পরিশুদ্ধ - Pure & Sure

পরিশুদ্ধ - Pure & Sure পরিশুদ্ধ - Pure & Sure

আলহামদুলিল্লাহ্‌ রমাদান ২০২২ উপলক্ষে আমাদের খেজুরের স্টক। সর্বোচ্চ কোয়ালিটির খেজুর |আলহামদুলিল্লাহ্‌ আমাদের কাছে এই হায়...
30/03/2022

আলহামদুলিল্লাহ্‌ রমাদান ২০২২ উপলক্ষে আমাদের খেজুরের স্টক। সর্বোচ্চ কোয়ালিটির খেজুর |

আলহামদুলিল্লাহ্‌ আমাদের কাছে এই হায়েস্ট কোয়ালিটির খেজুর অ্যাভেইলেবল এখন। প্রতিটা খেজুর একদম ফ্রেশ এবং মাত্র কিছুদিন আগে প্যাকেজিং হয়ে আমাদের দেশে এসেছে আলহামদুলিল্লাহ! স্টক সীমিত তাই জলদি অর্ডার করুন!

আজোয়া:
১) আজোয়া প্রিমিয়াম = ১,৬০০ টাকা ( পূর্ব মূল্য ১,৭০০ টাকা )
২) আজোয়া গ্যালাক্সি = ১,২০০ টাকা ( পূর্ব মূল্য ১,৪০০ টাকা )
৩) আজোয়া এ গ্রেড = ৬৫০ টাকা ( পূর্ব মূল্য ৮০০ টাকা )

মাজদুল :
১) মাজদুল প্রিমিয়াম = ৯৫০ টাকা ( পূর্ব মূল্য ১,২০০ টাকা )

মরিয়ম:
১) মরিয়ম প্রিমিয়াম = ৭০০ টাকা ( পূর্ব মূল্য ৯০০ টাকা )
২) মরিয়ম রেগুলার = ৫২০ টাকা ( পূর্ব মূল্য ৬৫০ টাকা )

আম্বার :
১) আম্বার প্রিমিয়াম = ৮৫০ টাকা ( পূর্ব মূল্য ১,২০০ টাকা )
২) আম্বার রেগুলার = ৮০০ টাকা

☎️অর্ডার করতে যোগাযোগ করুন
মোবাইল নাম্বার : 01405-442611
🚛 ডেলিভারি সিস্টেম ক্যাশ অন ডেলিভারি। আমরা স্বারা বাংলাদেশে আমাদের প্রোডাক্ট ডেলিভারী দিয়ে থাকি। ডেলিভারী চার্জ প্রযোজ্য।
🚀 ৬০ টাকা হোম ডেলিভারি (ঢাকা সিটি)
এছাড়া ঢাকার বাইরে 120 টাকা।

#খেজুর #প্রিমিয়াম_খেজুর

আমাদের কাছে আজোয়া, মরিয়ম আর আম্বার খেজুরের বিভিন্ন কোয়ালিটি রয়েছে। আমরা এগুলো বিভিন্ন প্যাকেটে সরবারহ করে থাকি। সর্বনিম্...
10/03/2022

আমাদের কাছে আজোয়া, মরিয়ম আর আম্বার খেজুরের বিভিন্ন কোয়ালিটি রয়েছে। আমরা এগুলো বিভিন্ন প্যাকেটে সরবারহ করে থাকি। সর্বনিম্ন অর্ডার আধা কেজি (০.৫ কেজি)। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিচের তালিকা থেকে অপশনগুলো সিলেক্ট করে আমাদের খেজুরগুলো অর্ডার করতে পারবেন।

আজোয়া:
১) আজোয়া প্রিমিয়াম = ১,৬০০ টাকা ( পূর্ব মূল্য ১,৭০০ টাকা )
২) আজোয়া গ্যালাক্সি = ১,২০০ টাকা ( পূর্ব মূল্য ১,৪০০ টাকা )
৩) আজোয়া এ গ্রেড = ৬৫০ টাকা ( পূর্ব মূল্য ৮০০ টাকা )
৪) আজোয়া বি গ্রেড = ৪৮০ টাকা ( পূর্ব মূল্য ৫০০ টাকা )

মাজদুল :
১) মাজদুল প্রিমিয়াম = ৯৫০ টাকা ( পূর্ব মূল্য ১,২০০ টাকা )

মরিয়ম:
১) মরিয়ম প্রিমিয়াম = ৭০০ টাকা ( পূর্ব মূল্য ৯০০ টাকা )
২) মরিয়ম রেগুলার = ৫২০ টাকা ( পূর্ব মূল্য ৬৫০ টাকা )

আম্বার :
১) আম্বার প্রিমিয়াম = ৮৫০ টাকা ( পূর্ব মূল্য ১,২০০ টাকা )
২) আম্বার রেগুলার = ৮০০ টাকা

#আজওয়া #খেজুর
#মরিয়ম #আম্বার

 #সুন্দরবনের_মধুআপনি যদি মধু প্রিয় হয়ে থাকেন তাহলে আপনার সবথেকে ফেভারিট লিস্টে সুন্দরবনের মধু রাখতেই হবে।কারণ এই মধু ট...
21/12/2021

#সুন্দরবনের_মধু

আপনি যদি মধু প্রিয় হয়ে থাকেন তাহলে আপনার সবথেকে ফেভারিট লিস্টে সুন্দরবনের মধু রাখতেই হবে।কারণ এই মধু টা সবথেকে বেশি প্রাকৃতিক হয়ে থাকে।
সারা পৃথিবীতে গ্রহণযোগ্য সংজ্ঞানুসারে সুন্দরবনের মধুটাকেই একমাত্র অর্গানিক মধু বালা যায়।কেননা রাসায়নিক সার কিংবা ক্ষতিকর কেমিক্যাল থেকে মুক্ত আমাদের প্রাকৃতিক নৈসর্গিক সুন্দরবন।এখানের গাছগুলো প্রাকৃতিক, ফুলগুলো প্রাকৃতিক, মৌমাছিগুলো ও প্রাকৃতিক এবং তাদের সংগ্রহীত মধু সবথেকে বেশি প্রাকৃতিক। যদি কোন মধুকে সবথেকে সেরা বলা হয় তাহলে সুন্দরবনের মধুর অবস্থান সর্বশীর্ষে।

18/12/2021

মাছভাজা, ভর্তা, ডিম ভাজা কিংবা ঝালমুড়ি বানাতে সরিষার তেল না দিলে যেন আসল স্বাদটাই আসে না। তাই সরিষার তেল ছাড়া এসব চিন্তাই করা যায় না। বহুকাল ধরেই এই তেল ব্যবহৃত হয়ে আসছে। এর পেছনে রয়েছে নানা কারণ। সরিষার তেলকে এশিয়ার অলিভ অয়েল বলা যায়। খাবার রান্না থেকে শুরু করে ত্বকের যত্নে, চুলের যত্নে সরিষার তেল ব্যবহৃত হয়। অন্যান্য স্বাস্থ্যকর তেলের তালিকার মধ্যে এই তেল শীর্ষস্থান দখল করে আছে। জানিয়ে দেয়া হল সরিষার তেলের বিসম্ময়কর কিছু গুনাগুণ-
বাংলাদেশ, বিহার, বাংলা, ওড়িশা, আসাম এবং নেপালের ঐতিহ্যের অংশ একটি অংশ হল সরিষার তেলে রান্না করা।
স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য আমরা নিয়ে এসেছি ১০০% খাঁটি সরিষার তেল। আমাদের তেল রান্না করার উপযোগী করে উৎপাদন করা হয়। আমাদের তেল এ কৃত্রিম ঝাঁঝ ব্যবহার করা হয় না যার ফলে যে কোন রান্নায় ব্যবহার করা যায় এবং রান্না হবে সুস্বাদু।

অর্ডার করার জন্য:
☎️ অর্ডার করতে এখনই কল করুন : 1405-442611
ওয়েব সাইটে : https://porishuddho.com
ফেসবুকে : https://www.fb.com/পরিশুদ্ধ-Pure-Sure-578828145651001

কাষ্টমার কেয়ারে:
+88 1405-442611
পেমেন্ট অপশন : Cash on Delivery / Bkash

ত্বক ও চুলে সরিষার তেল ব্যবহারে যত উপকারত্বক ও চুলের যত্নে সরিষার তেল খুবই উপকারী। নিয়মিত ত্বক ও চুলের যত্নে সরিষার তেল ...
18/12/2021

ত্বক ও চুলে সরিষার তেল ব্যবহারে যত উপকার

ত্বক ও চুলের যত্নে সরিষার তেল খুবই উপকারী। নিয়মিত ত্বক ও চুলের যত্নে সরিষার তেল ব্যবহার করতে পারেন। মাথার তালুতে সরিষার তেল ম্যাসাজ করলে উপকার পাবেন।

চুলে সরিষার তেল ব্যবহার করলে সুগন্ধযুক্ত শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হবে।

চুলে সরিষার তেল ব্যবহারের উপকারিতা

১. প্রাকৃতিক কন্ডিশনার সরিষার তেলে আলফা ফ্যাটি অ্যাসিড থাকে, যা চুল সুন্দর ও স্বাস্থ্য উজ্জ্বল রাখে। এ ছাড়া আলফা ফ্যাটি অ্যাসিড দারুণ কন্ডিশনারের কাজ করে। ফলে চুল দ্রুত বাড়ে।

২. চুলে নিয়মিত সরিষার তেল মালিশ করলে ফলিকল মজবুত হয়ে চুল পড়া বন্ধ হবে। ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সরিষার তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম মিনারেল এবং ভিটামিন এ ডি ই ও কে। এ ছাড়া থাকে জিংক, বিটা ক্যারোটিন ও সেলেনিয়াম, যা চুল লম্বা হতে সাহায্য করে।

৩. রক্তসঞ্চালন বৃদ্ধি করে চুল রুক্ষ, শুষ্ক, নিষ্প্রাণ হয়ে গেলে নিয়মিত মাথার তালুতে সরিষার তেল মালিশ করুন। ফলে মাথার তালুতে রক্ত সঞ্চালন ঠিকভাবে হবে এবং চুলের গোড়া মজবুত হয়ে চুল পড়া বন্ধ হবে। এ ছাড়া চুল সুন্দর, বড়, মজবুত ও স্বাস্থ্য উজ্জ্বল করতে সরিষার তেল অত্যন্ত উপকারী।

ত্বকে সরিষার তেল ব্যবহারের উপকারিতা

মুখে সরিষার তেল দিয়ে মালিশ করলে ত্বকে অনেক উপকার মেলে। সরিষার তেল দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করলে মুখের দাগ দূর হবে।

ফেসপ্যাক তৈরির পদ্ধতি

২ চামচ সরিষার তেল, ১ চামচ বেসন, ১ চামচ দই এবং আধা চামচ লেবুর রস নিন। একটি বাটিতে সরিষার তেল, দই, বেসন ও লেবুর রস একসঙ্গে ভালোভাবে মিশ্রিত করে ঘন পেস্ট তৈরি করুন। এর পর মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
সরিষার তেলের ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের ডার্ক স্পট কমার পাশাপাশি ত্বক উজ্জ্বল হয়।

লেখক:
বিন্দিয়া বিউটি পার্লারের স্বত্বাধিকারী ও বিউটি কনসালট্যান্ট।

Source: jugantor.com

যেভাবে বুঝবেন সরিষার তেল আসল না নকলরান্নার ক্ষেত্রে অনেকেই সয়াবিন তেল ব্যবহার করে থাকেন। তবে এখন অনেকেই অলিভ ওয়েল ব্যবহা...
14/12/2021

যেভাবে বুঝবেন সরিষার তেল আসল না নকল

রান্নার ক্ষেত্রে অনেকেই সয়াবিন তেল ব্যবহার করে থাকেন। তবে এখন অনেকেই অলিভ ওয়েল ব্যবহার করেন। আবার অনেকে এখনও সরিষার তেলই ব্যবহার করেন। তারা দাবি করেন, এতে খাবারে তীব্র সুভাস বা স্বাদ বাড়িয়ে দেয়। তবে সরিষার তেল রান্নায় স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।

বিশেষজ্ঞরা বলেছেন, সরিষার তেল স্বাস্থ্যের জন্য উপকারী এবং পাশাপাশি এটি ত্বক এবং চুলের জন্যও খুব উপকারী।

এ তেলে রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যান্টিমাইক্রোবায়াল উপাদান, যা বিভিন্ন ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। সেই সঙ্গে সরিষার তেল বিদ্যমান ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীরের বিভিন্ন ব্যথা, যন্ত্রণায় উপশম ঘটাতে সাহায্য করে।

বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, শরীরের ক্যানসার কোষগুলো দ্রুত ধ্বংস করতে এ তেলের ভূমিকা রয়েছে। পাশাপাশি এটিতে মোনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হৃদপিণ্ডের জন্যও দারুণ উপকারী। যা বিভিন্ন হৃদরোগের ঝুঁকি কমায়। এ ছাড়া শীতের মৌসুমে ঠান্ডা লাগার হাত থেকে শরীরকে রক্ষাও করে সরিষার তেল।

তবে বিশেষজ্ঞরা বলেছেন, সরিষার তেল কেনার সময় অবশ্যই পরীক্ষা করে কিনতে হবে এটি আসল না নকল। তবে কীভাবে জানবেন এটি আসল না নকল? আসুন জেনে নেওয়া যাক।

সর্ষের তেল দোকান থেকে কেনার পর ২ থেকে ৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এরপর যদি দেখেন, সরিষার তেলের উপর সাদা রঙের কোনো আস্তরণ দেখা দিয়েছে, তাহলে বুঝে নিতে হবে সেটি নকল তেল।

কেনার সময় কয়েক ফোঁটা হাতের তালুতে নিয়ে ভালোভাবে ঘষুন। যদি কোনো গন্ধ পান বা হাতের রঙ বদলে যায়, তাহলে বুঝবেন সেটিতে অন্য কোনো উপাদান মেশানো রয়েছে। সেই সরিষার তেল ১০০ শতাংশ আসল নয়।

Source: somoynews.tv

নানা গুণের সরিষার তেলসরিষার তেল আমাদের ঐতিহ্যের সঙ্গেই যেন মিশে আছে। একসময় গ্রামবাংলার একমাত্র ভোজ্যতেল ছিল সরিষার তেল। ...
07/12/2021

নানা গুণের সরিষার তেল

সরিষার তেল আমাদের ঐতিহ্যের সঙ্গেই যেন মিশে আছে। একসময় গ্রামবাংলার একমাত্র ভোজ্যতেল ছিল সরিষার তেল। এর ওষুধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই তেল। সরিষার তেল যেমন প্রয়োজনীয় তেমন উপকারীও। ভারতীয় উপমহাদেশে খ্রিষ্টপূর্ব ৩০০০ থেকে সরিষার ব্যবহার হয়ে আসছে। সরিষার তেল উদ্দীপক হিসেবে পরিচিত। অন্ত্রে পাচকরস উৎপাদনে সাহায্য করায় হজমপ্রক্রিয়া দ্রুত হয়। এ ছাড়া একই প্রক্রিয়ায় ক্ষুধা বৃদ্ধিতে সহায়তা করে। সর্বজনীনভাবে সরিষার তেলের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। তবে এই তেলের গুণাগুণ সম্পর্কে যাঁরা অবগত আছেন, তাঁরা নিয়মিতই ব্যবহার করে চলেছেন সরিষার তেল।

সরিষাবীজ থেকে তৈরি হয় সরিষার তেল। এটি গাঢ় হলুদ বর্ণের এবং বাদামের মতো সামান্য কটু স্বাদ ও শক্তিশালী সুবাসযুক্ত তেল। ওমেগা আলফা ৩ ও ওমেগা আলফা ৬ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস হওয়ায় সরিষার তেলকে স্বাস্থ্যকর তেল বলা হয়। বিভিন্ন ভোজ্য তেলের ওপর করা একটি তুলনামূলক সমীক্ষায় দেখা যায়, সরিষার তেল ৭০ শতাংশ হৃৎপিণ্ড–সংক্রান্ত রোগের ঝুঁকি কমায়। সরিষার তেল ব্যবহারে শরীরে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়, যা হৃদ্​রোগের আশঙ্কা কমিয়ে দেয়।

এ ছাড়া সরিষা তেল ঠান্ডা ও কাশি উপশমে সহায়ক প্রমাণিত হয়েছে। যখন বুকে প্রয়োগ বা তার দৃঢ় সুবাস নিশ্বাসের মাধ্যমে নেওয়া হয়, এটা শ্বাসযন্ত্রের নালির থেকে কফ অপসারণেও সাহায্য করে। শুধু খাওয়ার জন্যই নয়, সরিষার তেল চুল ও ত্বকের যত্নেও কাজে লাগে।

সরিষার তেলের উপকারিতা
ত্বকের তামাটে ভাব দূর করে

সরিষার তেল ত্বকের তামাটে ভাব ও দাগ দূর করে এবং ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে পারে। এ জন্য বেসন, দই, সরিষার তেল ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি আপনার ত্বকে লাগান। ১০-১৫ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারেন।

প্রাকৃতিক সানস্ক্রিন

সরিষার তেল খুব ঘন হয় এবং এতে উচ্চমাত্রার ভিটামিন ই থাকে। এই তেল ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে এবং অন্যান্য দূষিত পদার্থ থেকে ত্বককে সুরক্ষা করে। তাই এটি ত্বকের ক্যানসারও প্রতিরোধ করতে পারে। ভিটামিন ই বলিরেখা ও বয়সের ছাপ দূর করতেও সাহায্য করে। তাই সানস্ক্রিন লোশনের মতোই ব্যবহার করতে পারেন এই সরিষার তেল। তবে এই তেল যেহেতু ঘন, তাই ত্বকে লাগানোর পর ভালোভাবে ঘষে নিতে হবে, যেন অতিরিক্ত তেল লেগে না থাকে। অন্যথায় অতিরিক্ত ধুলাবালু জমা হয়ে ত্বকের ভালোর চেয়ে খারাপই হতে পারে বেশি।

চুলের বৃদ্ধিতে সহায়ক

সরিষার তেল চুলের বৃদ্ধিতে সাহায্য করে। অকালে চুল সাদা হওয়া রোধ করে ও চুল পড়া কমায়। সরিষার তেলে প্রচুর ভিটামিন ও খনিজ থাকে। বিশেষ করে উচ্চমাত্রার বিটা ক্যারোটিন থাকে এতে। বিটা ক্যারোটিন ভিটামিন-এতে রূপান্তরিত হয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এ ছাড়া এতে আয়রন, ক্যালসিয়াম, ফ্যাটি অ্যাসিড ও ম্যাগনেশিয়াম থাকে, যা চুলের বৃদ্ধিতে অনেক সাহায্য করে। এ ছাড়া প্রতি রাতে চুলে সরিষার তেল মালিশ করে লাগালে চুল কালো হয়।

উদ্দীপক হিসেবে কাজ করে

সরিষার তেল পরিপাক, রক্ত সংবহন ও রেচনতন্ত্রের শক্তিশালী উদ্দীপক হিসেবে কাজ করে। এ ছাড়া খাওয়ার পাশাপাশি বাহ্যিকভাবে শরীরে মালিশ করলে শরীরের রক্ত সঞ্চালন এবং ঘর্মগ্রন্থি উদ্দীপিত হয় এবং শরীরের তাপমাত্রা কমে।

ক্যানসারের ঝুঁকি কমায়

সরিষার তেলে গ্লুকোসিনোলেট নামক উপাদান থাকে, যা অ্যান্টিকারসিনোজেনিক উপাদান হিসেবে পরিচিত। তাই এটি ক্যানসারজনিত টিউমারের গঠন প্রতিরোধে সাহায্য করে। এর ফাইটোনিউট্রিয়েন্ট কোলোরেক্টাল ও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যানসার থেকে সুরক্ষাও প্রদান করে।

চুল পাকা রোধ করতে

সরিষা তেলের পুষ্টি উপাদান, ভিটামিন, মিনারেল চুলের অকালপক্বতা রোধ করে থাকে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই তেল মালিশ করুন চুল এবং মাথার তালুতে যা আপনার চুল পাকা রোধ করবে।

ঠোঁটফাটা রোধ করে

ঠোঁট ফাটা খুব সাধারণ একটি সমস্যা। অনেকের এই সমস্যা এত বেশি হয়ে থাকে যে লিপবাম কাজ করে না। অল্প একটু সরিষার তেল নিয়ে ঠোঁটে লাগান। এই প্রাকৃতিক ময়েশ্চারাইজার ঠোঁটফাটা রোধ করে ঠোঁট নরম কোমল করে তোলে। শুষ্ক ঠোঁটের যত্নে সরিষার তেল ভালো কাজ করে। লিপবাম বা চ্যাপস্টিক—এগুলোর পরিবর্তে সরিষার তেল ব্যবহার করতে পারেন।

কার্ডিওভাসকুলার উপকারিতা

সরিষার তেল মনোস্যাচুরেটেড ও পলিস্যাচুরেটেড ফ্যাটে সমৃদ্ধ বলে কোলেস্টেরলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এর ফলে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমে।

সতর্কতা

সরিষা তেল ব্যবহারের আগে অবশ্যই নিশ্চিত হয়ে জেনে নিতে হবে যে আপনার সরিষার তেল খাঁটি কি না? নকল বা ভেজাল সরিষার তেল ব্যবহারের ফলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে বেশি। নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের স্বাস্থ্যসুরক্ষায় সরিষার তেল কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। কিন্তু যেকোনো সরিষার তেল কি আমাদের জন্য উপকার বয়ে আনবে? মোটেও তা নয়। দোকানের খোলা সরিষার তেলে ভেজাল মিশ্রিত থাকে, যা ব্যবহার করলে নানা রকম অসুখ–বিসুখ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই খাঁটি সরিষার কেনার ক্ষেত্রে সাবধান হতে হবে।

লেখক: প্রধান পুষ্টিবিদ, বিআরবি হাসপাতাল, ঢাকা

Source: prothomalo.com

ভালো রান্নাকে সবাই শিল্পের সঙ্গে তুলনা করে। খুশি হয়ে যান রাঁধুনিও। সব কষ্ট সার্থক। রান্নার শুরু থেকে শেষ—মসলা মেশানোর ...
07/11/2021

ভালো রান্নাকে সবাই শিল্পের সঙ্গে তুলনা করে। খুশি হয়ে যান রাঁধুনিও। সব কষ্ট সার্থক। রান্নার শুরু থেকে শেষ—মসলা মেশানোর প্রতিটি নির্ভুল ধাপই রান্নায় এনে দেয় মজার স্বাদ। রান্নার স্বাদ বর্ধনের জন্য খাবারে মসলার ব্যবহার অপরিহার্য। প্রাচীন আমল থেকেই রান্নায় মসলার ব্যবহার দেখা যায়। মসলা ছাড়া রান্নার কথা ভাবাই যায় না। যে কোনো রান্নায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটিই হলো মসলা। আর খাঁটি মশলা যেখানে দুষ্প্রাপ্য সেখানে ঐতিহ্যবাহী সব খাঁটি মশলার সমাহার নিয়ে এসেছে পরিশুদ্ধ।

☎️ অর্ডার করতে এখনই কল করুন : 1405-442611
ওয়েব সাইটে : https://porishuddho.com
ফেসবুকে : https://www.fb.com/পরিশুদ্ধ-Pure-Sure-578828145651001

পেমেন্ট অপশন : Cash on Delivery / Bkash

মাছভাজা, ভর্তা, ডিম ভাজা কিংবা ঝালমুড়ি বানাতে সরিষার তেল না দিলে যেন আসল স্বাদটাই আসে না। তাই সরিষার তেল ছাড়া এসব চিন্তা...
26/10/2021

মাছভাজা, ভর্তা, ডিম ভাজা কিংবা ঝালমুড়ি বানাতে সরিষার তেল না দিলে যেন আসল স্বাদটাই আসে না। তাই সরিষার তেল ছাড়া এসব চিন্তাই করা যায় না। বহুকাল ধরেই এই তেল ব্যবহৃত হয়ে আসছে। এর পেছনে রয়েছে নানা কারণ। সরিষার তেলকে এশিয়ার অলিভ অয়েল বলা যায়। খাবার রান্না থেকে শুরু করে ত্বকের যত্নে, চুলের যত্নে সরিষার তেল ব্যবহৃত হয়। অন্যান্য স্বাস্থ্যকর তেলের তালিকার মধ্যে এই তেল শীর্ষস্থান দখল করে আছে। জানিয়ে দেয়া হল সরিষার তেলের বিসম্ময়কর কিছু গুনাগুণ-
বাংলাদেশ, বিহার, বাংলা, ওড়িশা, আসাম এবং নেপালের ঐতিহ্যের অংশ একটি অংশ হল সরিষার তেলে রান্না করা। কিছু কিছু কাশ্মীরি খাবারেও সরিষার তেলের ব্যবহার দেখা যায়।
সরিষা থেকে তৈরিকৃত বলে এই তেলের স্বাদ অনন্য। ক্যানোলা তেল যে প্রজাতির শস্য থেকে তৈরি হয়, সরিষা সেই একই প্রজাতির অংশ। এক টেবিল চামচ সরিষার তেলে ১২৬ ক্যালরি পাওয়া যায়। সরিষার তেলের অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান আচার তৈরিতে অনন্য।
ত্বকে ছত্রাকের সংক্রমণ? এ সমস্যা প্রতিরোধে দারুণ কাজ করে সরিষার তেল। সরিষার তেল ছত্রাক প্রতিরোধী উপাদান আছে। তেলটির এই গুণের কারণ অ্যাললি আইসোথিয়োসায়ানেট। ফেসপ্যাকে সরিষার তেলের ব্যবহার কার্যকর।
সরিষার তেলের ঝাঁঝালো গন্ধের কারণে কীট-পতঙ্গ দূরে থাকে। তাই পিঁপড়া এবং মশা তাড়াতে চাইলে সরিষার তেল মিশ্রিত তরল স্প্রে ব্যবহার করে দেখতে পারেন।
শীতের মৌসুমে এই তেল কাজে লাগে। কারণ এটি উষ্ণ তেল হিসাবে বিবেচিত। সর্দি-কাশি দূর করতে আয়ুর্বেদে সরিষার তেলের ব্যবহার রয়েছে।
শরীরের বিষাক্ত উপাদান বের করে দিতে সরিষার তেলের বহুল ব্যবহার প্রচলিত। খেলে বা ত্বকে লাগালে ঘাম হয়ে শরীরের বিষাক্ত উপাদান বের হয়ে যায়।
ওয়েলিক এবং লিনোলিক নামের দুটি গুরুত্বপূর্ণ ফ্যাটি এসিড আছে সরিষার তেলে। এগুলো চুলের জন্য দারুণ টনিক। এই তেল মাথায় ম্যাসাজ করলে রক্ত চলাচল বৃদ্ধি পাওয়ার পাশাপাশি চুলও বৃদ্ধি পায়। সরিষার তেলের সাথে তিসি পাউডার ব্যবহার করলে খুশকি দূর হয়।
আরথ্রাইটিস এবং রিউমাটিজমের চিকিৎসায় ওষুধের সাথে সরিষার তেলের ব্যবহার রয়েছে। অনেক বিশেষজ্ঞ দাঁতের যত্নে সরিষার তেল এবং লবণ একসাথে মিশিয়ে দাঁত মাজতে বলেন।
সরিষার তেল অলিভ অয়েলের চেয়ে ভালো। এটি কার্ডিওভাসকুলার ডিজিসের ঝুঁকি প্রায় ৭০ শতাংশ কমায়।

কীভাবে জানবেন সরিষার তৈল বিশুদ্ধ ?লক্ষণীয় বিষয়, বাজারে নকল সরিষার তৈল দ্রুত হারে ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আপনার স্...
23/10/2021

কীভাবে জানবেন সরিষার তৈল বিশুদ্ধ ?

লক্ষণীয় বিষয়, বাজারে নকল সরিষার তৈল দ্রুত হারে ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে যে, আপনার তেল বিশুদ্ধ কিনা। ফ্রিজে সরিষার তৈল রেখে আসল এবং নকলের পার্থক্য জানা যায়।

যদি ফ্রিজে রাখার পরে তেলটি জমাট বাঁধতে শুরু করে, তবে এটি ভেজাল। আর তেল যদি বিশুদ্ধ হয়, তবে তা তরল আকারেই থেকে যায়।

আমরা সরিষার তেলকে সুতি কাপড়ে দিলে দেখবো দাগ পড়বে না। যদি আসল সরিষার তেল হয়ে থাকে তবে অবশ্যই দাগ লাগবেনা। কিন্তু যদি লাগ লেগে থাকে তাহোলে বুঝতে হবে এটি নকল সরিষার তেল।

আমরা জানি যদি আমরা সরিষার তেলে পানি না মেশাই তাহোলে তা ঝাঁঝালো গন্ধ দেবেনা। অর্থাৎ যে তেলে ঝাঁঝালো গন্ধ নেই সেই তেল আসল সরিষার তেল। আর যে তেলে তীব্র ঝাঁঝালো গন্ধ রয়েছে সেটি আসল সরিষার তেল নয়।

এছাড়া আরেকটি উপায়ও জানতে পারবেন যে আপনার তেলটি খাঁটি কি না। কোনও পরীক্ষার নল নিয়ে কয়েক ফোঁটা সরিষার তেল তাতে দিয়ে নাইট্রিক অ্যাসিড দিতে হবে। কিছুক্ষণের মধ্যে যদি নলটিতে লাল বর্ণ দেখা যায়, তবে আপনার তেল ভেজাল।

Address

House# 11, Road# 14, Sector# 14
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when পরিশুদ্ধ - Pure & Sure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share