05/04/2026
সংকট না সুযোগ?
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত বিশ্ব কৃষি সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- বিশ্বে প্রায় ২০% তেল সরবরাহ Middle East-এর প্রণালী দিয়ে যায়।
- তেলের দাম ১০–২০% বাড়লে কৃষি উৎপাদন খরচ সরাসরি বাড়ে।
- বাংলাদেশে কৃষি খরচের প্রায় ৩০–৪০% নির্ভর করে জ্বালানি ও পরিবহন খরচের উপর।
অর্থাৎ কৃষকের উৎপাদন খরচ বাড়বে, বাজারে খাদ্যের দাম বাড়বে।
কিন্তু এখানে একটি বড় সুযোগও আছে -
Middle East-এর দেশগুলো তাদের খাদ্যের ৭০–৯০% পর্যন্ত আমদানির উপর নির্ভরশীল।
তাই বাংলাদেশ যদি সঠিকভাবে প্রস্তুত হয়:
সবজি, ফল, মাছ, প্রসেসড ফুড - এগুলো #রপ্তানির বড় সুযোগ তৈরি হতে পারে।
এখন সময় ভয় পাওয়ার না, প্রস্তুতি নেওয়ার।
#কৃষিপণ্য #উদ্যোক্তা_পরিবার #জ্বালানি #বিদ্যুৎ #সোলার