Aamar Shop - আমার শপ

Aamar Shop - আমার শপ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aamar Shop - আমার শপ, Grocers, 64/A Purana Paltan Lane, Kakrail, Dhaka.

সব শ্রেণির মানুষের কাছে প্রাকৃতিক, নিরাপদ ও বিষমুক্ত খাদ্যপন্য পৌঁছে দেয়ার ব্রত নিয়ে প্রায় এক দশকের নিরন্তর অন্বেষন ও উদ্যোগের ফল- আমার শপ। গবেষণা, উদ্ভাবন ও নানান পরীক্ষা নিরিক্ষার পর ২০১৫ সালে মৌসুমি ফল-ফলাদী ও ফসল সংগ্রহ, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী প্রস্তুতের মাধ্যমে যাত্রা শুরু হয়ে পরবর্তিতে নিজস্ব হোম ডেলিভারি ব্যবস্থা ও আউটলেটের মাধ্যমে গ্রাহকের কাছে খুব দ্রুত ছড়িয়ে পড়ে আমার শপ এর পন্য।


শুরু থেকেই আমার শপ-এ এমন একদল উৎপাদকের কাছ থেকে কৃষিপন্য সংগ্রহ করা হয়- যারা কোন ধরনের রাসায়নিক বা কিটনাশকের ব্যবহার ছাড়া প্রাকৃতিক ও জৈব পদ্ধতিতে চাষাবাদে প্রতিশ্রুতিবদ্ধ। পন্যের মান ও গুনাগুন অক্ষুন্ন রাখতে এসব উৎপাদকদের আমরা কারিগরী ও কৌশলগত বিষয়ে সহযোগিতা করে থাকি। একই সাথে সম্মানিত ভোক্তাদের সাথে নিবিঢ় যোগাযোগ ও তাদের অংশগ্রহনমূলক সম্পৃক্তির মাধ্যমেও আমরা প্রতিনিয়ত নিজেদের সমৃদ্ধ করে চলেছি।


আমার শপ এর জনপ্রিয় পন্যগুলোর মধ্যে রয়েছে- ঢেঁকিছাটা চাল, লাল চাল, সব ধরনের ডাল, লাল ও সাদা গমের আটা, যবের ছাতু, আখের চিনি, তাল, খেজুর ও আখের গুড়, মেশিন এবং ঘানি ভাঙানো বিভিন্ন তেল, গাওয়া ঘি, সব রকম মসলা। সুন্দরবনসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক চাকের মধু পাওয়া যায় পুরো বছর জুড়ে। সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় আমার শপ এর প্রতিটি পন্যে পাওয়া যায় দেশজ খাদ্যের আদী স্বাদ ও গন্ধ।


আমার শপ এর “স্টুডিও কিচেন” এ বানানো হয় কেক, পেস্ট্রি, বিস্কুট, পিঠা-পুলি। মৌসুমী ফল-ফসলের পুষ্টিগুণ অক্ষুন্ন রেখে তৈরি হয় আচার, সস্ ও বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত খাদ্যপন্য।


রোগী, শিশু ও গর্ভবতী মায়ের খাদ্য-পথ্যের জন্য আশার শপ সমাদৃত হয়েছে ভোক্তাদের কাছে। বিশেষ করে ৬ মাস বয়সী শিশুদের জন্য আমার শপের উদ্ভাবিত “পুষ্টিকা” চিকিৎসক স্বীকৃত একটি শিশুখাদ্য।


দীর্ঘ যাত্রা শেষে আমার শপ এখন নাগরিক জীবনে নিরাপদ খাদ্য পন্যের এক বিস্বস্ত ভাণ্ডার হয়ে উঠেছে। আগামীতে এই পন্য সম্ভারে নতুন নতুন পন্য যোগ করা ছাড়াও আমাদের লক্ষ্য এই সেবাকে আরো দেশের সীমা ছাড়িয়ে বিশ্বজুড়ে সম্প্রসারিত করা।

 #নিরাপদ_খাদ্য_চিন্তার_ভালো_খবর।বগুড়ায় কৃষি উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ—লক্ষ্য নিরাপদ খাদ্য উৎপাদন।উত্তরাঞ্চলের কৃ...
08/09/2026

#নিরাপদ_খাদ্য_চিন্তার_ভালো_খবর।
বগুড়ায় কৃষি উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ—লক্ষ্য নিরাপদ খাদ্য উৎপাদন।

উত্তরাঞ্চলের কৃষিকে আরও লাভজনক ও নিরাপদ করতে বগুড়ায় কৃষি উদ্যোক্তাদের নিয়ে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে—
🌿 কৃষিতে রাসায়নিক সার ও বালাইনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার কমানো
🌱 জৈব সার ব্যবহারে উৎসাহিত করা
🍎 ফসল কাটার পর ক্ষয়ক্ষতি কমানোর আধুনিক পদ্ধতি
🌾 মানসম্মত বীজ উৎপাদন
🍄 মাশরুম চাষ ও ফুড প্রসেসিংসহ আধুনিক কৃষি প্রযুক্তি
এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো কৃষি পণ্যে অনিয়ন্ত্রিত রাসায়নিকের ব্যবহার কমিয়ে সাধারণ মানুষের কাছে আরও নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া।
আরও আশাব্যঞ্জক বিষয় হলো, প্রশিক্ষণে অংশ নেওয়া একজন উদ্যোক্তা জানিয়েছেন—তিনি অর্জিত আধুনিক জ্ঞান নিজের খামারে প্রয়োগ করার পাশাপাশি স্থানীয় অন্যান্য কৃষকদের মধ্যেও ছড়িয়ে দিতে চান।
📌 তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS), ১৮ আগস্ট ২০২৬।

ছবি: আমার শপ আর্কাইভ।
#নিরাপদখাদ্য #সেফফুড #নিরাপদকৃষি #কৃষি #কৃষক #খাদ্যসচেতনতা #জৈবসার #নিরাপদখাদ্যউৎপাদন

🔥 বাংলাদেশে গ্যাস সংকট—আসল কারণ কী?সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়া ও সরবরাহে ঘাটতি দেখা যাচ্ছ...
06/09/2026

🔥 বাংলাদেশে গ্যাস সংকট—আসল কারণ কী?
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়া ও সরবরাহে ঘাটতি দেখা যাচ্ছে।

কিন্তু কেন তৈরি হচ্ছে এই সংকট?

এর পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে—
১। দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়া
বাংলাদেশের গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন দীর্ঘদিন ধরে কমছে। নতুন গ্যাসের অনুসন্ধান ও উৎপাদন যথেষ্ট দ্রুত না বাড়ায় দেশের নিজস্ব উৎস থেকে চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ছে।
২। LNG আমদানির ওপর নির্ভরতা
দেশীয় উৎপাদনের ঘাটতি পূরণে আমদানি করা LNG (Liquefied Natural Gas)-এর ওপর নির্ভরতা বেড়েছে। ফলে আন্তর্জাতিক বাজার, সরবরাহ বা পরিবহনে সমস্যা হলে তার প্রভাব বাংলাদেশের গ্যাস সরবরাহেও পড়ে।
LNG সরবরাহে সাম্প্রতিক বাধা
৩। মহেশখালীর LNG অবকাঠামোতে কারিগরি সমস্যাসহ সরবরাহের বিভিন্ন বাধা সাম্প্রতিক সংকটকে আরও তীব্র করেছে।
৪। চাহিদা ও সরবরাহের বড় ব্যবধান
১ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ ছিল প্রায় ২,৩২৯ MMcfd, যেখানে আনুমানিক ন্যূনতম চাহিদা প্রায় ৩,৮০০ MMcfd। অর্থাৎ চাহিদার তুলনায় সরবরাহে বড় ঘাটতি রয়েছে।

তাহলে সমাধানের পথ কী?

শুধু LNG আমদানি বাড়ালেই দীর্ঘমেয়াদি সমাধান হবে না। দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো, LNG সরবরাহের উৎস ও অবকাঠামো আরও নির্ভরযোগ্য করা এবং দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনা—সবকিছুই প্রয়োজন।
ইতোমধ্যে সরকার ১৫০টি কূপ খনন ও ওয়ার্কওভার, নতুন সিসমিক জরিপ এবং দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানোর উদ্যোগের কথা জানিয়েছে।
গ্যাস শুধু রান্নার জ্বালানি নয়—বিদ্যুৎ উৎপাদন, শিল্প, পরিবহন এবং দেশের অর্থনীতির সঙ্গেও এটি সরাসরি জড়িত।
তাই গ্যাস সংকটকে শুধু “চুলায় গ্যাসের চাপ কম” হিসেবে না দেখে, দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তার বিষয় হিসেবে দেখা জরুরি। 🌿
তথ্যসূত্র:
BSS News, ১–২ সেপ্টেম্বর ২০২৬
Prothom Alo, সেপ্টেম্বর ২০২৬
The Financial Express, ৩ সেপ্টেম্বর ২০২৬।
#গ্যাসসংকট #বাংলাদেশ #জ্বালানিসংকট #প্রাকৃতিকগ্যাস #জ্বালানিনিরাপত্তা #তথ্যভিত্তিকপোস্ট #সচেতনতা

নিরাপদ শাক-সবজি বাজার থেকে কিনে আনার পর খাবারের টেবিল পর্যন্ত নিরাপদ ও পরিপূর্ণ পুষ্টিগুণ অক্ষত রাখতে খেয়াল করুন ছোট ছোট...
03/09/2026

নিরাপদ শাক-সবজি বাজার থেকে কিনে আনার পর খাবারের টেবিল পর্যন্ত নিরাপদ ও পরিপূর্ণ পুষ্টিগুণ অক্ষত রাখতে খেয়াল করুন ছোট ছোট কিছু বিষয় :

🌿 ১. একবারে বেশি বাজার নয়
অনেকদিন ফ্রিজে না রেখে প্রয়োজন অনুযায়ী কিনুন এবং সঠিকভাবে সংরক্ষণ করুন।

💧 ২. কাটার আগে ধুয়ে নিন
পরিষ্কার নিরাপদ পানিতে সবজি ভালোভাবে ধুয়ে তারপর কাটুন। আগে কেটে পরে ধুলে পানিতে দ্রবণীয় কিছু পুষ্টি হারানোর সুযোগ থাকে।

🔪 ৩. রান্নার ঠিক আগে কাটুন
অনেক আগে কেটে রেখে দেওয়া এবং ছোট ছোট টুকরো করে ফেলার বদলে প্রয়োজনমতো একটু বড় টুকরো করে কাটাই ভালো।

♨️ ৪. অতিরিক্ত সেদ্ধ করবেন না
দীর্ঘসময় পানিতে ফুটিয়ে রান্না করলে বিশেষ করে vitamin C-এর মতো পানিতে দ্রবণীয় কিছু পুষ্টি কমে যেতে পারে। অনেক ক্ষেত্রে steaming বা কম পানিতে দ্রুত রান্না পুষ্টি ধরে রাখতে সহায়ক হতে পারে।

🍲 ৫. সেদ্ধর পানি ফেলে দেওয়ার আগে ভাবুন
রান্নার পদ্ধতিতে পরিবর্তন আনুন। যে রান্নায় সেদ্ধর পানি খাবারের অংশ হিসেবেই থাকে—যেমন স্যুপ বা ঝোল -ভালো সমাধান হতে পারে। তাতে পানির সাথে পুষ্টি গুন চলে যাওয়ার সম্ভাবনা থাকেনা।

🍽️ শেষ পর্যন্ত লক্ষ্য একটাই—
নিরাপদ শাক-সবজি খুজে পাওয়া টা এখন রত্ন খুজে পাওয়ার মত, তাই সেই মূল্যবান খাদ্য উপাদান পুরোপুরি কাজে লাগানোর জন্য এটুকু চেষ্টা তো করতেই পারি।

ছবি: আমার শপ আরকাইভ।

#সেফফুড #নিরাপদখাদ্য #পুষ্টিকরখাবার #সবজি #খাদ্যসচেতনতা #স্বাস্থ্যসচেতনতা #সুস্থজীবন

🌱 Lifelong Learner — ইতিবাচক অভ্যাসের সুন্দর উপায়। Lifelong Learner হওয়া মানে হলো—জীবনের প্রতিটি পর্যায়ে নতুন কিছু শেখার...
02/09/2026

🌱 Lifelong Learner — ইতিবাচক অভ্যাসের সুন্দর উপায়।
Lifelong Learner হওয়া মানে হলো—জীবনের প্রতিটি পর্যায়ে নতুন কিছু শেখার আগ্রহ ধরে রাখা।
নতুন ভাষা শেখা, বই পড়া, নতুন কোনো skill শেখা, রান্না বা gardening শেখা, কোনো বিষয়ে জানা—এমনকি নিজের ভুল থেকেও শিক্ষা নেওয়া—সবই lifelong learning-এর অংশ।
নিজের জন্য ভালো সময় দেয়ার সাথে সাথেও বেশ কিছু পাওয়া হয়ে যেতে পারে এই গুণ এর মাধ্যমে :

🧠সমৃদ্ধ চিন্তাভাবনা
নতুন কিছু শিখলে আমরা বিষয়গুলোকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখি।

💡 কৌতূহল ও আত্মবিশ্বাস
প্রতিদিন একটু একটু করে নতুন কিছু জানা নিজের প্রতি বিশ্বাসও বাড়াতে পারে।

🌿 নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখা যায়

অর্থপূর্ণ কোনো কাজ বা শেখার সঙ্গে নিজেকে যুক্ত রাখলে অযথা সময় নষ্ট করা, অতিরিক্ত নেতিবাচক চিন্তা বা কিছু অস্বাস্থ্যকর অভ্যাস থেকে দূরে থাকার সুযোগ তৈরি হয়।
❤️ মন ভালো রাখতেও সাহায্য করতে পারে

পড়া, শেখা, সৃজনশীল কাজ কিংবা meaningful activities আমাদের মনকে engaged রাখতে পারে এবং wellbeing-এর জন্যও উপকারী হতে পারে।

শেখার জন্য বয়স কখনো বাধা নয়।
আজ নতুন একটি শব্দ শেখা থেকে শুরু করে নতুন কোনো দক্ষতা অর্জন—
নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করার চেষ্টা করুন।

🌿 ৪০ বছর বয়স - জীবনের খুব গুরুত্বপূর্ণ বাক। এসময়ের প্রস্তুতির উপর অনেকাংশেই নির্ভর করে বাকি সময়টা কেমন কাটাবে। এসময়ের অব...
01/09/2026

🌿 ৪০ বছর বয়স - জীবনের খুব গুরুত্বপূর্ণ বাক। এসময়ের প্রস্তুতির উপর অনেকাংশেই নির্ভর করে বাকি সময়টা কেমন কাটাবে। এসময়ের অবহেলা, অনিয়ন্ত্রিত জীবন যাপনের কারণে কিছু রোগের ঝুঁকি বয়সের সঙ্গে ধীরে ধীরে বাড়তে পারে।

❤️ ১. হৃদরোগ ও উচ্চ রক্তচাপ
উচ্চ রক্তচাপ অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই থাকে। তাই নিয়মিত Blood Pressure, Cholesterol ও Blood Sugar পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।

🩸 ২. ডায়াবেটিস
অতিরিক্ত ওজন, কম শারীরিক পরিশ্রম এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। নিয়মিত হাঁটা ও সুষম খাবার হতে পারে ভালো প্রতিরোধ।

🦴 ৩. হাড়ের দুর্বলতা
বয়স বাড়ার সঙ্গে হাড়ের ঘনত্ব কমতে পারে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। পর্যাপ্ত Calcium, Vitamin D এবং নিয়মিত ব্যায়াম জরুরি।

🎗️ ৪. বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি
সব ক্যানসার প্রতিরোধ করা সম্ভব নয়, তবে স্বাস্থ্যকর জীবনযাপন এবং বয়স ও ঝুঁকি অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অনেক ক্ষেত্রে আগেভাগে সমস্যা শনাক্ত করতে সাহায্য করতে পারে।
🌱 ৪০-এর পর নিজের জন্য ছোট কিছু অভ্যাস:

🥗 বেশি শাকসবজি ও পুষ্টিকর খাবার
🚶 প্রতিদিন নিয়মিত হাঁটা বা ব্যায়াম
😴 পর্যাপ্ত ঘুম
💧 পর্যাপ্ত পানি
🚭 ধূমপান থেকে দূরে থাকা
🩺 নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
মনে রাখুন—শরীরের যত্ন নেওয়ার জন্য অসুস্থ হওয়ার অপেক্ষা করতে হয় না। প্রতিরোধই হতে পারে সবচেয়ে ভালো যত্ন। 💚

🚨 নিরাপদ খাদ্যের পথে একটি আশাব্যঞ্জক উদ্যোগ! 🌿খাদ্যে ভেজাল শনাক্তকরণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ সরকার দেশের সব...
31/08/2026

🚨 নিরাপদ খাদ্যের পথে একটি আশাব্যঞ্জক উদ্যোগ! 🌿

খাদ্যে ভেজাল শনাক্তকরণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ সরকার দেশের সব ৬৪ জেলায় মোবাইল ল্যাব ভ্যান চালুর উদ্যোগ নিয়েছে। 🚐🔬
এই ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে বাজার, উপজেলা ও প্রত্যন্ত এলাকার খাদ্যের নমুনা দ্রুত পরীক্ষা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: The Daily Star, 22 July 2026।

নিরাপদ খাদ্য শুধু একটি ব্যক্তিগত সচেতনতার বিষয় নয়—এটি জনস্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।
আমরা আশা করি, এমন কার্যকর উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে দেশের মানুষ আরও নিরাপদ ও মানসম্মত খাবার পাবে। 💚

নিরাপদ খাবার, সুস্থ জীবন।
সচেতন হই, নিরাপদ খাদ্য বেছে নিই। 🌱
#নিরাপদ_খাদ্য #সুস্থ_জীবন

শরীরের সবচেয়ে সহজ যত্ন—পর্যাপ্ত পানি পান 💙এই গরমে ক্লান্তি, মাথা ব্যাথা বা মাথা ভার লাগা এ ধরনের উপসর্গ শরীরে পানির ঘাটত...
31/08/2026

শরীরের সবচেয়ে সহজ যত্ন—পর্যাপ্ত পানি পান 💙

এই গরমে ক্লান্তি, মাথা ব্যাথা বা মাথা ভার লাগা এ ধরনের উপসর্গ শরীরে পানির ঘাটতির একটি কারণ হতে পারে।

🌿 প্রতিদিন পর্যাপ্ত নিরাপদ পানি পান করুন।
🌿 বাইরে গেলে সঙ্গে পানির বোতল রাখুন।
🌿 খুব বেশি তৃষ্ণা পাওয়ার অপেক্ষা না করে নিয়মিত পানি পান করার অভ্যাস করুন।
🌿 শিশু ও বয়স্কদের পর্যাপ্ত পানি পান করছে কি না, সেদিকেও খেয়াল রাখুন।

মনে রাখুন—সুস্থ থাকার ছোট ছোট অভ্যাসই দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনে। 💚

#স্বাস্থ্যসচেতনতা #নিরাপদখাবার

Address

64/A Purana Paltan Lane, Kakrail
Dhaka
1000

Opening Hours

Monday 09:30 - 22:30
Tuesday 09:30 - 22:30
Wednesday 09:30 - 22:30
Thursday 09:30 - 22:30
Saturday 09:30 - 22:30
Sunday 09:30 - 22:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aamar Shop - আমার শপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aamar Shop - আমার শপ:

Shortcuts

Share

Category