Jahid's Odyssey •

Jahid's Odyssey • Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jahid's Odyssey •, Dhaka.

প্রকৃতির শান্ত রূপ আর ভ্রমণের কিছু অমলিন স্মৃতি। কখনো একান্ত নিজের সাথে কাটানো একাকীত্বের গল্প, আবার কখনো সমসাময়িক ভাবনার স্পষ্ট প্রকাশ। জীবনের প্রতিটি মুহূর্ত শব্দে আর অনুভবে ধরে রাখার এক নিরন্তর প্রচেষ্টা।

25/04/2026

রংপুর মাতালেন তাশরীফ! 🎸🔥 Tasrif Khan - Kureghor

20/04/2026

SSC ২০২৬ পরীক্ষার্থীদের জন্য শুভকামনা
​আগামী ২১ তারিখ থেকে শুরু হচ্ছে SSC 2026 পরীক্ষা। 📚
​দীর্ঘ কয়েক বছরের অক্লান্ত পরিশ্রম আর নির্ঘুম রাতের প্রস্তুতি এখন এক চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি। 📝 আমরা জানি, এই সময়টা এক অদ্ভুত অনিশ্চিত অনুভূতির মধ্য দিয়ে কাটে। ⏳ তবুও মনে রেখো, সুস্থ মস্তিষ্ক আর আত্মবিশ্বাসই তোমার মেধার শ্রেষ্ঠ প্রতিফলন ঘটাতে সাহায্য করবে। ✨
​তোমরা কেবল ভালো ফলাফলই নয়, বরং আগামীর সুন্দর মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলো এই আমাদের প্রত্যাশা। তোমাদের অর্জিত সাফল্য যেন মা-বাবার চোখে আনন্দের অশ্রু হয়ে ঝরে পড়ে। ❤️👨‍👩‍👦
​সকল পরীক্ষার্থীর জন্য দোয়া ও অবারিত শুভকামনা রইলো। 🤲🌸
​📍 আপনার পরিচিত এবং স্নেহের যারা এবার SSC পরীক্ষা দিচ্ছে, তাদের কমেন্টে মেনশন দিয়ে অনুপ্রেরণামূলক কিছু বলুন। আপনার একটি ছোট বার্তা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। 💬

18/04/2026

হাদি ভাই, আমাদের ক্ষমা করে দিও। আমরা তোমাকে কথা দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেই কথা রাখতে পারিনি। বিচারহীনতার এই সংস্কৃতি আর দুর্নীতির বেড়াজালে আজ আমরা বড়ই অসহায়। এই দেশে হয়তো যোগ্য মানুষের কদর নেই, নেই সঠিক বিচারের নিশ্চয়তা। তোমার চলে যাওয়ার এতগুলো মাস পেরিয়ে গেলেও বিচার আজও অন্ধকারেই রয়ে গেল।😅😅

17/04/2026

আমার ভাইরে কেউ ভুইলা যাইয়েন না 😓

17/04/2026

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম, আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ❤️

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং! এই দীর্ঘ চার বছরের পথচলা প্রায় সমাপ্তির পথে। আর মাত্র কয়েকটি মাস—তারপরই চিরতরে বিদায় নিতে হবে...
09/04/2026

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং! এই দীর্ঘ চার বছরের পথচলা প্রায় সমাপ্তির পথে। আর মাত্র কয়েকটি মাস—তারপরই চিরতরে বিদায় নিতে হবে এই পরিচিত পরিচয়, ড্রেস, প্রিয় ক্যাম্পাস থেকে।
যে ক্যাম্পাসের প্রতিটি কোণায় জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি, যে স্যারদের স্নেহ আর দিকনির্দেশনায় গড়ে উঠেছে আমাদের পথচলা—তাদের ছেড়ে যাওয়ার ভাবনাটাই হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে।এই স্মৃতিগুলো চিরদিন হৃদয়ের গভীরে অমলিন হয়ে থাকবে 🤎🖤

Fhaaaaa 🐸
08/04/2026

Fhaaaaa 🐸

08/04/2026

আমাদের প্রিয় এই মাতৃভূমি কি কখনোই দুর্নীতিমুক্ত হবে না? যে ক্রিকেটকে ঘিরে আমাদের এতো আবেগ, ভালোবাসা আর স্বপ্ন—দুর্ভাগ্যজনকভাবে সেই প্রিয় আঙিনাতেও আজ দুর্নীতির কালো ছায়া দৃশ্যমান।আচ্ছা কবে আমরা স্বচ্ছ ও সুন্দর একটি ক্রিকেট কাঠামো দেখতে পাবো?

হে আরশের মালিক,আপনি ইরানের প্রতিটি মুসলিম ভাই-বোনকে আপনার কুদরতি চাদর দিয়ে ঢেকে রাখুন। তাদের ঈমানকে পাহাড়ের মতো অটল রাখা...
07/04/2026

হে আরশের মালিক,
আপনি ইরানের প্রতিটি মুসলিম ভাই-বোনকে আপনার কুদরতি চাদর দিয়ে ঢেকে রাখুন। তাদের ঈমানকে পাহাড়ের মতো অটল রাখার শক্তি দিন। সব অনিশ্চয়তা ছাপিয়ে আপনার রহমতের সূর্য উদিত হোক সেই জনপদে।বিপর্যয়ের এই কালবেলায় আপনার অসীম রহমতই হোক তাদের টিকে থাকার শক্তি। আপনার কুদরতি ফয়সালায় প্রতিটি আতঙ্কিত প্রাণ ফিরে পাক স্বস্তির নিঃশ্বাস।
​আল্লাহুম্মা আমিন। 🇧🇩❤️🇮🇷

07/04/2026

জানি না, আর কিছু সময় পর কী হতে চলেছে। কিন্তু আজকের রাত যেন সারা বিশ্বের জন্য এক আতঙ্কময় রাত হয়ে উঠছে।
হে আল্লাহ, আপনি ইরানের মুসলিম ভাই-বোনদের হেফাজত করুন, তাদের ঈমানকে আরও মজবুত করুন।
তাদেরকে সব ধরনের ভয়, বিপদ ও অনিশ্চয়তা থেকে রক্ষা করুন।
আপনার রহমত ও সাহায্য তাদের উপর বর্ষিত হোক।
আমরা সবাই তাদের জন্য দোয়া করি—আল্লাহ যেন সহজ করে দেন, আমিন।

04/04/2026

NCP যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করছে, সেগুলো আমার কাছে যৌক্তিক ও সময়োপযোগী মনে হয়।
পরিস্থিতি অনুকূলে থাকলে আমিও হয়তো তাদের সঙ্গে সরাসরি আন্দোলনে অংশ নিতাম কিন্তু সেটি সম্ভব হয়নি, যা সত্যিই দুঃখজনক।
তবুও, আমি বিশ্বাস করি ন্যায়ের পক্ষে কথা বলা এবং সঠিক দাবির পাশে দাঁড়ানো প্রতিটি সচেতন মানুষের দায়িত্ব।
সেই জায়গা থেকে আমি NCP-এর প্রতি আমার পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আশা করি তাদের ন্যায্য দাবি বাস্তবায়িত হবে।

31/03/2026

আজকের ম্যাচে Jamal Bhuyan-কে না নামানোর কারণ? 🤔💔😕 আর কতো?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahid's Odyssey • posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share