22/07/2025
"সকাল সাড়ে ৬টা থেকে বার্ন ইনস্টিটিউট এর আইসিইউতে ডিউটি করছি। হয়তো জীবনের সবচেয়ে কঠিন সময়ের একটা পার করছি।
এই ছবিটা কে তুলেছে জানিনা। তবে আমার পাশে যেই মা দাঁড়িয়ে আছেন তার ১৫ বছর বয়সী মেয়ে গতকাল রাতে মারা গেছেন। আর ৯ বছর বয়সী ছেলেটার ৯৫% বার্ন, আইসিইউতে ভর্তি। উনি সকাল থেকে একটাই প্রশ্ন সবাইকে হাজারবার করেছেন, "বাচ্চাটার শ্বাস আছে তো?" যদি কেউ বলে হ্যাঁ আছে উনি তাতেই খুশি। মাঝেমধ্যে বলছেন ওর হাত পা অনেক ঠান্ডা হয়ে আছে ওকে জেনো ঠিকমতো কম্বল গায়ে দিয়ে দেওয়া হয়। তাকে শেষ পর্যন্ত স্বান্তনা দেওয়ারও কোনো ভাষাই আমাদের কারও কাছে ছিল না।
আরেকজন মা ছিলেন। তিনি মাহতাবের মা। মাহতাবও অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। ও মায়ের খুব সম্ভবত এই একটাই সন্তান। আইসিইউ থেকে ডাক্তাররা যদি কোনো কারণে পরিবারের খোঁজ করেন তখন তাদের চোখে যে আতঙ্ক তা দেখার মতো না।
এইযে এনাদের মতো আরও মায়েরা যারা এখানে আছেন, এনারা শুধু এটুকুতেই খুশি যে তাদের সন্তানদের শরীরে প্রাণ আছে। তারা হয়তো বুঝতে পেরেছেন, এই দেশে শুধু দেহে প্রাণ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন! "
~Raunak Tabassum
গণতন্ত্রের আসল চেহারা এখনো এই ভূমির মানুষেরা দেখেনি। তারা আমেরিকাকে এখনো চেনার মতো করে চিনতে পারেনি।
বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ প্রায় ৫৫ বছর। এই ৫৫ বছরে কেবল এই সিস্টেমের কারণে কত মানুষ যে জীবন দিয়েছে তার কোন সঠিক হিসেব নেই।
এই সিস্টেমের রাজনীতি তো এটাই। এটাই এখানের সঠিকতার মাপকাঠি। শুধুমাত্র প্রতি নির্বাচনে ভোটের সময় কত মানুষের জীবন দিতে হয়? দলীয় সন্ত্রাসে কত? বিরোধীকে দমন করতে আরোও কত? এরপর সাথেতো রয়েছে চাঁদাবাজি, গুম, খুন, নির্যাতন্ম দূর্নীতি সহ আরোও কতো অসহনীয় সব কর্মকাণ্ড।
অথচ দেখুন, আমাদের প্রতিবেশি আফগান!
সেখানে আজ কেউ অকারণে প্রাণ হারাচ্ছে না।
সেখানে প্রতিটি মানুষের জীবনের রয়েছে সম্মান, মর্যাদা আর নিরাপত্তা।
তারা মাথা উঁচু করে, আত্মসম্মান নিয়ে বাঁচছে।
নাগরিকেরা মৌলিক অধিকার ভোগ করছে, রাস্তায় নামতে হচ্ছে না তার জন্য। বরং তাদের অধিকার তাদের দরজায় গিয়ে কড়া নাড়ছে।
জি, এটাই আসমানী বিধান আর মানব রচিত আইনের মূল পার্থক্য।