15/10/2023
"অন্যের দোষ খোঁজার ভয়াবহতা সম্পর্কে
এতো ভয়াবহ হাদীস আমি আর পড়িনি...!
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
"যারা শুধু মুখে ঈমান এনেছো
কিন্তু অন্তরে ঈমান ঢোকেনি তারা শোনো,
(এখানে এভাবে বলার উদ্দেশ্য হচ্ছে সতর্ক করা।
সকল মুসলিমদের উদ্দেশ্য করেই তিনি বলছেন), তোমরা মুসলিমদের গীবত (পরনিন্দা) করো না। তোমরা তোমাদের মুসলিম ভাইবোনদের
গোপন দোষ খোঁজাখুঁজি করো না।
কারণ যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের বা বোনের পেছনে লাগে আল্লাহ তার পেছনে লাগবেন।
আর আল্লাহ যার পেছনে লাগবেন
তার দোষ তিনি প্রকাশ করবেনই যদিও সে তার বাড়িতে অবস্থান করুক না কেনো।"
(সুনান আবুবু দাঊদ: ৪৮৮০; মুসনাদে আহমাদ: ১৯৭৭৬, হাদীসটি সহীহ, সহীহুল জামি': ৭৯৮৪)
আপনি যদি আজ কারো দোষ খুঁজে খুঁজে প্রকাশ করেন তাহলে আল্লাহ অন্য কাউকে দিয়ে আপনার দোষ খুঁজে বের করিয়ে প্রকাশ করবেন। এমনকি ঐ লোক যদি তার বাড়িতেও লুকিয়ে থাকে তারপরও আল্লাহ তাকে প্রকাশ করবেন। এখানে আমাদের জন্য ভয়াবহ কথা হচ্ছে এটি যে, আমি অন্যের দোষ খুঁজতে গেলে আল্লাহ আমার দোষ খুঁজবেন। আল্লাহর কি আর খুঁজতে হবে? আল্লাহ তো আমার সবকিছু জানেন। তিনি যদি আমার দোষ খুঁজে প্রকাশ করতে চান তাহলে এমন কে আছে যে আমার দোষ গোপন রাখে।
এই ভয়াবহ হুশিয়ারি থেকে বাঁচার উপায় একটিই, আর তা হলো, অন্যের পেছনে লেগে না থাকা। অন্যকে অন্যের মত থাকতে দিন। আপনি আমি নিজের চরকায় তেল দেই! আর যদি আল্লাহকে আপনার দোষ প্রকাশের দায়িত্ব দিতে চান তাহলে আমার আর কী বলার থাকতে পারে?!
ইশ... আমরা যদি বুঝতাম!