27/04/2026
কী সুন্দর স্নিগ্ধতার সাথে তুমি বলে দিলে; আমার অপেক্ষা করো না, রাস্তা বন্ধ হয়ে গেছে ফেরার পথ নেই। অথচ আমি দাঁড়িয়ে মস্তিষ্কে তোমার দেওয়া প্রতিশ্রুতি আর দেখানো স্বপ্নের পাহাড় নিয়ে।
তোমার স্মৃতির ওজনে নুইয়ে পড়ছে আমার ক্লান্ত দেহ! তবুও দাঁড়িয়ে অপেক্ষায়; আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। সময় যত গড়ালো, তোমার না ফেরার সম্ভাবনা স্পষ্টতার সাথে নিশ্চিত করলো তুমি আর ফিরবেনা!
তোমার অনুপস্থিতিতে আমার অস্তিত্ব বিলীন হচ্ছে তিলেতিলে, দিশেহারা হয়ে ছোটাছুটির কোনো সুযোগ নেই। নিজেকে করেছিলাম তোমাতে উৎসর্গ; তুমি নেই, আমারও সময় ঘনিয়ে প্রায়।
যদি কখনো ফেরা হয়; আর আমাকে খুঁজে না পাও, তবে খুঁজে নিয়ো বিলীন হওয়ার শেষ সীমান্তে ছিটকে পড়ে থাকা আমাদের স্মৃতির টুকরো গুলো। কুড়িয়ে নিয়ো তোমাকে ঘিরে আমার অনুভূতির মহাকাশ। তখন অন্তত একটিবার স্বীকারোক্তি দিও- আমার মত আর কেউ তোমাকে ভালোবাসেনি..!!