Rajshahi Mushroom : Benefits of Mushroom

Rajshahi Mushroom : Benefits of Mushroom Rajshahi Mushroom page is the knowledge based page which is about the benefits of Mushroom in human

👌👌🥰👌❤
29/10/2021

👌👌🥰👌❤

 Mushroom : Benefits of Mushroom এর সকল শুভাকাঙ্ক্ষীদের জানায় নতুন বছর ২০২১ এর শুভেচ্ছা।
02/01/2021

Mushroom : Benefits of Mushroom এর সকল শুভাকাঙ্ক্ষীদের জানায় নতুন বছর ২০২১ এর শুভেচ্ছা।

18/12/2020
মাশরুমকে আমরা সবাই চিনি ছত্রাক জাতীয় উদ্ভিদ হিসেবে।একই সঙ্গে এটি অত্যন্ত স্বাস্থ্যকর খাবারও বটে।এতে আছে প্রোটিন, ভিটামিন...
11/07/2020

মাশরুমকে আমরা সবাই চিনি ছত্রাক জাতীয় উদ্ভিদ হিসেবে।একই সঙ্গে এটি অত্যন্ত স্বাস্থ্যকর খাবারও বটে।
এতে আছে প্রোটিন, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো এসিড, অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট।
চলনু জেনে নেয়া যাক মাশরুমের স্বাস্থ্যকর দিকগুলো-

* মাশরুমে কোলেস্টরেল কমানোর অন্যতম উপাদান ইরিটাডেনিন, লোভাষ্টটিন, এনটাডেনিন, কিটিন এবং ভিটামিন বি,সি ও ডি থাকায় নিয়মিত মাশরুম খেলে উচ্চ রক্তচাপ (হাই ব্লাড প্রেসার) ও হূদরোগ নিরাময় হয়।

* মাশরুমের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম,ফসফরাস ও ভিটামিন-ডি আছে। শিশুদের দাঁত ও হাড় গঠনে এই উপাদানগুলো অত্যন্ত কার্যকরী।

* ক্যান্সার ও টিউমার প্রতিরোধে মাশরুম বেশ উপকারী।

* হেপাটাইটিস বি ও জন্ডিস প্রতিরোধ করে। অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা থেকে রেহাই পাওয়া যায়।

* খাদ্য হজম করতে সাহায্য করতে মাশরুম সাহায্য করে।

* আমাশয় নিরাময় করতে মাশরুমের উপকারিতা রয়েছে।

* মাশরুমে নিউক্লিক এসিড ও এন্টি এলার্জেন থাকায় এবং সোডিয়ামের পরিমাণ কম থাকায় কিডনি রোগ ও এলার্জি রোগের প্রতিরোধক।

* মাশরুমে স্ফিংগলিপিড এবং ভিটামিন-১২ বেশি থাকায় স্নায়ুতন্ত্র ও স্পাইনাল কর্ড সুস্থ্য রাখে। তাই মাশরুম খেলে হাইপার টেনশন দূর হয় এবং মেরুদণ্ড দৃঢ় থাকে।

* মাশরুমের খনিজ লবণ দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়ক।

19/04/2020

Rajshahi Mushroom : Benefits of Mushroom

আগামী ২০/০২/২০২০ হতে রাজশাহীতে ফ্রি হোম ডেলিভারিতে উন্নতমানের শুকনা ও পাউডার মাশরুম বিক্রয় করা হবে.....!!!!For Order ple...
18/02/2020

আগামী ২০/০২/২০২০ হতে রাজশাহীতে ফ্রি হোম ডেলিভারিতে উন্নতমানের শুকনা ও পাউডার মাশরুম বিক্রয় করা হবে.....!!!!
For Order please inbox me or call me on 01746000457 / 01929909313

মাশরুমকে "সুপার ফুড" বলার কারণ জানুনঃমাশরুম অতি সুস্বাদু একটি খাবার। মাশরুমে প্রচুর খনিজ উপাদান ও অাঁশ থাকে এবং এটিতে শর...
12/02/2020

মাশরুমকে "সুপার ফুড" বলার কারণ জানুনঃ

মাশরুম অতি সুস্বাদু একটি খাবার। মাশরুমে প্রচুর খনিজ উপাদান ও অাঁশ থাকে এবং এটিতে শর্করা ও চর্বির পরিমাণও খুব কম। তাই মাশরুম ডায়বেটিস রোগীদের জন্য খুব উপকারী। তা ছাড়া এই খাবার শরীরের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে মজবুত করে।
মাশরুম অনেকভাবে খাওয়া যায়। মাছ-মাংস, সবজি, স্যুপ, ওমলেটের পাশাপাশি পিৎজা, নুডলস, চপ, সমুচা ও বার্গারের সঙ্গেও মাশরুম খাওয়া যায়। ওয়েস্টার মাশরুম হালকা ভাপে সেদ্ধ করে টেম্পুরা বা বেসনে ডুবিয়ে তেলে ভেজে দিলে শিশুরা বেশ পছন্দ করবে।
মাশরুমে শর্করা, আমিষ, ভিটামিন ও মিনারেলের এমন সমন্বয় আছে যা শরীরের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে মজবুত করে। এতে আছে শরীরের কোলেস্টেরল কমানোর উপাদান ইরিটাডেনিন, লোভস্টনিন এবং এনটাডেনিন। তাই নিয়মিত মাশরুম খেলে দেহে কোলেস্টেরলের মাত্রা কমে। মাশরুমে আছে বিটা-ডি, গ্লুকেন ল্যাম্পাট্রোল যা ক্যানসার ও টিউমার প্রতিরোধ করে। আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড ও লৌহ যা গর্ভবতী নারী ও শিশুর জন্য আদর্শ খাদ্য। মাশরুমে প্রচুর পরিমাণে সালফার সরবরাহকারী অ্যামাইনো অ্যাসিড থাকায় এটি নিয়মিত খেলে চুল পাকা ও পড়া রোধ করে। এতে নিউক্লিক অ্যাসিড এবং অ্যান্টি অ্যালার্জেন থাকায় কিডনি রোগ ও অ্যালার্জি রোগের প্রতিরোধ করে। মাশরুমে আছে প্রচুর পরিমাণে এনজাইম যা হজমে সহায়ক। এতে প্রচুর গ্লাইকোজেন থাকাতে শক্তিবর্ধক হিসাবে কাজ করে। পাশাপাশি নিয়াসিন এবং প্যান্টোথ্যানিক অ্যাসিড থাকায় এটি হাত পায়ের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে।
সবচেয়ে বড় কথা ডায়াবেটিক রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি। পাশাপাশি রক্তের চর্বি কমায় বলে মাশরুম হতে পারে একটি আদর্শ পথ্য।

লেখক: প্রধান পুষ্টি কর্মকর্তা, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল
তথ্য সুত্রঃ https://bit.ly/2ULUFk0

ক্যান্সার ও টিউমার দূর করতে মাশরুমের ভূমিকাঃমাশরুমে পলিফেনল ও সেলেনিয়াম নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এতে মানুষের শরীরে...
11/02/2020

ক্যান্সার ও টিউমার দূর করতে মাশরুমের ভূমিকাঃ
মাশরুমে পলিফেনল ও সেলেনিয়াম নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এতে মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যান্টিঅক্সিডেন্ট সালফারও থাকে। এ অত্যাবশ্যকীয় অ্যান্টিঅক্সিডেন্টগুলো মারাত্মক কিছু রোগ, যেমন-স্ট্রোক, স্নায়ুতন্ত্রের রোগ এবং ক্যান্সার থেকে শরীরকে রক্ষা করে। এটি মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
মাশরুম দৈনন্দিন কিছু অসুখ যেমন-কফ ও ঠাণ্ডা থেকে রক্ষা করে। সূর্যের আলোর সংস্পর্শে যে মাশরুম উৎপন্ন হয় তাতে প্রচুর ভিটামিন ডি থাকে, যা ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ বৃদ্ধিতে সহায়তা করে।
ক্যান্সার ও টিউমার প্রতিরোধে মাশরুম বেশ উপকারী। নিয়মিত মাশরুম খেলে ব্রেস্ট ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকি কম থাকে। মাশরুমের ফাইটোকেমিক্যাল টিউমারের বৃদ্ধিতে বাঁধা সৃষ্টি করে।
তথ্য সুত্রঃ https://bit.ly/2OI5T4W

মাশরুম সাসলিকউপকরণ:মাশরুম ২০০ গ্রামগাজর ২ টিক্যাপসিক্যাম ২টিমুরগীর মাংস (হাড় ছাড়া) ২০০ গ্রামপেয়াজ (বড়) ৮টিসয়াসস ২ টেবিল ...
05/02/2020

মাশরুম সাসলিক

উপকরণ:
মাশরুম ২০০ গ্রাম
গাজর ২ টি
ক্যাপসিক্যাম ২টি
মুরগীর মাংস (হাড় ছাড়া) ২০০ গ্রাম
পেয়াজ (বড়) ৮টি
সয়াসস ২ টেবিল চামচ
সিরকা ২ টেবিল চামচ
মরিচের গুড়া ১চা চামচ
আদা, জিরা বাটা ২ চা চামচ
তেল ভাজার জন্য ৩ টেবিল চামচ
লবন পরিমাণ মত
টমেটো সস ২ টেবিল চামচ

প্রণালী:
মাশরুম সাসলিকের জন্য মিল্কী, শীতাকে বা বাটন মাশরুম বেশী উপযোগী। কিউট করে কাটা মাশরুম, পেঁয়াজ, গাজর, ক্যাপসিক্যাম ও মুরগীর মাংস সয়াসস, সিরকা, মরিচের গুঁড়া, আদা, জিরা বাটা ও লবন দিয়ে ১ঘন্টা মেরিনেট করে রাখতে হবে। সাসলিকের কাঠিতে একটি একটি করে গাজর, পেঁয়াজ, মাশরুম, মুরগীর মাংস ও ক্যাপসিক্যাম গেঁথে হালকা তেলে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। উপরে টমেটো সস-এর প্রলেপ দিয়ে তৈরী করা যায় দৃষ্টি নন্দন ও মুখরোচক মাশরুম সাসলিক।

মাশরুম মাটন কারীউপকরণমাশরুম ৫০০ গ্রামখাসীর মাংস ১ কেজিতেল হাফ কাপধনে গুড়া দেড় চা চামচশুকনা মরিচ গুড়া দেড় চা চামচপেয়াজ বা...
04/02/2020

মাশরুম মাটন কারী

উপকরণ

মাশরুম ৫০০ গ্রাম
খাসীর মাংস ১ কেজি
তেল হাফ কাপ
ধনে গুড়া দেড় চা চামচ
শুকনা মরিচ গুড়া দেড় চা চামচ
পেয়াজ বাটা ১ কাপ
আদা ১ টেবিল চামচ
জিরা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
হলুদ বাটা ২ চা চামচ
কাচামরিচ বাটা ১ টেবিল চামচ
লবণ পরিমাণমত
গরম মসল্লা গুঁড়া হাফ চা চামচ
তেজ পাতা ১/২টি

প্রণালী
মাশরুম ধুয়ে কেটে পাত্রে রেখে দিতে হবে। মাংস ধুয়ে ছোট ছোট টুকরো করে অন্য একটি পাত্রে হলুদ, লবণ, ধনে ও মরিচ গুঁড়া দিয়ে মেখে ৩০ মিনিট রেখে দিতে হবে। চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে পেয়াজ কুচি ছেড়ে দিয়ে নাড়তে হবে। পেয়াঁজ লাল বর্ণের হয়ে গেলে তাতে মাখিয়ে রাখা মাংস ছেড়ে দিয়ে ভাল করে নাড়তে হবে। আদা, রসুন, জিরা ও কাঁচা মরিচ বাটা মাংসের মধ্যে দিয়ে ভাল করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। অন্য একটি পাত্রে তেজ পাতা ও গরম মসলা দিয়ে পানি গরম করে নিতে হবে। মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে মাশরুম দিয়ে দিতে হবে। অতিরিক্ত পানি কমে গেলে মাংস সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে ভাল করে ঢেকে রাখতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে ঘনঘন নেড়ে ভাল করে কষিয়ে ভুনা অবস্থায় লবন মরিচ টেস্ট করে নামিয়ে নিতে হবে।

Address

Dhamrai
1350

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi Mushroom : Benefits of Mushroom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajshahi Mushroom : Benefits of Mushroom:

Share