22/02/2022
আমরা যখন কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যায়,মনটা তখন লোহার মত শক্ত হয়ে যায়! আর তখন মানুষ হাজারটা কষ্ট দিলেও চোখে আর অশ্রু আসে না!!!
অনেকটা কষ্ট পেয়ে আমরা সেদিন জীবনের কঠিন বাস্তবতা মেনে নিতে শিখে যাই। নিজেকে খুব করে বুঝাই বুঝে যাই যে কারো জন্য অযথা চোখের পানি ঝরিয়ে কোন লাভ নেই।
আপনার হাজারটা আর্তনাদ এবং চিৎকার সে শুনবে না। কোরো জন্য না খেয়ে বসে থাকলেও সে বলবে না যে খেয়ে নাও!!!
এসব কিছু করা মানে অবহেলায় প্রচন্ড কষ্ট পাওয়া এই পাগলামো গুলো আমাদের কাছে গভীর ভালোবাসা হলেও যার জন্য করা হয় তার কাছে শুধু মাএ গল্প কিংবা আবেগ!!!
খুব কঠিন ভাবে বদলে গেছি এখন, কারো ভাবনায় এখন আর কিছু যায় আসে না । কেউ খারাপ বললেও ব্যাখ্যা করতে ইচ্ছে করে না! ভুল বুঝলেও হাস্যকর মনে হয়...!!!
যে কারো খারাপ কিছু শুনলেও স্বাভাবিক মনে হয়! আমি নিজেও ভাবি আমি কেমন জানি হয়ে গেছি!
যেখানে ভালোবাসাটাই অভিনয় ছিল, সেখানে ভালো থাকাটা নেহাতই নাটক...!!!
কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার কোন ইচ্ছাই নাই, কারণ আমি জানি আমি কেমন...!!!🖤🥀
✍️🖊