17/09/2022
# মধু পরীক্ষার ভুল তরীকা - পিঁপড়া পরীক্ষা
অনেকেই বিশ্বাস করে যে পিঁপড়া খাঁটি মধু কখনো-ই খায় না, যদি খায় তাহলে সেই মধুকে তারা ভেজাল/কৃত্তিম মধু মনে করে থাকে। কিন্তু এটি একটি অবৈজ্ঞানিক পরীক্ষা এবং ভুল ধারণা। তার কারণ হচ্ছে- পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী প্রাণী হল পিঁপড়া। তার প্রচুর ক্যালোরি বা শক্তির প্রয়োজন হয়। এই শক্তি সংগ্রহের বড় একটি মাধ্যম হচ্ছে গ্লুকোজ সমৃদ্ধ খাবার। তারমানে গ্লুকোজ যেখানে আছে, পিঁপড়াও সেখানে যাবে।
পিঁপড়া চিনি খায়, কারণ চিনিতে ৫০% গ্লুকোজ আছে। ঠিক একই ভাবে পিঁপড়া খাঁটি মধুও খায়, কারণ মধুতে ৩০% গ্লুকোজ আছে। এমনকি পিঁপড়া নকল মধুও খায়, এর কারণ হচ্ছে- ওই নকল মধু বানানোর জন্য চিনি ব্যবহার করা হয়।