M for Masala

M for Masala আপনার প্রয়োজনেই আমাদের এই আয়োজন��

27/11/2024
23/11/2024

একটা স্বাক্ষর..
তারপর বাড়িতে ছুটে বেড়ানো মেয়েটা বাড়ির মেহমান হয়ে যায়!

একটা স্বাক্ষর...
তারপর আলসে মেয়েটার সুপার ওম্যান হয়ে ওঠার যাত্রা শুরু হয়!

একটা স্বাক্ষর..
তারপর জীবনটা রূপ পাল্টে ফেলে ৩৬০° ডিগ্রি এংগেলে..

একটা স্বাক্ষর....
জীবনের বইয়ের নামটা পরিবর্তন হয়ে যায়।🕊️📖

09/11/2024

এই বাড়িটা আজ ৬দিন পর্যন্ত এভাবেই লাইটিং করে রাখা হয়েছে।

ছেলের বাড়ি। বিয়ে করেছে ১৭বছরের প্রেমের সম্পর্কে বেধে থাকা প্রিয় মানুষটাকে। অনেক ছোট বয়স থেকে কথা দিয়ে রাখা ছেলেটা আজ ব্যারিস্টার।
বউ ডাক্তার। সফল তারা।
তাদের দুজনের এই সফলতার পিছনে সাপোর্ট হিসেবে কাজ করেছে ছেলের বাবা।
বাবা ছেলেকে এই মেয়ে ছাড়া অন্য কারো সাথে মিশতে দেয়নি,অন্য কোথাও জড়িয়ে যাওয়ার ভয়ে নিজে ছেলেকে ভার্সিটিতে দিয়ে আসতেন আবার আনতেন।
মেয়েটাকে আগলে রাখতো নিজের মেয়ের মত। কখনো ছেলেটার বাড়িতে মেয়েটা আসেনি,একেবারে বউ করে আনবে তাই।

মেয়ের বাবা মায়ের সাথে গোপনে সব ঠিকঠাক করে রেখেছিলো। যা ছেলেমেয়ে কেউই জানতেন না।
যেন তারা কোন অনৈতিক সম্পর্কে জড়িয়ে না পরেন সেইদিকটা পর্যন্ত ও খেয়াল রেখেছিলো খুব করে।
মেয়েটাও শ্বশুর কে পাগলের মত ভালবাসে।

সবকিছুর পরে গত শুক্রবার বিয়ের ডেট ফিক্সড হয়। তাদের বিয়ের আয়োজন দেখে,শুনে আমাদের চক্ষু ছানাবড়া।
মেয়ে এ টু জেড শ্বশুর বাবার পছন্দে পরবে। বাবা নিজ হাতে সবকিছু শপিং করেছে মেয়েকে সাথে নিয়ে নিয়ে।
তার জীবনের সমস্তটুকু দিয়ে সে মেয়েটার সব স্বপ্ন পুরনের জন্য প্লান করেছে।

তার সবথেকে বড় স্বপ্ন ছিল তার ছেলের বিয়ের চেয়েও ওই মেয়েকে তার ঘড়ে আনা। এবং এই বিয়েতে সাতদিন পর্যন্ত লাইট জলবে তার বাড়িতে!

নিজের বাড়িতে লাইট ছাড়া আর কোন ঝামেলা করেনি।সবকিছু সেন্টারে হবে এইভাবেই ফিক্সড করেছিলো!

বিয়ের এক সপ্তাহ আগে সবকিছু এরেঞ্জ শেষ।
গত মঙ্গলবার সকালে বাড়িতে লাইটিং করবে।

সোমবার রাতে💔💔💔💔💔💔💔💔💔
সেই ছেলের বাবাটা স্বপ্ন পুরন নিজ চোখে দেখার আগেই চলে গেলেন💔

মানে আমি জাস্ট ধপ করে বসে পরছিলাম সেদিন সংবাদটা শুনেই!

মেয়েটা সেন্সলেস হয়ে পরেছিলো!
ছেলেটা পাগল পাগল!
সমস্ত আয়োজন, সব প্লান নিভে গেলো এক মুহুর্তে!
একটা সুন্দর গাড়ি ঢুকতো বাড়িতে। ছেলের বিয়ের গাড়ি! ফুল দিয়ে সাজানো গাড়ি! পুতুলের মত একটা বউমা বসে থাকবে!
সেখানে বাড়িতে ঢুকলো লাশের গাড়ি😔

হঠাৎ স্ট্রোক! পাচ মিনিটেই শেষ!

দুনিয়ার সকল আয়োজন বুঝি এমনি মিথ্যে!!?

ছেলেটা বিয়ে করেছে পরশু শুক্রবার 🙂মসজিদে কাজী ডেকে ইমাম সাহেবকে নিয়ে বিয়ে পরিয়ে বাসায় চলে আসছে! বউ শাড়ি পরেনি,সাজেনি! সারাদিন তারা বাবার কবরের পাশেই কাটিয়েছে!

উফফফফ জীবন💔

ঠিক শনিবার থেকে বাড়িতে লাইট জলছে! ছেলেটা ইচ্ছে করেই পাগলের মত বলেছে তোমরা লাইট সাজাও! আমার বাবা দেখুক তার বাড়িতে সাতদিন পর্যন্ত লাইট জলে😭

লাইট জলেছে আমরা প্রতিবেশীরা দেখছি! আর বুকের ভিতর হুহু করছে!
লাইটটাই শুধু জলছে,মন পুড়ছে!
লাইট হয়ত কাল খুলে ফেলবে!
আমি হতভম্ব! বারান্দায় গেলেও আমার চোখ ঝাপসা হয়ে আসে এই লাইটিং দেখে!!!!!

রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানী সাগিরা!🤲
Afroz Osmani apu

27/10/2024

বুঝে খরচ করুন, সঞ্চয় করুন, ইনভেস্ট করুন 💻 সামনে খুবই খারাপ সময় আসছে!

মুদ্রাস্ফীতি ৯% এর বেশি, অর্থাৎ এ বছর যে জিনিস ১০০ টাকা, আগামী বছর সেটা ১০৯ টাকার বেশি হবে। আয় কমছে খরচ বাড়ছে। বিশ্ব অর্থনৈতিক মন্দা আর দুর্ভিক্ষ হয়ত আসছে। অনেক বেশি ঘুরতে যাওয়া, হরহামেশাই দামি কাপড় কেনা, নিয়মিত রেস্টুরেন্টে খাওয়া কমাতে হবে। অযথা যেসব খরচ না করলেও পারা যায় সেগুলো বাদ দিতে হবে।

ইনকামকে তিন ভাগে ভাগ করতে পারেন। এক. ৫০% পরিবারের খরচ, দুই. ২০% পরিবারের বাইরের জরুরি খরচ, তিন. ৩০% সঞ্চয় এবং ব্যাংকে না রেখে ইনভেস্টমেন্ট। তিন নম্বরটা পরে ব্যাখ্যা করছি।

অভিজ্ঞতা থেকে বলছি, অতিরিক্ত অপ্রয়োজনীয় খরচ অনেক সমস্যায় ফেলবে আপনাকে। আর্থিক সমস্যা না হলেও অতিরিক্ত খরচের অভ্যাস দীর্ঘমেয়াদে মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে। বেশ কয়েক বছর আমার প্রতি মাসে ক্রেডিট কার্ডে ১৫-২৫ হাজার টাকা শুধু রেস্টুরেন্টের বিল এসছে। আমার সাথে যারা চলেছে তারা জানে। এটা যে কত বাজে একটা অভ্যাস আমি বুঝেছি।

এখন আমি একটা পলিসি মেনে চলি। আমার খরচের নতুন কোন খাত তৈরি হওয়ার চান্স থাকলে সেই খরচের জন্য এক্সট্রা আরেকটা ইনকাম সোর্স তৈরির চেষ্টা করি। না পারলে ঐ খরচ এভয়েড করি। এক্সিস্টিং ইনকাম থেকে নতুন কিছুতে খরচ করা বোকামি। আমাকে অনেকে বলে গাড়ি কেনেন না কেন? একটা গাড়ি মানে মাসে লক্ষ টাকা খরচ। সেই খরচের জন্য বাড়তি এক লক্ষ টাকা ইনকামের পথ তৈরি করেই তারপর গাড়ি কেনা যৌক্তিক, নাহয় গাড়ি আর হাতি পোষা এক জিনিস।

সঞ্চয় আর ইনভেস্টমেন্টের কথা বলছিলাম। বাংলাদেশে সর্বোচ্চ ব্যাংক ইন্টারেস্ট ৭%, আর মুদ্রাস্ফীতি ৯%। অর্থাৎ ব্যাংক আপনাকে যা দিবে তা জিনিসের মূল্য বৃদ্ধির চেয়েও কম। তাই ইনভেস্ট করার চেষ্টা করুন। হালাল এবং প্রফিট মুদ্রাস্ফিতির চেয়ে কয়েক % বেশিই হবে এটা নিশ্চিত। টাকা জমিয়ে রাখলে দিন শেষে কমে।

আগামী দিন গুলোতে টিকে থাকতে হলে হিসেবি হোন, হিসেবি মানেই কৃপণতা নয়।

লিখা:সানজিদুল আলম সিবান

Address

Feni
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when M for Masala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M for Masala:

Share