19/09/2024
মায়েরা বুঝি এমনি হয়।।
কোন একদিন সকালে অফিসের বাহিরে রাস্তার পাশে দাড়িয়ে আছি । হঠাৎ গেটের সামনে এক অসুস্থ মহিলা আমার সামনে এসে বলল বাবা ("")এই নামের ছেলেটাকে একটু ডেকে দিবে । আমি বললাম আমিতো চিনিনা তবে আপনি দাড়ান আমি ডাকার ব্যবস্থা করে দিচ্ছি । বলে আমি দাড়িয়ে রইলাম কৈতহল বশত'' আমি বললাম আপনি যাকে ডাকতে বললেন ওটা আপনার কে হয় ওনি বলল আমার ছেলে হয় বাবা ।
আমি বললাম আপনারে দেখে তো অসুস্থ বলে মনে হচ্ছে তখন মাথা নাড়িয়ে হ্যাঁ বলল ।
আপনি তো দাড়াতে পারছেন না বসেন এখানে,
না আমি ঠিক আছি !
আপনার হাতে কী ?
আমার ছেলেটা না খেয়ে আছে বাবা তাই একটু ভাত নিয়ে আসছি ।
বললাল আপনি আসবেন এটা কী আপনার ছেলে জানে
না বাবা জানেনা ।
ছেলে আসল,খাবার নিল,মা চলে গেল আমি দাড়িয়ে থেকে দেখলাম সে রাস্তার পার হতে পারছে না ঠিক ভাবে '' যার সাভাবিক চলাফেরার সমস্যা এমন বয়সে সে জীবনের সাথে যুদ্ধ করেও ছেলের জন্য খাবারের চিন্তায় বিভোর ।।
যার সারা জীবন কষ্টে কাটে সন্তান পালনে বয়সের শেষ দাড় প্রান্তে এসেও একটু বিশ্রাম না নিয়ে সন্তানের যেন একটুকুও কষ্ট না পাই সেই চিন্তায় ব্যস্ত ।।
মাকে ভালোবাসলে মায়ের খেয়াল রাখার চেষ্টা করা প্রত্যেক ছেলে মেয়ের কর্তব্য।।
তাই আসুন সবাই নিজ নিজ জায়গা থেকে সবাই মায়ের খেয়াল রাখি ।।