30/03/2025
খাঁটিখাই ,পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ১৪৪৬ হিজরীর ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।
🌸 ঈদ মোবারক! 🌸
تَقَبَّلَ اللهُ مِنَّا وَمِنْكُم
অর্থ : আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমল কবুল করুন ।
ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ইবাদতেরও দিন। রাসূলুল্লাহ ﷺ আমাদের জন্য কিছু বিশেষ সুন্নাত রেখে গেছেন, যা পালন করলে ঈদের দিনটি আরও বরকতময় হয়ে ওঠে।
✅ ঈদুল ফিতরের গুরুত্বপূর্ণ সুন্নাতসমূহ:
🔹 ঈদের দিন ভোরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা
🔹 মিসওয়াক করা
🔹 গোসল করা
🔹 যথাসাধ্য উত্তম পোষাক পরিধান করা
🔹 শরীয়ত সম্মতভাবে সাজসজ্জা করা
🔹 খুশবু লাগানো
🔹 ঈদগাহে যাওয়ার পূর্বে কোন মিষ্টি দ্রব্য খেয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম বেজোড় সংখ্যায় খেজুর খেতেন
🔹 আগে আগে ঈদগাহে যাওয়া
🔹 ঈদগাহে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করে যাওয়া
🔹 ঈদগাহে গিয়ে ঈদের নামায পড়া। বিনা ওজরে ঈদের নামায মসজিদে না পড়া
🔹 পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।
🔹 ঈদগাহে যাওয়ার সময় নিম্ন স্বরে তাকবীর তাশরীক বলতে থাকা।
الله أكبر الله أكبر لآ إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد
উচ্চারণঃ আল্লাহু আকবার, আল্লাহু আকবা্ লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু
আকবার ওয়া লিল্লাহিল হামদ
🔹 কারো সঙ্গে সাক্ষাৎ হলে ঈদের শুভেচ্ছা জানানো। সাহাবায়ে কেরাম এই শব্দ দিয়ে
শুভেচ্ছা জানাতেন।
تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَ مِنْكُمْ
উচ্চারণ : তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
অর্থ : আল্লাহ তা'আলা আমাদের ও তোমাদের পক্ষ থেকে সমস্ত নেক আমল কবূল
করুক।
🔹 এক রাস্তায় ঈদগাহে যাওয়া, অন্য রাস্তায় প্রত্যাবর্তন করা।
🔹 ঈদগাহে গিয়ে ঈদের নামাযের পূর্বে অথবা পরে কোন নফল নামায পড়া মাকরূহ।
এমনকি আজকের দিনের ইশরাক নামায পড়াও মাকরূহ।
অবশ্য কারো ইচ্ছে হলে ঈদের নামাযের পর বাসায় ফিরে ইশরাক পড়তে পারবে।
✨ সুন্নাত মোতাবেক ঈদ উদযাপন করুন, বরকত ও খুশি বাড়িয়ে তুলুন!
📢 এই গুরুত্বপূর্ণ সুন্নতগুলো আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং রাসূল ﷺ-এর শিক্ষা অনুসরণে সবাইকে উৎসাহিত করুন