Tapash Das

Tapash Das Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tapash Das, Farmers market, Sajeda park, সাজেদা পার্ক, মহিষের টেক,, Gazipur.

ডর্মেন্সি কি?এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কেউ বলে ডর্মেন্সিতে না নিলে ফুল পাবেন না, কেউ বলে ডর্মেন্সি নিতে হবে না, ডর্মেন্স...
14/09/2026

ডর্মেন্সি কি?
এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কেউ বলে ডর্মেন্সিতে না নিলে ফুল পাবেন না, কেউ বলে ডর্মেন্সি নিতে হবে না,

ডর্মেন্সি আসলে গোলাপ গাছকে ঘুমাতে দেয়া, যদি সে ঘুমাতে চায়, রেস্ট চায় তাহলেই তাকে রেস্ট দেয়া যাবে।

কিভাবে বুঝবেন আপনার গাছ ঘুমাতে চাচ্ছে?

ছোট গাছ কখনোই ঘুমাতে চাইবে না, ঠিক মত যত্ন পেলে সে গ্রোথ নিতে চাইবেই, আর ছোট গাছ তো এই সিজনেই ফ্লাওয়ার ফোকাস না তাই গ্রোথ কেনো থামাবেন?
এছাড়াও ছোট গাছ ডর্মেন্সির ধকলে মারা যেতে পারে।

বড় গাছ, বয়সি গাছ, সেপ্টেম্বর থেকে দেখবেন গ্রোথ আগের মত নিতে চাচ্ছে না, গাছ দূর থেকে দেখলে সেই চাকচিক্য চোখে পরবে না, ফ্যাকাশে লাগবে। গাছে নতুন কুশি খুব কম আসবে।
তখন গাছকে খাবার অফ করে দিয়ে, পানি কমিয়ে দিয়ে একদম ঘুম পারিয়ে দেয়ার নাম ই ডর্মেন্সি,,
এসময় গাছের পাতা ঝরে যাবে ৮০%, গাছে নতুন কুশি আসবে না, পানি কম দিয়ে শুধু বাচিয়ে রাখতে হবে, কোন পি জি আর, বুস্টার স্প্রে করাই যাবে না,
এটাই গাছের ডর্মেন্সি, রেস্ট, ঘুম যাই বলেন।

এসময় গাছ অনেক দুর্বল থাকে, অনেক সময় ভালো মোটামোটা স্টিম গুলা হঠাত পচে যেতে পারে, ডাইব্যাক প্রবন গাছ গুলার বেহাল দশা হয়ে যায়।

এখন বিতর্ক হচ্ছে আমরা কেনো ডর্মেন্সি নেই না,
আসলে সিন্ডারের মিডিয়াতে খাবার অফ করে দিলে মিডিয়াতে কিছুই থাকে না, কিন্তু মাটির মিডিয়াতে এটা পসিবল হয় না, মাটিতে খাবার থেকেই যায়, আর আমাদের বাংলাদেশে লাগাতার বৃষ্টি থাকে এই টাইমে তাই ডর্মেন্সি অতটা ইফেক্টিভ হয় না, কারন বৃষ্টির পানিতে প্রাকৃতিক ভাবেই অনেক খাদ্য উপাদান গাছ পায়।

আমাদের দেশের আবহাওয়া এবং গোলাপ করার ধরন যেহেতু ডর্মেন্সি সাপোর্ট করেনা, তাছাড়া অভিজ্ঞতাও সবার কম, গাইডলাইনের অভাব,
তাহলে আমাদের কি করনীয়?

👉 আমরা গ্রোথ ফিডিং অফ রাখবো, নাইট্রেট অফ থাকবে, গ্রোথ হরমোন জাতীয় বুস্টার, পি জি আর এগুলা সব অফ রাখবো,
👉গাছের কোন প্রকার কাটাকাটি না করলে ভালো হয়, কারন আপনি কাটলেই গাছের নতুন কুশি ছাড়ার জন্য নির্দেশনা উতপাদন হবে।
👉রুট কে সচল রাখুন, ফসফেট বেজড খাবার এবং রুটের সাস্থ্য ধরে রাখার মত কিছু প্রডাক্ট হাফ ডোজে এপ্লাই করতে পারেন, গ্যাপ বাড়িয়ে।
👉ছত্রাকনাশক টা দিতে হবে, কারন দুর্বল গাছে দ্রুতই ছত্রাক আক্রমন করে বসে।

মালচিং কবে-প্রুনিং কবে?এটা নিয়ে অনেকে খুব কনফিউশান এ আছেন,,মালচিং করার উত্তম সময় হচ্ছে ভারি মাত্রায় বৃষ্টি আর হবে না, এম...
14/09/2026

মালচিং কবে-প্রুনিং কবে?
এটা নিয়ে অনেকে খুব কনফিউশান এ আছেন,,

মালচিং করার উত্তম সময় হচ্ছে ভারি মাত্রায় বৃষ্টি আর হবে না, এমন সময় কে বেছে নেয়া,,
মালচিং এ আমরা ভালো মানের চাপান, মাইকোরাইজা, ট্রাইকোডার্মা সহ অনেকে উপকারী ব্যাকটেরিয়া সহ অনেকে অনেক কিছু এপ্লাই করে, এটা গ্রোয়ার এর সামর্থ ও গাছ করার ধরনের উপর নির্ভরশীল।
মালচিং করার পরে ভারি মাত্রায় বৃষ্টি হলে অনেক উপাদান টব থেকে বেরিয়ে যায়/ ধুয়ে যায়।
বাংলাদেশে ঢাকার বিভাগীয় এলাকা গুলাতে অক্টোবরের ৭-১৫ তারিখ এর মাঝে আবহাওয়া পুর্ভাবাস বিশ্লেষন করে মালচিং করা হয়, জেলা ভেদে আলাদা আলাদা তারিখ হতে পারে।
মালচিং এর জন্য যা যা লাগবে:-
* ভালো মানের প্রসেসড চাপান সার,
* মাইকোরাইজা (দিলে ভালো রেজাল্ট)
* উপকারী অনুজীব, বায়োফার্টিলাইজার( অপশনাল)

মালচিং পরবর্তি যত্ন,
এখান থেকেই আপনার কাজ শুরু,
মালচিং এ কিছু রুট কাটা পরবে পুরাতন, তাই আপনাকে রুট ফোকাস যত্ন নিতে হবে,,
শুরু টা হবে এমন, যেহেতু মাইকোরাইজা, ট্রাইকোডার্মা ইত্যাদি এপ্লাই করেছেন তাই মালচিং এর পরবর্তী সাতদিন কোনো ছত্রাকনাশক স্প্রে এবং রাসায়নিক সার এপ্লাই করবেন না,, মাটি শুকালে শুধু ফ্রেশ পানি।
এবার রুট ফোকাস ফিডিং চালু,
* ভিটামিন বি ক্যাপসুল, H2O2
* ১২:৬১, ৫২:৩৪, ১৩:৪০:১৩
* রুট হরমোন ( সামর্থ্য থাকলে কাটিং এইড নাহলে দেশি)
* হিউমিক এপসম (১৫ দিন পর থেকে)
* রুট মিক্সড ফুড থাকে এক্সট্রা এডভান্টেজ
* মাইক্রোনিউট্রিয়েন্ট, কিটনাশক এগুলা যথানিয়মে দিবেন।

প্রুনিং কখন করবেন,
প্রুনিং এর জন্য শর্ত হলো ২ টা,

১. মালচিং এর পরে ১ মাস সময় নিবেন এর মাঝে গাছে প্রচুর রুট আনতে হবে, যদি প্রুনিং এর আগে রুট না আনতে পারেন, প্রুনিং এর পরে ব্লাইন্ড আসবে।

২. দিন এবং রাতের তাপমাত্রা অন্তত ১০° পার্থক্য থাকতে হবে, অনেকটা দিনে গরম লাগে রাতে কাথা লাগে এই টাইপের, মানে শীত আসি আসি করছে।
এই পয়েন্টে সব চাইতে বড় ভুল হয় সবার, অনেকে চুয়াডাংগার প্রুনিং ভিডিও দেখে ঢাকায় প্রুনিং করে, শিলিগুড়ির ভিডিও দেখে প্রুনিং করে, গাছ পরে আর ভালো রেজাল্ট দেয় না।

প্রুনিং এর আগে অনেক নির্দেশনা দেয়া হবে, তবে একটা ব্যাপার সাবধান করে দেই, টবের গাছ কেউ হার্ড প্রুনিং করবেন না, অনেক বিভ্রান্তিমূলক ভিডিও সামনে আসবে, অনেকে মাটির গাছের ভিডিও টিউটোরিয়াল দেখে হার্ড প্রুন করে বসে এগুলা করা যাবে না।

হাতে যথেষ্ট সময় আছে, তারাহুরা না করে বুঝে শুনে করেন, এবছর সবাই একসাথে সুপার ডুপার ব্লুমিং করে সারা দেশে গোলাপ এর আলোরন তুলবো আশা করি।

মুকস্থ করে সব জিনিস সম্ভব না, তাই বুঝিয়ে দিলাম। 🙂

একবার গাছের দিকে দেখেন, একবার দামের দিকে দেখেন, একবার ক্যাপশনের ধরন দেখেন, কমেন্ট এর রিপ্লাই এর কনফিডেন্স দেখেন,, আমি জা...
12/09/2026

একবার গাছের দিকে দেখেন, একবার দামের দিকে দেখেন, একবার ক্যাপশনের ধরন দেখেন, কমেন্ট এর রিপ্লাই এর কনফিডেন্স দেখেন,,
আমি জানতাম ই না আমার হাতে আসা জুলিয়েট এর সেলার কোনো মহিলা মানুষ,,
সে বলেছে আমি তাকে ব্লক করে পোস্ট করেছি, আগে তো চিনতে হবে পরে তো ব্লক।
আমি মেয়ে মানুষের সম্মান রেখে বেশি কথা বলবো না,,

আপনাদের সামনে ভালো খারাপ সব ই দেখা যায়, আপনারা বুদ্ধিমান, আপনারা জ্ঞানী, আশা করি নিজেদের ভালো নিজেরাই বুঝবেন।
আমি সবারই শত্রু, কেনো শত্রু সেটা আপনারাই বুঝে নেন।

08/09/2026

Thank you, Thank you

07/09/2026

I think i am ready for 2027
(Off season footages)

Send a message to learn more

"আংগুর ফল টক"এর বর্তমান ভার্সন এমন,"আমি রোজ শোতে নেয়ার জন্য গাছ করি না,নিজের শখ পুরনের জন্য করি" 🫣শোতে নেয়াটা কোন ব্যাপা...
07/09/2026

"আংগুর ফল টক"
এর বর্তমান ভার্সন এমন,
"আমি রোজ শোতে নেয়ার জন্য গাছ করি না,
নিজের শখ পুরনের জন্য করি" 🫣

শোতে নেয়াটা কোন ব্যাপার না ভাইয়া, আপনার বাগানে একটা গাছ ১০০ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে এটা তো মনে মনে সবাই চায়,
যে জৈব দিয়ে করে সে ও চায়,
যে রাসায়নিকে করে সে ও চায়,

কিন্তু সবাইকি সব পায়?
আপনি এক গাড়ি এটেল মাটি কিনেছেন ঘর বানাবেন, তাহলে আপনি মাটির ঘর বানাতে পারবেন,
যদি দেখি আপনি ইটা কিনছেন এক গাড়ি, তখন তো এমনেই বুঝা যাবে আপনি বানালে বিল্ডিং ঘর ই বানাবেন।

এখানে কারো সম্মান কম না, দুইজন ই দুইজনের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে নিজের জন্য ঘর বানাবেন, এটা অসম্মানের কিছু না,

কিন্তু আপনি যখন নিজে মাটির ঘর বানাচ্ছেন আর যে বিল্ডিং বানাচ্ছে তাকে গিয়ে উপহাস করেন যে এতো টাকা লাগে নাকি ঘর বানাতে?
তখন কিন্তু সেই ব্যাক্তি দেখতে চাইবে, যে দেখি ভাই আপনি কম খরচে কি ঘর বানালেন?

যখন দেখবে আপনার মাটির ঘর তখন কিন্তু আপনিই উলটা লজ্জা পাবেন,,
এখন এখানে দোষ কি ওই ব্যাক্তির নাকি আপনার?

আপনার সামর্থের বাইরে গিয়ে তো আপনিই বিতর্ক শুরু করলেন, আপনার গাছ দেখতে চাওয়া তো অন্যের অপরাধ না,
-> যদি আপনি কারো পরামর্শে ভালো গাছ করেই থাকেন,
-> যদি আপনি গোবর আর DaP দিয়ে ভালো গাছ করেই থাকেন,
তাহলে দেখান, আমরাও দেখি, কেমন করলেন,

বুদ্ধিমান দের জন্য এর চাইতে বেশি বলার দরকার নাই,

খামাখা না বুঝে দুইটা গাছ গিফট পাওয়ার আশায়, তর্কে না জড়ানো ভালো, খামাখা আপনার মানসম্মান নষ্ট হবে,
আপনারা যে যেভাবে গোলাপ করেন, আপনারা আমাদের ভালোবাসার পাত্র, আপনাদের সাথে খামাখা বিতর্ক বা ছোট করতে আমাদের ও ভালো লাগে না।

সামনেই রোজ শো,অনেক বিতর্কের অবসান হবে, 🙂এটা অনেকটা আদালতের মত, ঠিক ভুলের বিচার হবে, সকলের মতামত নিয়ে 😊গাছের পাশে গাছ দাঁ...
06/09/2026

সামনেই রোজ শো,
অনেক বিতর্কের অবসান হবে, 🙂
এটা অনেকটা আদালতের মত,
ঠিক ভুলের বিচার হবে, সকলের মতামত নিয়ে 😊

গাছের পাশে গাছ দাঁড়াবে, গাছ কথা বলবে, মানুষের গলাবাজি বন্ধ হয়ে যাবে।

একজন বলছে এই আইডি ভালো না, একজন বলছে ক্লাইম্বার ভালো না, ওউন রুট ভালো না,
জৈব তে গাছ হয় না, রাসায়নিক বেচার আশায় কেউ কেউ রাসায়নিকের সাপোর্ট করে, কেউ জৈব দিয়েই শো কোয়ালিটি গাছ করে।

সকল বিতর্কের অবসান এই রোজ শো,

জৈব তে গাছ করে নিয়ে আসেন দেখি সবাই,
ক্লাইম্বারে ৫০ টা ফুল সহ নিয়ে আসেন দেখি,
ওউন রুট এর গাছ বেশি ভালো নিয়ে আসেন একটা ৩ বছরের ঝোপালো গাছ সবাই দেখুক,

গাছ করে প্রমান শো এর মাঠে ফেলেন,
এটা সমালোচক দের জন্য উচিত বিচার হবে। 🫣

১.৫ বছর যাবত আমরা সবাইকে বিরক্ত করে যাচ্ছি,
এ হবে না, ওই হবে না, এভাবে হবেনা,,
আপনারা আমাদের উপরে অনেক বিরক্ত,

"আমাদের দেশে হবে সেই ছেলে কবে,
কথায় না বড় হয়ে কাজে বড় হবে"

আমরা যা বলেছি, যা বুঝিয়েছি আমরা তো দেখাই দেয়ার জন্য রেডি,
১.৫ বছরে আপনারা যতটা রেডি ততটাই নিয়ে আসেন, দেখাই দেন, আমাদের চুপ করাই দেন, গর্তে ঢুকাই দেন, ইতিহাস বানাই দেন,,

যদি করে দেখাতে পারেন আমরা খুশি হবো।

03/09/2026

আজকের কন্ডিশন

গুরুত্বপূর্ণ গাইডলাইন:-খুবই খারাপ সময় যাচ্ছে গোলাপের জন্য, আবহাওয়া খুবই প্রতিকুলে যাচ্ছে। বেশিরভাগ গাছের নাজেহাল অবস্থা,...
02/09/2026

গুরুত্বপূর্ণ গাইডলাইন:-
খুবই খারাপ সময় যাচ্ছে গোলাপের জন্য, আবহাওয়া খুবই প্রতিকুলে যাচ্ছে। বেশিরভাগ গাছের নাজেহাল অবস্থা, কিছু পদক্ষেপ ফলো করেন।

-> বৃষ্টির গ্যাপ পেলে এন্ট্রাকল, ইন্ডোফিল, কপার, এমিস্টার টপ যেটাই সংগ্রহে আছে স্প্রে করতে পারেন ৭/১০ দিনে একবার।

-> মাটি শুকালে রুটের হেলথ বাড়ানোর খাবার দিবেন, ১২:৬১, ০০:৫২:৩৪, হিউমিক, সি উইড, রুট হরমোন এগুলা আইটেম গোড়ায় দেয়ার ট্রাই করেন,
যদি সিংগেল এপ্লাই করেন লিটারে ১ গ্রাম, আর যদি মিক্স করে এপ্লাই করেন লিটারে হাফ গ্রাম সর্বোচ্চ ৩ টা আইটেম একসাথে দিতে পারেন।

-> কোন প্রকার জৈব সার, সরিষার খৈল পচা, চাপান এগুলা এপ্লাই এখন আর করবেন না, মাটিতে খোচাখুচি আর করার দরকার নাই।

-> হলুদ পাতা, মরা পাতা ফেলে দেন, মরা ডাল কাটতে পারেন, কাচা ডালে কোন কাটাকাটি আর এখন করার দরকার নাই।

-> গাছ খারাপ আছে, আমি জানি, খারাপই থাকবে এখন এটা স্বাভাবিক, টেনশন না নিয়ে স্মার্টলি হেন্ডেল করেন, খাবার দিলে কম রেসপন্স করবে, রেস্ট নিতে চাইবে, ক্লান্ত মনে হবে, এগুলা স্বাভাবিক।
অতিরিক্ত বৃষ্টিতে কাত করে রাখতে পারেন।

-> কোনো পিজিআর স্প্রে করা যাবে না, এমাইনো, জিবরেলিক ও করা যাবে না, উজ্জ্বিবক টাইপের সব এখন অফ।

কোন প্রকার নির্দেশনা ছাড়া মালচিং প্রুনিং, হার্ডপ্রুনিং করা যাবে না,, সামনে খুব গুরুত্বপূর্ণ টাইমিং এর ব্যাপার আছে, আগে পরে করে ফেলবেন, তারাহুরা করে ফেলবেন, সিজনে ধরা খেয়ে যাবেন।
আমি এখন চুপ আছি, গাছ চুপ আছে,, সময় মত আমি সব গাইড করবো,, আপনাদের কোন তারিখের মাঝে কি করনীয় সব রিমাইন্ডার দিয়ে যাবো।
ভুল না করেন, ভুল করলে সিজন টা পাবেন না,
আমি যতই হারিয়ে যাই না কেনো, সময় মত আপনাদের রিমান্ডার দিবোই।
অনেকের সাথে অনেক সিজন পার করেছেন, আশানুরুপ তো পান নি, আমাদের সাথে একটা সিজন পার করেন, ভরসা করে দেখেন কি পান।

যে কোন মালচিং, প্রুনিং এর ভিডিও দেখে আগে আগে কিছু করতে যাবেন না, অনেক বড় ভুল করে বসবেন, আগে থেকেই সাবধান করে রাখছি, 🙏🙏
দয়া করে বাংলাদেশের যারা আমার ফলোয়ার আছেন আমার সাথে ঠিকমত টাইমিং টা করেন।

ইন্ডিয়ার যারা আছেন তারা অবশ্যই আপনাদের দেশের আবহাওয়া অনুযায়ী কখন ডরমেন্সি ব্রেক,মালচিং ডেট, কখন প্রুনিং ডেট এগুলা ইন্ডিয়ান গোলাপ অভিজ্ঞদের থেকে জেনে নিবেন।

খাবার ২ দিন পরপর দেন, ৭ দিনে দেন, আর ১০ দিনে সেটা এখন আর গুরুত্বপূর্ণ না, এখন টাইমিং টা গুরুত্বপূর্ণ,, টাইমিং করলেই সামনে সোনালী দিন।

Address

Sajeda Park, সাজেদা পার্ক, মহিষের টেক,
Gazipur
1700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tapash Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category