11/09/2026
-no: 84
To: Robiul Sunny
From: ল্যাব
আশা করি ভালো আছো
আমাদের কলেজে ক্লাস শুরু হওয়ার কিছুদিন পর প্রথম তোমাকে দেখেছিলাম। সত্যি বলতে, সেই প্রথম দেখার পর থেকেই তোমাকে একটু একটু করে ভালো লাগতে শুরু করে।
তোমার ফেসবুকে বানানো ফানি কনটেন্টগুলো আমি নিয়মিতই দেখি—তোমার ভিডিওগুলো এত মজার যে না হেসে দেখাই যায় না! হাসাতে সত্যি তোমার জুড়ি নেই।
কিছুদিন আগে তোমাদের ডিপার্টমেন্টের যে প্রোগ্রামটা হয়েছিল। আমি অন্য ডিপার্টমেন্টের হওয়া সত্ত্বেও শুধুমাত্র তোমাকে দেখতে আর মনের কথাটা বলতে সেই প্রোগ্রামেও চলে গিয়েছিলাম। কিন্তু আফসোস, সেদিন তোমার সামনে গিয়ে সাহস করে আর বলা হয়ে ওঠেনি!
আজ তাই এই চিঠির মাধ্যমেই জানিয়ে দিলাম—তোমাকে আমার ভীষণ ভালো লাগে। ক্লাসে সেই পাশের সিটের মানুষটা যে তোমার ভিডিওর নিয়মিত দর্শক, সেটা হয়তো আজ জেনে গেলে! এভাবেই সবাইকে হাসিয়ে যাও আর অনেক ভালো থেকো।
ইতি,
ল্যাব ডিপার্টমেন্টের তোমার আশেপাশেই বসা এক গোপন অনুরাগী!