19/08/2026
*কচুয়া থানা পুলিশ কর্তৃক ৮১৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ ০৫ জন মাদক ব্যবসায়ী আটক ।*
ইং ১৭/০৮/২০২৬ তারিখ জনাব মোঃ আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/ মোঃ সোহেল খাঁন ফোর্সসহ গত ১৭/০৮/২০২৬খ্রিঃ তারিখ রাত ২০.১০ ঘটিকার সময় কচুয়া থানাধীন ০৮নং ওয়ার্ডের কচুয়া পৌরসভাস্থ করইশ মৃধা বাড়ীর জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ দাউদ হোসেন (৩০ পিতা- লোকমান হোসেন মাতা -মোসাঃ হনুফা বেগম, গ্রাম- শ্রীরামপুর (গাজী সৈয়াল বাড়ী, ০২নং ওয়ার্ড, ০৯নং কড়ইয়া ইউপি) , উপজেলা/থানা- কঁচুয়া, জেলা -চাঁদপুরকে আটক করতঃ তাহারদের দেহ তল্লাশী করিয়া ১ (এক) কেজি গাঁজা, যাহার মূল্য অনুমান- ২০,০০০/- (বিশ হাজার) টাকা উদ্ধার করেন। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁদপুর এর কঁচুয়া থানার , এফআইআর নং-৩৫, তারিখ- ১৮ আগষ্ট, ২০২৬; ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮রুজু করা হয়।
ইং ১৮/০৮/২০২৬ তারিখ জনাব মোঃ আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/ রুহুল আমিন ফোর্সসহ গত ১৮/০৮/২০২৬খ্রিঃ তারিখ সময়ঃ ২০.৫৫ ঘটিকার সময় কচুয়া থানাধীন শ্রীরামপুর সাকিনস্থ মানিক মেম্বার এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রিয়াদ (২৪ পিতা- মৃত মোঃ রফিকুল ইসলাম মাতা -মাফিয়া বেগম, গ্রাম- আকিয়ারা (আলী মুন্সি হাজী বাড়ী, ০১নং ওয়ার্ড, ০৯নং কড়ইয়া ইউপি) , উপজেলা/থানা- কঁচুয়া, জেলা -চাঁদপুরকে আটক করতঃ তাহার দেহ তল্লাশী করিয়া ৩০০(তিনশত) গ্রাম গাঁজা, মূল্য অনুমান-৬,০০০/-(ছয় হাজার) টাকা উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর কঁচুয়া থানার , এফআইআর নং-৩৬, তারিখ- ১৮ আগষ্ট, ২০২৬; ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮রুজু করা হয়।
ইং ১৮/০৮/২০২৬ তারিখ জনাব মোঃ আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/ রুবেল সরকার ফোর্সসহ গত ১৬/০৮/২০২৬খ্রিঃ তারিখ ,রাত ২২.৩০ ঘটিকার সময় কচুয়া থানাধীন ১১নং গোহট দক্ষিণ পাড়াগাঁও সাকিনস্থ ব্রীজের উপর কচুয়া হইতে রহিমানগর গামী পাঁকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিন শুভ (২৬ পিতা- মোঃ সাহেদ মাতা -রুমিনা, গ্রাম- শ্রীরামপুর (পাটোয়ারী বাড়ী, ০২নং ওয়ার্ড, ০৯নং কড়ইয়া ইউপি) , উপজেলা/থানা- কঁচুয়া, জেলা -চাঁদপুরকে আটক করতঃ তাহার দেহ তল্লাশী করিয়া ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন- ১ (এক) গ্রাম, মূল্য অনুমান- ৩,০০০/- (তিন হাজার) টাকা উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর কঁচুয়া থানার , এফআইআর নং-৩৭, তারিখ- ১৮ আগষ্ট, ২০২৬; ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮রুজু করা হয়।
ইং ১৮/০৮/২০২৬ তারিখ জনাব মোঃ আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/ নাজমুল ইসলাম ফোর্সসহ গত ১৮/০৮/২০২৬খ্রিঃ তারিখ , সময়ঃ ১৭.৪৫ ঘটিকার সময় কচুয়া থানাধীন ০৬নং ওয়ার্ড ০৯নং কড়ইয়া ইউনিয়ন আকানিয়া নাছিরপুর সাকিনস্থ শাহজালালের বসত ঘরের সামনে উঠানের উপর অভিযান পরিচালনা করিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহমুদা (৩৫ পিতা- ফজলুল হক সরকার স্বামী/স্ত্রী- শাহজালাল মাতা -রওশনারা, সাং-আকানিয়া নাছিরপুর, জমির উদ্দিন হাজী বাড়ী, ০৬নং ওয়ার্ড, ০৯নং কড়ইয়া ইউপি) , উপজেলা/থানা- কঁচুয়া, জেলা -চাঁদপুরকে আটক করতঃ তাহার দেহ তল্লাশী করিয়া সর্বমোট ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন-৮০ গ্রাম, মূল্য অনুমান-২,৪০,০০০/-(দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা, ও ৫০০ গ্রাম গাঁজা, যাহার মূল্য অনুমান-১০,০০০(দশ হাজার) টাকা উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর কঁচুয়া থানার , এফআইআর নং-৩৮, তারিখ- ১৮ আগষ্ট, ২০২৬; ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
ইং ১৮/০৮/২০২৬ তারিখ জনাব মোঃ আজিজুল ইসলাম, অফিসার ইনচার্জ নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে অত্র থানায় কর্মরত এসআই(নিরস্ত্র)/ফ.ম.শাহজাহান ফোর্সসহ গত ১৮/০৮/২০২৬খ্রিঃ তারিখ , ২৩.৩০ ঘটিকার সময় কচুয়া থানাধীন ১১নং গোহট দক্ষিণ ইউপিস্থ বলরা গ্রামের রিফুজি বাড়ীর রফিকের বসত ঘরে অভিযান পরিচালনা করিয়া চিহ্নিত মাদক ব্যবসায়ী তানভীর (২৫ পিতা- রফিকুল ইসলাম মাতা -রোকেয়া বেগম, (সাং-আকানিয়া নাছিরপুর, জমির উদ্দিন হাজী বাড়ী, ০৬ নং ওয়ার্ড, ০৯নং কড়ইয়া ইউপি) , উপজেলা/থানা- কঁচুয়া, জেলা -চাঁদপুরকে আটক করতঃ তাহার দেহ তল্লাশী করিয়া ৮ (আট) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন- ০.৮ গ্রাম, মূল্য অনুমান- ২,৪০০/- (দুই হাজার চারশত) টাকা উদ্ধার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর কঁচুয়া থানার , এফআইআর নং-৩৯, তারিখ- ১৮ আগষ্ট, ২০২৬; ৩৬(১) সারণির ১০(ক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। ধৃত আসামীকে অদ্য ১৯/০৮/২০২৬খ্রিঃ তারিখ বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।