Shondhibazar.com

Shondhibazar.com A woman-led boutique grocery. Shondhi offers Safe Food in biodegradable packaging, at fair price.

ত্যাগের শিক্ষা, ভালোবাসার বন্ধনে এই ঈদ-উল-আযহায় পরিবারকে আরও কাছে টেনে নিন।কোরবানির আসল মানে শুধু পশু নয়; নিজের সময়, মমত...
27/05/2026

ত্যাগের শিক্ষা, ভালোবাসার বন্ধনে এই ঈদ-উল-আযহায় পরিবারকে আরও কাছে টেনে নিন।
কোরবানির আসল মানে শুধু পশু নয়; নিজের সময়, মমতা আর যত্ন ভাগ করে নেওয়া। ঠিক যেমন আমাদের কৃষকেরা সারা বছর পরিশ্রম করেন, যেন আপনার টেবিলে আসে নিরাপদ ও খাঁটি খাবার।

সন্ধিবাজারের পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে আন্তরিক ঈদ মোবারক!
সুস্থ থাকুন, সংযম শিখুন, ভালোবাসায় দিনটি পূর্ণ হোক।

আসছে কোরবানির ঈদে ঘরে আনুন সন্ধিবাজারের বিভিন্ন ধরনের মসলা । আর ফিরে পান আসল মসলার স্বাদ ।
24/05/2026

আসছে কোরবানির ঈদে ঘরে আনুন সন্ধিবাজারের বিভিন্ন ধরনের মসলা ।
আর ফিরে পান আসল মসলার স্বাদ ।

স্পেশাল দিনের মজার রেসিপি নারিকেল দুধে হাঁসের ভুনা,খিচুড়ি কিংবা চালের রুটির সাথে জমবে খানা।উপকরণ-বড় হাঁস ১টা নারিকেল দুধ...
23/05/2026

স্পেশাল দিনের মজার রেসিপি নারিকেল দুধে হাঁসের ভুনা,
খিচুড়ি কিংবা চালের রুটির সাথে জমবে খানা।
উপকরণ-
বড় হাঁস ১টা
নারিকেল দুধ ২ কাপ
পেয়াজ কুঁচি দেড় কাপ
আদা বাটা ২ টেবিল চামচ
রসূন বাটা ২ টেবিল চামচ
ধনে গুঁড়া দেড় টেবিল চামচ
ভাজা জিরা গুঁড়া ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া ১ টেবিল চামচ
কাচামরিচ ৮-১০টা
লবন স্বাদমতো
তেল পরিমান মতো
রন্ধন প্রণালী
কাটা হাঁসের সাথে নারিকেলের দুধ, তেল, কাঁচামরিচ ছাড়া বাকি মসলা ভালো মতো মেখে মেরিনেট করে রাখুন,

কড়াইয়ে তেল গরম দিয়ে তাতে মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন,

একটু পানি দিয়ে কষাতে হবে, যাতে পুড়ে না যায়। আর ঢাকনা দিয়ে রাখুন। মাংসের উপরে তেল উঠে আসলে পরিমাণ মতো পানি দিয়ে আরও ২০ মিনিট ঢেকে রান্না করুন।

মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে আসলে নারিকেল দুধ, কাঁচামরিচ এবং লবন দিয়ে চেখে দেখুন সব ঠিক আছে কিনা, এবার চুলার জ্বাল বাড়িয়ে আরও ১০ মিনিট ঢেকে রান্না করতে হবে।

১০ মিনিট পর ঢাকনা খুলে একটু ভাজা জিরাগুঁড়া উপর দিয়ে ছড়িয়ে নামিয়ে ফেলুন।
খুবই সহজ একটি রেসিপি যা আপনার পরিবারের সবাই খুব উপভোগ করবে, আনন্দময় হোক আপনার পরিবারের সাথে কাটানো মুহূর্ত গুলো।
হাঁসের মাংস প্রি-অর্ডার করতে কিংবা খিচুড়ি মিক্স ডাল, চালের আটা, মাংসের মসলা সহ বিভিন্ন উপকরণ সংগ্রহ করতে অর্ডার করুন- https://shondhibazar.com/

Shondhibazar.com এ শুধুমাত্র সন্ধি ব্রান্ডের নিরাপদ খাদ্য পাওয়া যায়। যেগুলো আমরা প্রান্তিক কৃষকদের কাছ থেকে সংগ্রহ করতে ...
22/05/2026

Shondhibazar.com এ শুধুমাত্র সন্ধি ব্রান্ডের নিরাপদ খাদ্য পাওয়া যায়। যেগুলো আমরা প্রান্তিক কৃষকদের কাছ থেকে সংগ্রহ করতে পারি শুধু সেগুলোই স্টক থাকা পর্যন্ত আমাদের সাইটে পাওয়া যায়।
ঘরে ঘরে যেসব ভয়ানক অসুখ ঢুকে পড়েছে তো কিন্তু বাজে খাদ্যাভাসের জন্যই।
নিরাপদ খাবার খাওয়ার জন্য একজন সচেতন মানুষ হিসেবে প্রথেমেই প্রয়োজন মানসিক প্রস্তুতি ; যেমন,

* যেহেতু নিরাপদ খাদ্য প্রিজারভেটিভমুক্ত, তাই এটি ভেজাল পণ্যের মতো চকচকে ও মচমচে হবে না।
* এগুলো আপনাকে বায়ুরোধক পাত্রে সংরক্ষণ করতে হবে। (সম্ভব হলে ,প্ল্যাস্টিকের পাত্র পরিহার করুন , কাঁচের পাত্র বা মাটির পাত্র হলে ভাল।)
* পণ্য বিশেষে, মাঝেমাঝে রোদে দিতে হবে।
সর্বোৎকৃষ্ট নিরাপদ পণ্যের জোগান দিবে সন্ধি, ইনশাআল্লাহ। আপনি নিজে খাবেন এবং অন্যদের খেতে উৎসাহ দেবেন। যাতে আমাদের এই শুভ উদ্যোগ ব্যহত না হয়।

নিজের ও নিজের পরিবারের সুস্বাস্হ্য নিশ্চিতের গুরু দায়িত্ব কিন্তু আপনার। আপনজনেরা অসুস্হ হলে কেমন লাগে জানি তো সবাই। ভাল থাকুন , সবাইকে ভাল রাখুন। নিরাপদ হোক প্রতিটি রান্নাঘর।

আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে অথবা অর্ডার করতে ভিজিট করুনঃ www.shondhibazar.com

রাগ করলা ?
19/05/2026

রাগ করলা ?

Shondhibazar.com - প্রাণ ও প্রকৃতি রক্ষার উদ্যোগ
18/05/2026

Shondhibazar.com - প্রাণ ও প্রকৃতি রক্ষার উদ্যোগ

বাঙালি রান্নাঘরের অপরিহার্য মশলা – পাঁচফোড়নসমান পরিমাণ জিরা, কালোজিরা, মৌরি, কালো ও হলুদ সরিষা আর অল্প মেথি বীজের দারুণ...
17/05/2026

বাঙালি রান্নাঘরের অপরিহার্য মশলা – পাঁচফোড়ন

সমান পরিমাণ জিরা, কালোজিরা, মৌরি, কালো ও হলুদ সরিষা আর অল্প মেথি বীজের দারুণ মিশ্রণেই তৈরি এই বিশেষ মশলা।
সবজি, মাছের ঝোল কিংবা ডালে একটু ভাজলেই রান্নায় চলে আসে আলাদা ঘ্রাণ আর স্বাদ।

✨ প্রতিদিন ঘরে তৈরি খাবার খান, থাকুন সুস্থ ও নিরাপদ।

আপনার প্রিয় মশলা অর্ডার করতে ভিজিট করুন:
[https://shondhibazar.com/product-category/spices/]

শহরের বাজারে সাদা চিড়া সহজেই চোখে পড়ে, কিন্তু পুষ্টির দিক থেকে লাল চিড়া অনেকটাই এগিয়ে। বিশেষ করে এই গরমে পেট ঠান্ডা রাখত...
17/05/2026

শহরের বাজারে সাদা চিড়া সহজেই চোখে পড়ে, কিন্তু পুষ্টির দিক থেকে লাল চিড়া অনেকটাই এগিয়ে। বিশেষ করে এই গরমে পেট ঠান্ডা রাখতে, শরীরের ক্লান্তি দূর করতে এবং পানির ঘাটতি মেটাতে লাল চিড়া এক অনন্য সুপারফুড।

যারা ফিট থাকতে চান এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে চান, তাদের ডেইলি ডায়েটে লাল চিড়া থাকা চাই-ই চাই।
প্রকৃতির খাঁটি পুষ্টি পৌঁছে যাক আপনার ডাইনিং টেবিলে।

জীবনটা একসাথে টক, ঝাল আর মিষ্টি — ঠিক যেমন আচার। 😋আচার মানেই বাঙালির ঐতিহ্য, আচারের নাম শুনলেই জিভে জল আসে।ভাত, খিচুড়ি, ...
16/05/2026

জীবনটা একসাথে টক, ঝাল আর মিষ্টি — ঠিক যেমন আচার। 😋

আচার মানেই বাঙালির ঐতিহ্য, আচারের নাম শুনলেই জিভে জল আসে।
ভাত, খিচুড়ি, পোলাও, রুটি, পরোটা, মুড়ি মাখানো, পুরি —
যেকোনো খাবারের সাথেই চলে আচারের চমৎকার যুগলবন্দী!

👉 এখনই চেষ্টা করুন আমাদের জনপ্রিয় —
আম রসুনের আচার (২৫০ গ্রাম): 250.00৳

🛒 Order Now: https://shondhibazar.com/product-category/pickles/

#সন্ধিবাজার #আচারপ্রেমী

খাবার যখন ঔষধের মতো নিরাপদ!আগেকার দিনে দাদি-নানিরা বলতেন, "পেট ভালো তো দুনিয়া ভালো।" কিন্তু আজকের ভেজালের ভিড়ে সেই বিশুদ...
13/05/2026

খাবার যখন ঔষধের মতো নিরাপদ!

আগেকার দিনে দাদি-নানিরা বলতেন, "পেট ভালো তো দুনিয়া ভালো।" কিন্তু আজকের ভেজালের ভিড়ে সেই বিশুদ্ধ স্বাদ আর বিশ্বাস যেন হারিয়ে গেছে।

আমরা 'সন্ধিবাজার'-এ বিশ্বাস করি, খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, শরীর গড়ার জন্য হওয়া চাই। তাই আমরা কোনো ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই সরাসরি উৎস থেকে আপনার জন্য নিয়ে আসছি একদম খাঁটি ও নিরাপদ খাবার।

কেন আমাদের বেছে নেবেন?

ভেজালমুক্ত: শতভাগ প্রাকৃতিক।

সরাসরি সংগ্রহ: মাঠ থেকে আপনার ঘরে।

সুস্থতা: আপনার পরিবারের দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্য নিশ্চিত করতে।

আপনার আর আপনার প্রিয়জনের পাতে নিরাপদ খাবার তুলে দিতে সন্ধিবাজার কাজ করে যাচ্ছে নিরলসভাবে। আজই বেছে নিন সেরাটা! 💚

#সন্ধিবাজার #নিরাপদ_খাদ্য

ছোট ক্ষুধার সহজ সমাধান,সম্পূর্ণ হাতে তৈরি মুগডালের পাঁপড় ছোট বড় সকলের নাস্তায় মন জয় করবে। গরম তেলে দিবেন আর ৩০ সেকেন্ডে ...
09/05/2026

ছোট ক্ষুধার সহজ সমাধান,
সম্পূর্ণ হাতে তৈরি মুগডালের পাঁপড় ছোট বড় সকলের নাস্তায় মন জয় করবে। গরম তেলে দিবেন আর ৩০ সেকেন্ডে মুচমুচে ভাজা হয়ে যাবে এই পাঁপড়। শত ব্যস্ততার ফাঁকেও ঝটপট তৈরি করতে পারবেন এখন বিকেলের নাস্তা। পরিবারের সবার প্লেটে তুলে দিন শুধুমাত্র নিরাপদ খাবার।

ভিজিট করুন-https://shondhibazar.com/

হটলাইন/ what’s app করুন 01313765430

Address

Plot-2A, Road-08, Block-C1, Sector-15, Diabari, Uttara, Near To Diabari Shopnotori Lake Side
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Shondhibazar.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shondhibazar.com:

Share