গ্রীন এগ্রো ফার্ম

গ্রীন এগ্রো ফার্ম Green Farm provides all the information and advice needed to build a farm.

Green Farm একটি কৃষি বিষয়ক শিক্ষামূলক ফেসবুক পেজ। আমাদের Green Farm ফেসবুক পেজ গরু পালন, ছাগল পালন, মুরগি পালন, হাঁস পালন, গরু ও ছাগলের ফার্ম তৈরি, গরু মোটাতাজাকরণ, ছাগল মোটাতাজা করুন, গাভী পালন, গাভীর দাম, সরাসরি হাঁট থেকে গরুর দাম, মাছ চাষ, ফল চাষ, নতুন বাগান তৈরি ইত্যাদি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তুলে ধরি তরুণ উদ্যোক্তাদের সামনে। তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে কৃষির সম্পর্কিত সফল ব্যক্তিদের

নিয়ে প্রতিবেদন দেখানো হয়। কৃষি সারাবিশ্বের সম্ভাবনাময় এবং লাভজনক একটি ক্ষেত্র। তবে এটি সঠিক নিয়মে জেনে বুঝে আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়ন এর মাধ্যমে গড়ে তুললে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব।
কৃষি বিষয়ক ও কৃষকের সফলতার চিত্র দেখতে আমাদের Green Farm এর সাথেই থাকুন।

01813517433 (whatsapp)৪০ কেজি এক বস্তা ৯০০ টা*কাকম দামে সবচাইতে ভালো মানের চিকন ধানের খড়। একবারে  ভুসির মত হবে জিরো সাই...
10/04/2026

01813517433 (whatsapp)
৪০ কেজি এক বস্তা ৯০০ টা*কা
কম দামে সবচাইতে ভালো মানের চিকন ধানের খড়। একবারে ভুসির মত হবে জিরো সাইজ খড়, আমাদের কলেটি আমাদের গর্ব।
মোঃ রাজু শাহ
01813517433 (whatsapp)
সৈয়দপুর

18/07/2025
চিকন ধানের খড়।  01813517433৪০ কেজি এক বস্তা ৬৫০মোঃ রাজু 0181351743301723753370সৈয়দপুর
31/10/2023

চিকন ধানের খড়। 01813517433
৪০ কেজি এক বস্তা ৬৫০

মোঃ রাজু
01813517433
01723753370
সৈয়দপুর

26/10/2023

চিকন ধানের খড়
১ বস্তা ৪০ কেজি ৬৫০
মোঃ রাজু
01813517433

18/10/2023

৪০ কেজি বস্তা মাত্র ৬৫০

আমবাড়ি হাট, দিনাজপুর
28/04/2023

আমবাড়ি হাট, দিনাজপুর

প্রকৃত জ্ঞান নিজেকে জানার মধ্যে, অন্য কিছু জানার মধ্যে নয়......
26/04/2023

প্রকৃত জ্ঞান নিজেকে জানার মধ্যে, অন্য কিছু জানার মধ্যে নয়......

নতুনও পুরাতন খামারীদের উদেশ্য বলছি%%আপনি কি একটি সুন্দর খামার করতেচান?....হ্যাঁ পারবেন।লক্ষকরুনঃ১।সুুন্দর পরিপাটি করে খা...
20/04/2023

নতুনও পুরাতন খামারীদের উদেশ্য বলছি%%
আপনি কি একটি সুন্দর খামার করতে
চান?....হ্যাঁ পারবেন।
লক্ষকরুনঃ
১।সুুন্দর পরিপাটি করে খামার কীভাবে গড়ে তুলবেন..??
২।খামার করে কী করলে, লোকসানে পড়বেন না......???
৩।আপনার খামারটি কি করলে, রোগমুক্ত থাকবে....???
৪।খামার বিষয়ে অভিক্ততা অর্জন কিভাবে করবেন...??
৫।আপনি কি করে সফল খামারী হবেন.???
এই বিষয়ে বিস্তারিত আলোচনাo:-)
💚সুন্দর পরিপাটি করে একটি খামার গড়ে তুলতে চাইলে খামারীকে সুন্দর মনের অধিকারী হতে হবে।
তারপর,,,
খোলামেলা জায়গায় মানে যেখানে পযাপ্ত পরিমাণ আলো বাতাস আছে এবং বষা' কালে পানি না জমে,
এমন জায়গায় খামারটি গড়ে তুলন।
মনে রাখবেন ১ম পরিসরে লক্ষ লক্ষ টাকা খরচ করে খামারটি ব্যয়বহুল না করে ছোট আকারে করুন।
🐄খামার করে মানুষ লোকসানে পড়ে এর মূলত কারণ:
ভূল সিদ্ধান্ত নেই বলে।
আমি বার বারই বলি ১ম পরিসরে লক্ষ লক্ষ টাকা খরচ না করে সীমিত খরচে খামারটি প্রতিষ্ঠিত করতে হবে।
আর ঠিক রাখতে হবে।
❤️খামার ব্যবস্থাপনা
❤️খাদ্য ব্যবস্থাপনা
❤️করতে হবে সঠিক পরিচালনা।
তারপর অপেক্ষা করুন,
সময়ই বলে দিবে কখন কি করতে হবে।
🐄আপনার খামারটি রোগমুক্ত রাখতে হলে ১মে
যা করবেন____
খামারের প্রতিটি পশুকে সময়মতো কৃমিনাশক,ভ্যাকসিন করতে হবে ও প্রয়োজনীয় চিকিৎসা সঠিক সময়ে করতে হবে।
পাশাপাশি,,,
১ম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
২য় প্রতিদিন জীবানুনাশক স্পে ব্যবহার করুন।
৩য় বাহিরের কোন লোক যাতে খামারে প্রবেশ না করতে পারে সেইজন্য খেয়াল রাখতে হবে।
৪থ' খামারে যারা কাজ করে তাদের জন্য আলাদা পোশাক/ জুতা ব্যবহার করতে হবে।
অর্থাৎ বায়োসেকেউরিটি খামারে বাধ্যতামূলক করতে হবে।
যদি ও প্রবেশ করে নিদিষ্ট নিয়ম অনুযায়ী।
কারণ____ভাইরাস যেকোনো ভাবে ছড়াতে পারে।
🐄খামার বিষয়ে অভিক্ততা অর্জন করতে হলে আপনি যুব উন্নয়ন থেকে ৬ মাসের টেনিং করতে পারেন।অথবা বেসরকারি সংস্থা থেকে ৩/৬ মাসের প্রশিক্ষণ নিন।
তারপর সফল কয়েকটি খামার ও খামারীর সাথে যোগাযোগ করে তাদের সফল হওয়ার পিছনের গল্পগুলো জেনে নিন।পাশাপাশি কয়েকটা ব্যর্থ খামারী/লোকসানে পড়া খামার পরিদর্শন করুন।
শুনুন,লোকসানে পড়ার পিছনের কাহিনী।
তারপর তা মেনে চলার চেষ্টা করুন।
মনে রাখবেন,
বাঁচতে হলে জানতে হবে।
আয় বুঝে ব্যয় করা বুন্ধিমানের কাজ।
যদি আপনি খামারটি পরিপাটি ভাবে করেন।
খামারে যে কোন সম্যায় নিজে পন্ডিতে
না করে ভূল না করেন।
আপনার খামারটি নিয়মিত পরিষ্কার রেগে

 #গরমে_পাতলা_পায়খানাএই গরমে গুড়/চিনি,লবন,লেবুর রস ও পানি দিয়ে গরুকে সরবত খেতে দিন,সামান্য খাবার সোডা খাওয়ান এতে গরুর পেট...
20/04/2023

#গরমে_পাতলা_পায়খানা
এই গরমে গুড়/চিনি,লবন,লেবুর রস ও পানি দিয়ে গরুকে সরবত খেতে দিন,সামান্য খাবার সোডা খাওয়ান এতে গরুর পেটফাঁপা হবে না!
☑পাতলা পায়খানায় কোন ঔষধ খাওয়ানোর আগে দানাদার খাবার বন্ধ করতে হবে।
☑যে কোন ঔষধ খাওয়ানোর আগে বেশী করে বাঁশ পাতা ও শুখনো খড় খাওয়ান,এতেই পাতলা পায়খান বন্ধ হবে।
☑এতে বন্ধ না হলে ডিডিনীল দিয়ে আগে চিকিৎসা শুরু করেন।পরে সালফা 3, আমাশা না হলে এমোডিস দরকার নেই!
☑পাতলা পায়খানায় জিংক বেশী দরকার হয়,জিংক রুমেনের স্টেবিলিটি বৃদ্ধি করে।তাই এ সময় রোজ একবার অল্প জিংক সিরাপ একবার সেবন উত্তম।
☑এ সময় গরুকে পরিষ্কার ও শীতল রাখুন।বারবার গোসল করিয়ে দিন।জায়গা থাকলে গরুকে গাছের নীচে, বালির উপর রাখুন।।
লাইক ও কমেন্ট করে গ্রুপের সাথে থাকুন।
ধন্যবাদ।

প্রান্তিক ও মধ্যবিত্ত খামারিদের গরুর শেট নির্মাণে বা খামার পরিচালনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ :-🤔১. শুরুতেই ...
20/04/2023

প্রান্তিক ও মধ্যবিত্ত খামারিদের গরুর শেট নির্মাণে বা খামার পরিচালনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ :-🤔

১. শুরুতেই আমরা প্রথমে সবচেয়ে বড় ভুল যেটা করি অনেক টাকা দিয়ে গরুর বাসস্থান বা সেড তৈরি করি, এটা ভুলেও করা যাবে না।
২. আপনি খামার শুরু করবেন তার আগে আপনার মাথায় ঘাস চাষ করার পরিকল্পনা করতে হবে। কারণ দিন দিন দানাদার খাবারের উর্ধ্বমুখী তাই ঘাস না থাকলে গরু বিক্রি করে দানাদার খাবার কিনতে হবে।
৩. হুট করেই তিন লক্ষ টাকা দিয়ে ২০/২২ লিটারের গাভী ক্রয় করার চিন্তাভাবনা করবেন না, এতে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি হতে পারে। আর এ কথা মাথায় থেকে ছাড়তে হবে দুধ বিক্রি করে খামার পরিচালনা করবেন।
৪. গবাদিপশু হচ্ছে অবলা প্রাণী, তাই তার আচার-আচরণ বোঝার চেষ্টা করুন, সে কোন পরিবেশে থাকতে ভালোবাসে, কোন খাবার দিলে দুধ ও মাংস উৎপন্ন বেশি হয়, এবং খাবারদাবার ঠিকমতো খাওয়া ও জাবর কাটে কিনা সেদিকে খেয়াল রাখুন।
৫. নিজে কাজ করার সামর্থ্য না থাকলে খামার করার দরকার নাই, অবশ্যই নিজেকে খামারের যাবতীয় হিসাব নিকাশ, কেনাবেচা, সাধারণ রোগের চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে ধারণা রাখতে হবে।

পরিশেষে
সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো ধৈর্য ধরে লেগে থাকুন ইনশাআল্লাহ অনেক বড় খামারি হতে পারবেন।

দ্বিতীয় পর্ব:- ছাগলের বাণিজ্যিক খামার শুরু করবেন যেভাবে!!!প্রতি একজোড়া ছাগলের জন্য ৫ থেকে ৬ ফুট লম্বা, ১.৫ থেকে ২.৫ ফুট...
20/04/2023

দ্বিতীয় পর্ব:- ছাগলের বাণিজ্যিক খামার শুরু করবেন যেভাবে!!!

প্রতি একজোড়া ছাগলের জন্য ৫ থেকে ৬ ফুট লম্বা, ১.৫ থেকে ২.৫ ফুট চওড়া এবং ৮ থেকে ৯ ফুট উচ্চতা বিশিষ্ট বাসস্থানের প্রয়োজন হয়। ছাগলকে সরাসরি মাটিতে বা ফ্লোরে না রেখে কাঠ অথবা বাঁশের তৈরি মাচার উপর রাখতে হবে।

মাটি থেকে মাচার উচ্চতা কমপক্ষে ১ ফুট হতে হবে। ছাগলের মল-মূত্র নিষ্কাষণের জ্ন্য মাচায় বিশেষ ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি শীতকালে মাচার উপর খড় বিছিয়ে দিতে হবে। শীতকাল ছাড়াও বৃষ্টির দিনের জন্য বাসস্থানের চারপাশে চাদর বা ত্রিপাল দিয়ে আবৃত করার ব্যবস্থা রাখতে হবে। যেন ছাগলের ঘরে কিছুতেই বৃষ্টির পানি প্রবেশ করতে না পারে।

ছাগল লালন পালনের জন্য নির্মিত গৃহের চারপাশের বেড়া অত্যন্ত মজবুত হওয়া জরুরি। যেন কিছুতেই কোনো বন্যপ্রাণী কিংবা কুকুর শিয়াল আক্রমণ করতে না পারে। তাছাড়া খামার ঘরে যে কোনো অপ্রত্যাশিত ব্যক্তির প্রবেশাধিকার সম্পূর্ণ বন্ধ থাকতে হবে।

খামারের আশপাশে কোন প্রকার বিষাক্ত গাছপালা যেন না থাকে সে বিষয়ে নিশ্চিত হতে হবে। খামারের প্রবেশ পথে সব সময় জীবাণুনাশক মেশানো পানি রাখতে হবে। যে কেউ খামারে এলে জীবাণুনাশক পানিতে পা ধৌত করতে হবে।

ছাগলের স্বাস্থ্যের প্রতি সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। খামারের কোন ছাগল রোগাক্রান্ত হলে সঙ্গে সঙ্গে সে ছাগলটিকে অন্যত্র সরিয়ে ফেলতে হবে এবং পশু চিকিৎসকের মাধ্যমে চিকিৎসার উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে স্থানীয় পশু নিরাময় কেন্দ্র ও সরকারি প্রাণিসম্পদ অধিদপ্তরের সহায়তা নেওয়া যেতে পারে। এসব নিয়ম মেনে ছাগল পালন শুরু করলে বাণিজ্যিকভাবে বেশ সফল হওয়া যাবে।

Address

Kismat-fatejongpur
Dinajpur
5240

Alerts

Be the first to know and let us send you an email when গ্রীন এগ্রো ফার্ম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গ্রীন এগ্রো ফার্ম:

Share