09/07/2026
পার্বতীপুর বেলাইচন্ডি ইউনিয়নের সোনাপুর মাঝাপাড়ার গ্রামের একজন ভ্যান চালকের স্ত্রী তার ছয় দিন বয়সী অসুস্থ্য সন্তানকে নিয়ে গত ০১/০৭/২৬ ইং তারিখে ল্যাম্ব হাসপাতালে ভর্তি হয় । শিশুটি গত ০৭/০৭/২৬ তারিখে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । শিশুটির দরিদ্র মা বাবা হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করলেও শিশুর মা কে আটকে রাখে । দাফন কার্যে বিলম্ব হওয়ায় সন্ধ্যা বেলায় পরিবার তার মায়ের অনুপস্থিতে শিশুটির দাফন কার্য সম্পাদন করেন। উপজেলা নিবার্হী অফিসার (UNO) জনাব মোঃ সাদ্দাম হোসেন বিষয়টি জানতে পেরে উপজেলার তহবিল থেকে বিল পরিশোধ করার শর্তে শিশুর মাকে মুক্ত করেন । এই ল্যাম্ব হাসপাতালের চিকিৎসা আগে ভালো হলেও বর্তমানে এর চিকিৎসা ব্যবস্থা ততোটা ভালো নয় । তার পরে আছে অতিরিক্ত হারে চিকিৎসা বিল যা পরিশোধ করা দরিদ্র মানুষের জন্য অনেক কষ্টদায়ক।