্রজাতিগুলোর বেশিরভাগই বুনো আম হিসেবে প্রকৃতিতে পাওয়া যায়। গণটি অ্যানাকার্ডিয়াসি (Anacardiaceae) পরিবারের সদস্য। আম ভারতীয় উপমহাদেশীয় ফল। এর আদি নিবাস দক্ষিণ এশিয়া। সেখান থেকেই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের একটি সাধারণ ফল হয়ে "সাধারণ আম" বা "ভারতীয় আম", যার বৈজ্ঞানিক নামম্যাঙ্গিফেরা ইন্ডিকা (Mangifera indica), অন্যতম সর্বাধিক আবাদকৃত ফল হিসেবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ম্যাঙ্গিফেরা গণের অন্যান্য প্রজাতিগুলো (যেমন: হর্স ম্যাঙ্গো, ম্যাঙ্গিফেরা ফ্লোটিডা) স্থানীয়ভাবে আবাদ করা হয়।ধারণা করা হয়, আম প্রায় সাড়ে ৬০০ বছরের পুরনো।

আম ফল সারা পৃথিবীতে খুবই জনপ্রিয়, এরকম পছন্দের ফল পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এমন কোনো জাতি নেই যারা আম পছন্দ করেনা। তাই একে সন্মান দিয়ে ʼফলের রাজাʼ বলা হয়।

আমের জন্মস্থান নিয়ে রয়েছে নানা তর্ক-বিতর্ক। বৈজ্ঞানিক ‘ম্যাঙ্গিফেরা ইন্ডিকা’ নামের এ ফল ভারতীয় অঞ্চলের কোথায় প্রথম দেখা গেছে, তা নিয়ে বিতর্ক থাকলেও আমাদের এ জনপদেই যে আমের আদিবাস— এ সম্পর্কে আম বিজ্ঞানীরা একমত। ইতিহাস থেকে জানা যায়, খ্রিস্টপূর্ব ৩২৭-এ আলেকজান্ডার সিন্ধু উপত্যকায় আম দেখে ও খেয়ে মুগ্ধ হয়েছিলেন। এ সময়ই আম ছড়িয়ে পড়ে মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও মাদাগাস্কারে।

চীন পর্যটক হিউয়েন সাঙ ৬৩২ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মধ্যে এ অঞ্চলে ভ্রমণে এসে বাংলাদেশের আমকে বিশ্ববাসীর কাছে পরিচিত করেন। ১৩৩১ খ্রিস্টাব্দ থেকে আফ্রিকায় আম চাষ শুরু হয়। এরপর ১৬ শতাব্দীতে পারস্য উপসাগরে, ১৬৯০ সালে ইংল্যান্ডের কাচের ঘরে, ১৭ শতাব্দীতে ইয়েমেনে, ঊনবিংশ শতাব্দীতে ক্যানারি দ্বীপপুঞ্জে, ১৮৬৫ খ্রিস্টাব্দে ইতালিতে আম চাষের খবর জানা যায়। ১৮৬৫ খ্রিস্টাব্দে হাওয়াই দ্বীপপুঞ্জের মাটিতে প্রথম আমের আঁটি থেকে গাছ হয়। এভাবেই আম ফলটি বিশ্ববাসীর দোরগোড়ায় পৌঁছে যায়।

Address

35 Bijoy Nagar, 2nd Floor
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

8801611566577

Alerts

Be the first to know and let us send you an email when সুগন্ধা ডট নেট - Sugandha.net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সুগন্ধা ডট নেট - Sugandha.net:

Share