Jakir Fakir

Jakir Fakir Jakir

❤️💛🧡❤️                                             আমি হয়তো এখনো সেরা না, কিন্তু আমি যদি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাই — এক...
23/11/2025

❤️💛🧡❤️ আমি হয়তো এখনো সেরা না, কিন্তু আমি যদি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাই — একদিন সেরা হবোই। কারণ, প্রতিভা নয়, নিয়মিত চেষ্টা-ই মানুষকে জয়ী করে তোলে। অলসতা যতটা ধীরে আসে, ততটাই ভয়ঙ্করভাবে স্বপ্নকে মেরে ফেলে!

বিশ্বখ্যাত উদাহরণ — Elon Musk, প্রতিদিন ১২ ঘণ্টা কাজ করেন; Cristiano Ronaldo, প্রতিদিন ৫ ঘণ্টা প্র্যাকটিস করেন। তারা দু’জনই জন্মগত প্রতিভা নয়, কিন্তু নিয়মিত চেষ্টা তাদের অপ্রতিরোধ্য করেছে। বাংলাদেশেও এমন অসংখ্য উদাহরণ আছে। Nasir Uddin, যিনি একসময় ঢাকার ফুটপাতে বই বিক্রি করতেন, আজ সফল ব্যবসায়ী — কারণ তিনি অলসতা নয়, কাজকে ভালোবাসা শিখেছিলেন।

“আমি সেরা না হতে পারবো, কিন্তু আমার চেষ্টাটা যেন সর্বোচ্চ হয়”— এই কথাটাই জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। আমরা অনেকেই ভাবি, সাফল্য কেবল মেধাবীদের জন্য। কিন্তু সত্য হলো, পৃথিবীতে যে মানুষগুলো ইতিহাস লিখেছে, তারা অনেক সময় গড়পড়তা ছিল—কিন্তু অলস ছিল না। অলসতা এমন এক শত্রু, যা চোখে দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে তোমার সম্ভাবনা, স্বাধীনতা আর আত্মবিশ্বাস কেড়ে নেয়। একজন অলস মানুষ নিজের অজান্তেই নিজের জীবনের দরজাগুলো বন্ধ করে দেয়।

Harvard Business Review-এর এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন নিয়মিত সময় ব্যয় করে কোনো স্কিল বা কাজে অগ্রগতি আনে, তারা ৮৭% ক্ষেত্রে সাফল্যের কাছাকাছি পৌঁছায়, যেখানে “অপেক্ষা করা” মানসিকতার মানুষরা ৯৫% সময় মাঝপথে হাল ছেড়ে দেয়।

সফল হতে হলে আমার শুরুটা বড় হতে হবে না — দরকার ধারাবাহিক চেষ্টা।প্রতিদিন একটু একটু করে কাজ করি, পড়ি, শিখি, নিজেকে তৈরি করি। কারণ,
★ একদিনের অলসতা = এক সপ্তাহের পিছিয়ে পড়া।
★ আর এক মাসের ধারাবাহিকতা = এক বছরের অগ্রগতি।

আমি হয়তো আজ সেরা না,কিন্তু যদি চেষ্টা “সেরা” হয় —তবে একদিন মানুষ বলবে,“ওই মানুষটা সেরা কারণ সে কখনো থামেনি।”

দৃষ্টিভঙ্গি পাল্টান জীবন পাল্টে যাবে 👍A life changing story🌞 স্ত্রী : এতোগুলো কাপড় ধোয়ার জন্য ফেলে রেখোনা।স্বামী : কেন?স...
30/10/2025

দৃষ্টিভঙ্গি পাল্টান জীবন পাল্টে যাবে 👍
A life changing story🌞

স্ত্রী : এতোগুলো কাপড় ধোয়ার জন্য ফেলে রেখোনা।

স্বামী : কেন?

স্ত্রী : খালা(বুয়া) আগামী ২দিন আসবেন না।

স্বামী : কেন?

স্ত্রী : তিনি মেয়ের বাড়িতে নাতনীকে দেখতে যাবেন।

স্বামী : ওকে! তাহলে কিছু কাপড় আমি নিজেই ধুয়ে ফেলবো।

স্ত্রী : আমি কি উনাকে ১০০০টাকা অতিরিক্ত দিতে পারি???

স্বামী : কেন? সামনে তো ঈদ! তখন তো তাকে এমনিতেই বোনাস দিতে হবে!

স্ত্রী : মেয়ে আর নাতনীকে দেখতে যাবেন। যাওয়ার সময় হয়তো তাদের জন্য কিছু নিয়ে যাবেন। আজকাল সবকিছুর যা দাম বাড়তি।যাওয়ার সময় টাকার প্রয়োজন হবে!

স্বামী : তুমি অতি সহজেই ইমোশনাল হয়ে পড়ো!

স্ত্রী : ওহ জান! তুমি চিন্তা করোনা,তোমাকে অতিরিক্ত খরচ করতে হবেনা।আজ বিকেলে রেস্টুরেন্টে পিজ্জা খাওয়ার যে কথাটা ছিলো, সেটা আমি খাবোনা। কেন শুধু শুধু কয়েক টুকরো ব্রেড খাওয়ার জন্য এতোগুলো টাকা খরচ করবো।সেই টাকাটা আমরা খালাকে (বুয়াকে) দিয়ে দিবো।

স্বামী : তোমার যা ইচ্ছে করো।

বুয়া ৩দিন পরে বাসায় আসলো। এসেই ঘর-দোর পরিস্কার করতে লেগে গেলো।

স্বামী বুয়াকে জিজ্ঞেস করলো: " আপনার ছুটি কেমন কেটেছে? "

বুয়া: মামা অনেক ভালো কেটেছে। আমি যাওয়ার সময় আম্মা(স্ত্রী) আমাকে ১০০০টাকা দিয়েছেন! "

স্বামী : তাই আপনি মেয়ে এবং নাতনীর সাথে দেখা করতে গিয়েছেন?

বুয়া: জী,মামা। অনেক মজা হয়েছে,২দিনে সবটা টাকা খরচ হয়েছে!

স্বামী : তাই? কি কি করলেন ১০০০টাকা দিয়ে শুনি?
বুয়া: ৩০০টাকা দিয়ে নাতনীর জন্য একটা জামা কিনেছি, ৮০টাকা দিয়ে একটা পুতুল নিয়েছি, ২০০টাকার মিষ্টি কিনেছি, ১৫০টাকা দিয়ে মেয়ের জন্য চুড়ি কিনেছি, ১২০টাকা বাস ভাড়া এবং ১৫০টাকা নাতনীর স্কুলের খাতা-কলম কেনার জন্য দিয়েছি।

এভাবে বুয়া সবটা টাকার হিসেব দিয়ে দিলো।

বিকেলে যখন সে স্ত্রীকে নিয়ে পিজ্জা খেতে গেলো, ওয়েটার পিজ্জা দেওয়ার পর সে আশ্চর্য হলো! আট টুকরো পিজ্জার দিকে তাকিয়ে তার সকালবেলায় বুয়ার কথাগুলো মনে পড়লো!....
সে আট পিস পিজ্জার দিকে তাকিয়ে রইলো...
১ম পিস পিজ্জা দিয়ে ১টা শিশুর নতুন পোশাক...
২য় পিস পিজ্জা দিয়ে ১টা শিশুর জন্য মিষ্টি...
৩য় পিস পিজ্জা দিয়ে একটা শিশুর স্কুলের খাতা....
৪র্থ পিস পিজ্জা দিয়ে খেলার পুতুল...
৫ম পিস পিজ্জা দিয়ে বাস ভাড়া...
এভাবে কতোকিছু সম্ভব!

আট টুকরো পিজ্জা যেন তার মনকে হাতুড়ির মতো আঘাত করছিলো।এতোদিন সে পিজ্জাকে এক দৃষ্টি থেকে দেখতো,আজ বুয়া তাকে পিজ্জার অন্যদিকটাও দেখিয়ে দিয়েছে।আট টুকরো পিজ্জা তাকে লাইফের নতুন অর্থ শিখিয়েছে।
আজ সে বুঝতে পারলো - " Spending for life! " or " life for spending ".

(বিদেশী গল্প অবলম্বনে: সংগৃহীত)

My Office ❤️💛🧡
28/10/2025

My Office ❤️💛🧡

My Office  Reception Room ❤️❤️❤️❤️
12/10/2025

My Office Reception Room ❤️❤️❤️❤️

08/10/2025
মন্ডল গ্রুপের ইডি সুমন ভাই এর নিকট থেকে বিজয়ী পুরস্কার গ্রহণ করার সময়।
11/07/2025

মন্ডল গ্রুপের ইডি সুমন ভাই এর নিকট থেকে বিজয়ী পুরস্কার গ্রহণ করার সময়।

নৌকা বাওয়ার মজাই আলাদা ❤️❤️❤️
08/07/2025

নৌকা বাওয়ার মজাই আলাদা ❤️❤️❤️

আমার দাদা, কাকা কে আল্লাহ বেহেশত নসিব করুন।
07/07/2025

আমার দাদা, কাকা কে আল্লাহ বেহেশত নসিব করুন।

Address

Narshinghapur, Ashuliya, Savar
Dhaka
1341

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jakir Fakir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category