Pure Heaven Organic Shutki Ghor

Pure Heaven Organic Shutki Ghor Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pure Heaven Organic Shutki Ghor, Grocers, Mohipal, Feni.

নিজস্ব গ্রীন হাউজে তৈরি ১০০%অর্গানিক বিভিন্ন শুটকি, হোমমেড বালাচাও, ভর্তা মিক্স ও শুটকি পাউডার অনলাইনে সরবরাহ করা হয়। অতিরিক্ত লবণ ও বিষমুক্ত।অনলাইন ও অফলাইনে শুটকির জন্য অর্ডার করুন। মোবাইল নম্বর :০১৬৪৭৫৪৩৬০২ এবং এই নম্বরের হোয়াটস অ্যাপে।

01/05/2026

আসসালামু আলাইকুম, আমি সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। শুটকি আমার প্রিয় খাবার হলেও নিম্নে উল্লেখিত কারণে আমি দীর্ঘদিন শুটকি খাওয়া থেকে নিজেকে বিরত রেখেছি।কারণ সমুহ : (১)গবেষণায় শুটকিতে যে সকল কীটনাশক ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে তা হল ডিডিটি, নগস, ডায়া জনিন,অ্যান্ড্র সালফান ইত্যাদি। (২)ফরমালিন (৩)অতিরিক্ত লবণ (৪)ক্লোর পাইরি ফিস ও সাইফারমেত্রীন কেমিক্যাল। (৫)অপরিচ্ছন্ন শুকানো ও সংরক্ষণ পদ্ধতি (৬)উন্মুক্তভাবে বাজারে বিক্রয়।
আমার মতো অনেকে ক্যান্সার, কিডনি ও ,লিভার এর বিভিন্ন জটিল সংক্রমণ বিষয় চিন্তা করে শুটকি খাওয়া থেকে নিজেকে বিরত রেখেছেন।
এতসব চিন্তা না করে নির্দ্বিধায় অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন শুটকি খাওয়ার লক্ষ্যে আমার নিজের এবং শুটকি প্রেমীদের জন্য আমার নিজস্ব গ্রীন হাউজে অর্গানিক শুটকি উৎপাদন করছি।
আমার এই শুটকি খাবেন কেন? কারণ :
(১)মাছ সংগ্রহ করে কাটার আগে পরিষ্কার পানিতে ধৌত করা। (২)মাছ কাটার পর মরিচের ও হলুদের গুঁড়ো মিশিয়ে হালকা জীবাণুমুক্ত লবণ পানিতে ধৌত করা। (৩)সম্পূর্ণ নিশ্চিদ্র নিরাপত্তায় গ্রীন হাউজে শুকানো। (৪)পুরো গ্রীন হাউজ পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষার জন্য মশারি নেটে ঢেকে রাখা। (৫)কোন ধরনের কেমিক্যাল, কীটনাশক ও ফরমালিন ব্যবহার না করা। (৬)মোড়কজাত করে ডেলিভারির ব্যবস্থা করা। (৭)উৎপাদনের পর উন্নত ও স্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ।
আমার তৈরি অর্গানিক শুটকি দিয়ে অত্যন্ত লোভনীয় ও সুস্বাদু বালাচাও, শুটকি ভর্তা মিক্স ও শুটকি পাউডার তৈরি করছি। পোলাও, সালাদ,খিচুড়ি ও ভাতের সাথে খাওয়া এবং বিয়ে ও জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানে এটি ব্যবহৃত হয়।
এ শুটকি তৈরিতে ২০০গ্রাম শুটকির জন্য প্রায় দেড় কেজি মাছের প্রয়োজন হয়। ওজনে অত্যন্ত হালকা এ শুঁটকি বাজারের ভেজা শুটকির দামের চাইতে দাম বেশি।
শুটকি প্রেমিরা আমার এই অর্গানিক শুটকি, বালাচাও,শুটকি ভর্তা মিক্স ও শুটকি পাউডার অনলাইন বা অফলাইনে ক্রয়ের জন্য মোবাইল নং : 01647-543602 বা এই নম্বরের হোয়াটসঅ্যাপে, অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন। অফলাইনে সরাসরি ফেনী মহিপাল পিউর হ্যাভেন অর্গানিক শুটকি ঘর থেকে সংগ্রহ করতে পারেন।

ছুরি শুটকি : পিউর হ্যাভেন অর্গানিক শুটকি ঘর কর্তৃক নিজস্ব গ্রিনহাউজে তৈরি কীটনাশক, লবণ ও ফরমালিন মুক্ত অত্যন্ত সুস্বাদু ...
16/04/2026

ছুরি শুটকি : পিউর হ্যাভেন অর্গানিক শুটকি ঘর কর্তৃক নিজস্ব গ্রিনহাউজে তৈরি কীটনাশক, লবণ ও ফরমালিন মুক্ত অত্যন্ত সুস্বাদু ছুরি শুটকি ক্রয়ের জন্য অনলাইন ও অফলাইনে যোগাযোগ করুন।মোবাইল নাম্বার : ০১৬৪৭৫৪৩৬০২ বা এই নাম্বারের হোয়াটস অ্যাপে।

11/04/2026

ভোজন রসিকদের প্রিয় খাবার সম্পূর্ণ অর্গানিক উপায়ে তৈরি হোমমেড বালাচাও ও ভর্তা মিক্স। নিজেদের খাওয়া, বিয়ে ও জন্মদিন সহ বিভিন্ন অনুষ্ঠানে খাবারের মান আকর্ষণীয় করে তুলতে অনলাইন বা অফলাইনে আইটেম গুলো সংগ্রহের জন্য অর্ডার করতে পারেন।

05/04/2026

পিওর হ্যাভেন অর্গানিক শুটকি ঘর আপনাকে দিচ্ছে অত্যন্ত সুস্বাদু কীটনাশক ও অতিরিক্ত লবণ মুক্ত নিরাপদ শুটকি। অনলাইন ও অফলাইনে শুটকি সংগ্রহ করতে স্ক্রিনে প্রদত্ত মোবাইল বা whatsapp এ যোগাযোগ করুন। বিভিন্ন শুটকি ছাড়া ও অর্গানিক শুটকি দিয়ে তৈরি হোমমেড বালাচাও,শুটকি ভর্তা মিক্স ও শুটকি পাউডার ভোক্তাদের সরবরাহ করা হয়।

01/04/2026

মচমচে ভাজা ঐতিহ্যবাহী ও অপূর্ব মজাদার রেডি- টু -ইট হোমমেড বালাচাও। আমার নিজস্ব গ্রিন হাউজে তৈরি অর্গানিক চিংড়ি শুটকি,পেঁয়াজ, রসুন, শুকনো চিলি, বিভিন্ন মসলা ও সরিষার তেল দিয়ে প্রস্তুত।ভোজন রসিকদের পছন্দের আসল খাবার। আসুন আমরা একবার এর প্রকৃত স্বাদ গ্রহণ করি।

31/03/2026

পিওর হ্যাভেন অর্গানিক শুটকিঘর কর্তৃক প্যাকেট জাত বিভিন্ন অর্গানিক শুটকি রেডি - টু - ইট হোমমেড বালাচাও, শুটকি ভর্তা মিক্স ও শুটকি পাউডার অনলাইনে অর্ডারের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এবং অফলাইনে ফোন করে সরাসরি মহিপাল, ফেনী থেকে সংগ্রহ করার জন্য স্ক্রিনে প্রদর্শিত মোবাইল নাম্বারে অর্ডার করুন। আপনাকে ধন্যবাদ।

22/03/2026

শুটকি ভর্তা মিক্স :পিউর হ্যাভেন অর্গানিক শুটকি ঘর কর্তৃক বিভিন্ন শুটকি পাউডার এবং চিলি ফ্ল্যাক্সের সংমিশ্রণে তৈরি দুর্দান্ত স্বাদের শুটকি ভর্তা মিক্স। সরিষার তেল, পেঁয়াজ কুচি,রসুন কুচি, কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে কোন ঝামেলা ছাড়াই অনায়াসে এই পাউডার দিয়ে সুস্বাদু ভর্তা তৈরি করা যায়।

21/03/2026

চাপা সুরমা শুটকি : পর্যাপ্ত প্রোটিন, আয়োডিন, ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ সামুদ্রিক চাপা সুরমা মাছ থেকে এ শুটকি তৈরি হয়। এটি মাংসল,কম কাঁটা বিহীন স্বাদ ও ঘ্রান অতুলনীয়। পিওর হ্যাভেন অর্গানিক শুটকি ঘর নিজস্ব গ্রীন হাউজে কোন ধরনের কেমিক্যাল, কীটনাশক ও অতিরিক্ত লবণ ছাড়া এই শুটকি তৈরি করে। সারাদেশে অনলাইন ও অফলাইনে প্যাকেটজাত এই শুটকি অর্ডারের ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সরবরাহ করা হয়ে থাকে।

19/03/2026

পোয়া শুটকি :পিউর হ্যাভেন অর্গানিক শুটকি ঘর নিজস্ব গ্রিনহাউজে তৈরি আপনাকে প্রকৃত স্বাদের পোয়া শুটকির নিশ্চয়তা দিচ্ছে। বঙ্গোপসাগর ও নদী মোহনা থেকে সংগ্রহ করা পোয়া মাছ শুকিয়ে এ শুটকি তৈরি হয়। চমৎকার ঘ্রাণ সম্পন্ন ও কম কাঁটার জন্য এটা সুপরিচিত শুটকি।উচ্চ প্রোটিন (৬২%--৮৫%)সম্পন্ন, ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড খনিজ উপাদানে ভরপুর এই শুটকি ভুনা, তরকারি ও সবজি দিয়ে রান্না করা হয়। এ শুটকি আমার শুটকি ঘর থেকে অনলাইন ও অফলাইনে সংগ্রহ করতে পারেন।

18/03/2026

বালাচাও: পিউর হ্যাভেন অর্গানিক শুটকি ঘর অত্যন্ত সুস্বাদু ও মুচমুচে শুকনো রেডি -টু-ইট বা প্রস্তুত খাবার ভোক্তাদের অনলাইন ও অফলাইনে সরবরাহ করছে। এটা হল বালাচাও। তৈরীর উপকরণ হলো চিংড়ি শুটকি, পেঁয়াজ, রসুন, মরিচ, সরিষার তেল এবং বিভিন্ন মসলা। এ লোভনীয় খাবার অনেকটা চানাচুরের মত। এটি ভাত,মুড়ি, খিচুড়ি, পোলাও এবং সালাদের সাথে খুব মজা করে খাওয়া হয়। এ প্রস্তুত খাবারটি দীর্ঘ সময় সংরক্ষণ করে খাওয়া যায়।

17/03/2026

ছুরি শুটকি :পিওর হ্যাভেন অর্গানিক শুটকি ঘর আপনাকে প্রকৃত স্বাদের ছুরি শুটকির নিশ্চয়তা দিচ্ছে। কক্সবাজার ও এর উপকূলীয় অঞ্চলের ছুরি মাছ থেকে এ শুটকি তৈরি করা হয়। বাংলাদেশের এ শুটকি অত্যন্ত জনপ্রিয়। এটি প্রোটিন, আয়রন, ওমেগা -৩ ফ্যাটি এসিড ও ক্যালসিয়াম সমৃদ্ধ বলে রোগ প্রতিরোধে অত্যন্ত সহায়ক। এই শুটকি মাংসল ও সুস্বাদু হওয়ায় ভুনা, ভর্তা ও তরকারিতে জনপ্রিয়। পেঁয়াজ, রসুন ও শুকনো লঙ্কার ব্যবহার একে অনেক সুস্বাদু করে তোলে।

Address

Mohipal
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pure Heaven Organic Shutki Ghor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category