04/02/2026
মানে বাঙালি Epstein Files দেখে এমন একটা ভং ধরতেছে যেনো তারা এই মাত্র দুনিয়ায় এসে ল্যান্ড করলো। এই জিনিস নিয়া যারা আদতেই খুব প্যারা খাচ্ছে তারা কি জানেন?
আপনার নিজের দেশে রাস্তায়, জ্যামে সিগনালে, বাস স্ট্যান্ডে, রেল লাইনে যে পথ শিশুদের ড্যান্ডি খেয়ে পরে থাকতে দেখেন, কিংবা যে হয়তো কাগজ টোকাচ্ছে বা কিছু বিক্রি করে পেট চালাচ্ছে, ছেলে মেয়ে নির্বিশেষে অলমোস্ট সবাই সেক্সুয়াল এবি- উজ এর শিকার। আরো এইতো সেদিনের সাভারের সাইকো সম্রাটের ঘটনা নিশ্চয়ই ভুলে যান নাই? তার শেষ শিকার ছিল একটা প্রতিবন্ধী মেয়ে, বয়স ১৩-১৪ হবে কিনা সন্দেহ।
এতো গেলো, পথ শিশুদের কথা, যাদের আমরা সভ্য শ্রেণীর লোকেরা " টোকাই " বলি। তাদের নিয়ে হয়তো মায়া তেমন একটা লাগবে না। এবার তাহলে আরো একটা জিনিস যেনে নেন।
আপনার আশে পাশেই নিশ্চয়ই কওমী মাদ্রাসা আছে? সেখানে মোস্টলি গরীব মানুষজন আখেরাত লাভের আশায় ছোট ছোট বাচ্চাদের কুরআন শিখার জন্য দিয়ে দেয়। যেখানে তারা দিনরাত থেকে পড়াশোনা করে। সারা বাংলাদেশের অলমোস্ট সব মাদ্রাসায় এইটা খুবই কমন একটা ঘটনা যেখানে কোন একজন বা একাধিক হুজুর ছাত্রকে বলৎকার করে। অনেক ক্ষেত্রে দেখবেন মসজিদেই মাদ্রাসা থাকে, সেসব জায়গাও বাদ নাই। মাদ্রাসায় সুই- সাই - ড লিখে গুগল করে দেখেন কত ছোট ছোট বাচ্চা রা এই কষ্ট সহ্য না করতে পেরে মারা যাচ্ছে। কেউ বা পালিয়ে যাচ্ছে আর কেউবা এটাকেই নিয়তি মেনে থেকে যাচ্ছে।
আচ্ছা, মাদ্রাসায় আপনার কেউ পড়েনা। তাই হয়তো আপনি এইটা নিয়েও খুব একটা মায়া লাগলো না।
এবার চলে আসি আপনার ঘরে, খোদ বাংলাদেশেই প্রায় পরিবারেই কোন না কোন শিশু, তার আপন মামা, চাচা, ভাই, পরিচিত আত্মীয় - স্বজন। এমনকি আপন দাদা নানার হাতে পর্যন্ত এবিউজ হয়। এতো গেলো মেল ক্যারেক্টারস ফিমেলরাও ছাড়েনা। এবার বুঝেন আমরা কিসের মধ্যে বাস করি। অথবা আমরা কারা?
এবার বলেন আমাদের কি এই epstein files দেখে অবাক হবার ভং ধরা সাজে? মাঝে মাঝে কি মনে হয় জানেন? We so called human should not have existed. We dont deserve to exist.