SUO XI Organic Food - Natural Food

SUO XI Organic Food - Natural Food Organic food
(3700)

অর্গানিক খাবার বলতে বোঝায় এমন খাবার যা রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত এবং অন্যান্য কৃত্রিম উপাদান ব্যবহার না করে প্রাকৃতিকভাবে উৎপাদন করা হয়। শশী অর্গানিক ফুড এমন একটি নাম যা প্রাকৃতিক স্বাদের সাথে স্বাস্থ্যের নিখুঁত মেলবন্ধনের প্রতীক। রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত অর্গানিক খাদ্য সরবরাহের মাধ্যমে শশী অর্গানিক ফুড মানুষের সুস্থ জীবন ধারনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২২ সালে 'স্বাস্থ্যকর খাদ্য, সুস্থ স্বাভাবিক জীবন' নীতিকে ধারণ করে শশী অর্গানিক ফুডের যাত্রা শুরু হয়। আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে, প্রকৃতির সান্নিধ্যে উৎপাদিত খাদ্যই মানুষের সুস্থতার মূল চাবিকাঠি। শশী অর্গানিক ফুডের সকল খাদ্য জৈব সার ও জৈব কীটনাশক ব্যবহার করে উৎপাদিত হয়। আমরা উচ্চমানের বীজ, মাটি এবং জৈব সার ব্যবহার করে পণ্য উৎপাদন করে থাকি। ফলে, এসব খাদ্য রাসায়নিক পদার্থমুক্ত এবং মানুষের স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ নিরাপদ।

শশী অর্গানিক ফুডের পণ্যের তালিকা বেশ বৈচিত্র্যপূর্ণ-

● ঢেঁকি ছাটা চাল (লাল চাল)
● তেতুল কাঠের ঘানিতে ভাঙ্গানো খাঁটি সরিষার তেল
● মরিঙ্গা চা
● লীক ভেজিটেবল (গ্যাস্ট্রিকের মহৌষধ)
● ভিটামিন ডি ও ওমেগা-3 সমৃদ্ধ ডিম
● খাঁটি তিলের তেল ইত্যাদি প্রকারের অর্গানিক খাদ্যদ্রব্য এখানে পাওয়া যায়

এছাড়া হেলথ এবং বিউটি পণ্যের মধ্যে রয়েছে:

● শ্যাম্পু
● শাওয়ার জেল
● হেয়ার কালার
● হেয়ার কন্ডিশনার ইত্যাদি

শশী অর্গানিক ফুডের কিছু সুবিধাসমূহ:

● রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত খাদ্য
● প্রাকৃতিক স্বাদ ও পুষ্টিগুণ সমৃদ্ধ
● মানুষের স্বাস্থ্যের জন্য নিরাপদ
● পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া
● বৈচিত্র্যপূর্ণ পণ্যের তালিকা ও বিশেষ মূল্য ছাড়
● সহজলভ্যতা

গবেষণায় দেখা গেছে যে, অর্গানিক খাবারে ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে না যা সাধারণ খাবারে পাওয়া যায়। অর্গানিক কৃষি পদ্ধতি পরিবেশের জন্য কম ক্ষতিকর, কারণ এতে কৃত্রিম সার এবং কীটনাশক ব্যবহার করা হয় না যা মাটি এবং পানিকে দূষিত করতে পারে। অর্গানিক খাবারের স্বাদ সাধারণ খাবারের চেয়ে বেশ ভাল হয়।

শশী অর্গানিক ফুডের লক্ষ্য:

পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব কমানো: শশী অর্গানিক কৃষি পদ্ধতিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে না। যার ফলে মাটি ও জলের দূষণ কম হয়। এছাড়াও, জৈববৈচিত্র্য বৃদ্ধি পায় এবং বন উজাড় হওয়ার প্রভাব কমে। অতিরিক্ত কীটনাশক ও বিভিন্ন সার প্রয়োগের ফলে মাটির গুণাগুণের সাথে সাথে এর খাবারের পুষ্টিগুণও কমে আসে। সেদিকে লক্ষ্য রেখে শশী অর্গানিক প্রাকৃতিক খাদ্য উৎপাদন করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
খাবারের মান উন্নত করা: শশী অর্গানিক খাবারে পুষ্টি উপাদান বেশি থাকে এবং এতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ কম থাকে। কারণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে উৎপাদিত হয় এবং সঠিকভাবে বাছাইয়ের পরে বাজারজাত করা হয়।

কৃষকদের স্বাস্থ্যের উন্নতি: অর্গানিক চাষ পদ্ধতিতে কৃষকরা ক্ষতিকর রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসে না, যার ফলে তাদের স্বাস্থ্য হানির ঝুঁকি কমে। শশী অর্গানিক তাদের খাদ্যে কোন প্রকার রাসায়নিক এবং ক্ষতিকর দ্রব্যাদি ব্যবহার করে না। যার ফলে মাটির সাথে সাথে কৃষকেরও শারীরিক স্বাস্থ্য ঠিক থাকে।

পরিষ্কার-পরিচ্ছন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করা: অর্গানিক খাবারের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ থাকে, যার ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। এদিক থেকে বিবেচনা করলে শশী অর্গানিক অন্যদের তুলনায় একধাপ এগিয়ে। কারণ তারা পণ্য সঠিকভাবে বাছাইকরণের পাশাপাশি এর গুণগতমানের দিকেও লক্ষ্য রাখেন। যার ফলে এদের প্রতিটি খাদ্য এবং পণ্য সঠিকভাবে বাজারজাত হয় এবং গ্রাহকের চাহিদা সম্পন্ন হয়।

শশী অর্গানিক ফুড কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং একটি সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন প্রতিষ্ঠানও বটে। আমরা নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকি। শশী অর্গানিক ফুড প্রকৃতির স্বাদ ও স্বাস্থ্যের নিখুঁত মেলবন্ধনের প্রতীক। রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত খাদ্য সরবরাহের মাধ্যমে তারা মানুষের সুস্থ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্গানিক খাবার পরিবেশ ও স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যদিও দামি ও সহজলভ্যতা কম, তবুও এর উপকারিতাগুলো বিবেচনা করে আমাদের প্রত্যেকেরই অর্গানিক খাবার খাওয়ার চেষ্টা করা উচিত।

প্রতিদিনের ভাতে আনুন একটু স্বাস্থ্যকর বৈচিত্র্য!লাল চাল হতে পারে আপনার খাবারের তালিকায় একটি ভিন্ন পছন্দ। লাল চাল তুলনামূ...
17/09/2026

প্রতিদিনের ভাতে আনুন একটু স্বাস্থ্যকর বৈচিত্র্য!

লাল চাল হতে পারে আপনার খাবারের তালিকায় একটি ভিন্ন পছন্দ।
লাল চাল তুলনামূলক কম প্রক্রিয়াজাত হওয়ায় এতে ফাইবারসহ বিভিন্ন পুষ্টি উপাদান থাকতে পারে।

আরও ভারসাম্যপূর্ণ খাবারের জন্য ভাতের সঙ্গে রাখুন—

🐟 মাছ
🥣 ডাল
🥬 শাকসবজি
🥗 সালাদ

তবে মনে রাখবেন, শুধু চাল পরিবর্তন করলেই স্বাস্থ্য ভালো হয়ে যায় না। ভাতের পরিমাণ, রান্নার ধরন এবং পুরো দিনের খাদ্যাভ্যাসও গুরুত্বপূর্ণ।
ওজন নিয়ন্ত্রণ বা ডায়াবেটিসের মতো বিশেষ স্বাস্থ্যগত কারণে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে চাইলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিন।

স্বাস্থ্যকর জীবনযাপন শুরু হোক প্রতিদিনের খাবার থেকেই!

রান্না হোক স্বাস্থ্যকর, স্বাদ হোক আসল। প্রতিদিনের রান্নায় ব্যবহার করুন- খাঁটি সরিষার তেল।ঘরে বসেই অর্ডার করুন-09613-1006...
16/09/2026

রান্না হোক স্বাস্থ্যকর, স্বাদ হোক আসল।

প্রতিদিনের রান্নায় ব্যবহার করুন- খাঁটি সরিষার তেল।

ঘরে বসেই অর্ডার করুন-
09613-100600

ভিজানো ছোলা খাচ্ছেন তো? 🌱প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ ছোলা পেট ভরা রাখতে, হজমে সহায়তা করতে এবং শরীরের শক্তি বজায় রাখতে সাহায্য...
15/09/2026

ভিজানো ছোলা খাচ্ছেন তো? 🌱
প্রোটিন ও ফাইবারসমৃদ্ধ ছোলা পেট ভরা রাখতে, হজমে সহায়তা করতে এবং শরীরের শক্তি বজায় রাখতে সাহায্য করে।

স্বাস্থ্যকর অভ্যাসে ছোট্ট এক দারুণ সংযোজন—ভিজানো ছোলা।

প্রতিদিনের খাবারে যোগ হোক প্রাকৃতিক পুষ্টির ছোঁয়া। শশী লীক পাউডার হতে পারে আপনার দৈনন্দিন খাবারের একটি সহজ ও সুবিধাজনক স...
13/09/2026

প্রতিদিনের খাবারে যোগ হোক প্রাকৃতিক পুষ্টির ছোঁয়া।

শশী লীক পাউডার হতে পারে আপনার দৈনন্দিন খাবারের একটি সহজ ও সুবিধাজনক সংযোজন। প্রাকৃতিক উপাদানে তৈরি এই লীক পাউডার ঘরে বসেই সহজে অর্ডার করতে পারেন।

📞 অর্ডার করুন: 09613-100600

স্বাস্থ্যকর খাবার বেছে নিন, সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলুন।

স্বাদ ভালো বলেই কি প্রতিদিন জাঙ্ক ফুড খাওয়া নিরাপদ? 🍔🍟অতিরিক্ত জাঙ্ক ফুড ধীরে ধীরে শরীরের বড় ক্ষতির কারণ হতে পারে।নিয়মিত...
12/09/2026

স্বাদ ভালো বলেই কি প্রতিদিন জাঙ্ক ফুড খাওয়া নিরাপদ? 🍔🍟
অতিরিক্ত জাঙ্ক ফুড ধীরে ধীরে শরীরের বড় ক্ষতির কারণ হতে পারে।

নিয়মিত অতিরিক্ত ক্যালরি, চিনি, লবণ ও অস্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ করলে ওজন বৃদ্ধি, হৃদরোগ ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে এবং হজমের সমস্যাও দেখা দিতে পারে।

আজ থেকেই চেষ্টা করুন—
কম জাঙ্ক ফুড, বেশি পরিমিত ও পুষ্টিকর খাবার।

👉 আপনার সবচেয়ে বেশি খাওয়া জাঙ্ক ফুড কোনটি?
কমেন্টে জানান...

#স্বাস্থ্যকরখাবার

পেয়ারা—সহজলভ্য, পুষ্টিতে ভরপুর একটি ফলআমাদের পরিচিত ও সহজলভ্য ফল পেয়ারা। এতে রয়েছে ভিটামিন C, ফাইবার, পটাশিয়ামসহ বিভিন্ন...
11/09/2026

পেয়ারা—সহজলভ্য, পুষ্টিতে ভরপুর একটি ফল

আমাদের পরিচিত ও সহজলভ্য ফল পেয়ারা। এতে রয়েছে ভিটামিন C, ফাইবার, পটাশিয়ামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। সুষম খাদ্যের অংশ হিসেবে পেয়ারা খাওয়া শরীরের প্রয়োজনীয় পুষ্টি গ্রহণে সহায়ক হতে পারে।

পেয়ারার কিছু গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ—

• ভিটামিন C: শরীরের স্বাভাবিক রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সহায়তা করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।
• ফাইবার: হজমস্বাস্থ্য ভালো রাখতে এবং নিয়মিত মলত্যাগে সহায়ক হতে পারে।
• পটাশিয়াম: শরীরের স্বাভাবিক তরল ভারসাম্য ও রক্তচাপ নিয়ন্ত্রণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কীভাবে খাবেন?

• মৌসুমে তাজা পেয়ারা বেছে নিন।
• ভালোভাবে ধুয়ে সরাসরি খেতে পারেন।
• অতিরিক্ত লবণ, চিনি বা মসলা না মিশিয়ে খাওয়াই ভালো।
• প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফল রাখুন।
• সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও নিয়মিত শরীরচর্চার অভ্যাস করুন।

📌 প্রকৃতির সহজ উপহার পেয়ারা—স্বাস্থ্যকর খাদ্যতালিকায় রাখতে পারেন নিয়মিত।

খাবার খান, টেনশন ভুলে! প্রতিদিনের খাবার যদি হয় সচেতনভাবে বেছে নেওয়া, সুস্থ থাকার পথটাও হতে পারে আরও সহজ।আমরা অনেক সময় পে...
10/09/2026

খাবার খান, টেনশন ভুলে!
প্রতিদিনের খাবার যদি হয় সচেতনভাবে বেছে নেওয়া, সুস্থ থাকার পথটাও হতে পারে আরও সহজ।

আমরা অনেক সময় পেট ভরানোর জন্য খাবার খাই, কিন্তু শরীরের প্রয়োজন অনুযায়ী খাবারের মান, পরিমাণ ও উপাদান কতটা গুরুত্বপূর্ণ—সেটা ভুলে যাই।

আপনার প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে পারেন—
✅ঢেঁকি ছাঁটা চালের ভাত
✅ পরিমিত খাঁটি সরিষার তেল
✅ বিভিন্ন উদ্ভিজ্জ ও পুষ্টিকর খাদ্য উপাদান
✅ মৌসুমি ফল ও শাকসবজি
✅ পর্যাপ্ত পানি

একটি খাবার নয়, বরং পুরো খাদ্যাভ্যাসের ভারসাম্যই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত চিনি, লবণ, প্রসেসড ফুড ও ভাজাপোড়া কমিয়ে প্রাকৃতিক ও পরিমিত খাবারের অভ্যাস গড়ে তুলুন।

SUO XI Organic Food-এর খাদ্যপণ্য আপনার প্রতিদিনের রান্নায় সহজেই যুক্ত করতে পারেন।

আজ থেকেই খাবারের ব্যাপারে একটু বেশি সচেতন হোন।
📞 ঘরে বসেই অর্ডার করতে যোগাযোগ করুন।

মাত্র ৭ দিনেই খাদ্যাভ্যাসে আনুন স্বাস্থ্যকর পরিবর্তন! শরীর ভালো রাখতে বড় কিছু নয়—প্রতিদিনের ছোট ছোট খাবারের অভ্যাসই তৈরি...
09/09/2026

মাত্র ৭ দিনেই খাদ্যাভ্যাসে আনুন স্বাস্থ্যকর পরিবর্তন!
শরীর ভালো রাখতে বড় কিছু নয়—প্রতিদিনের ছোট ছোট খাবারের অভ্যাসই তৈরি করতে পারে বড় পার্থক্য।

✅ বেশি শাকসবজি খান — প্রতিদিনের খাবারে রাখুন নানা রঙের সবজি
✅ মৌসুমি ফল খান — টাটকা ও সহজলভ্য ফল বেছে নিন
✅ পর্যাপ্ত পানি পান করুন — শরীরকে রাখুন হাইড্রেটেড
✅ চিনি কম খান — অতিরিক্ত মিষ্টি ও চিনিযুক্ত খাবার সীমিত করুন
✅ ভাজাপোড়া এড়িয়ে চলুন — স্বাস্থ্যকর রান্নার পদ্ধতি বেছে নিন

🌿 আজ থেকেই শুরু করুন—সুস্থ জীবনের পথে ৭ দিনের একটি ছোট্ট চ্যালেঞ্জ!

#স্বাস্থ্যকরখাবার #খাদ্যাভ্যাস

প্রতিদিনের ছোট একটি অভ্যাস...ডালিমের রস শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। তাই অনেকেই এটি নিয়মিত খাদ্যতালিকায় রাখেন...
08/09/2026

প্রতিদিনের ছোট একটি অভ্যাস...

ডালিমের রস শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। তাই অনেকেই এটি নিয়মিত খাদ্যতালিকায় রাখেন।

কেন ডালিমের রস এত উপকারী, তা জানতে ছবিটি দেখুন...

আপনি কি নিয়মিত ডালিমের রস পান করেন?
কমেন্টে জানান—হ্যাঁ বা না 👇

প্রতিদিন খাচ্ছেন ঠিকই—কিন্তু আপনার খাবার কি সত্যিই সুষম?শুধু পেট ভরা মানেই শরীর প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে—এমন নয়। শরীরকে স...
07/09/2026

প্রতিদিন খাচ্ছেন ঠিকই—কিন্তু আপনার খাবার কি সত্যিই সুষম?

শুধু পেট ভরা মানেই শরীর প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে—এমন নয়। শরীরকে সুস্থ, শক্তিশালী ও কর্মক্ষম রাখতে প্রতিদিনের খাবারে প্রয়োজন সঠিক অনুপাতে শর্করা, প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন, মিনারেল ও আঁশ।

সুষম খাদ্য নিয়মিত গ্রহণ করলে—
• শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে সহায়তা করে
• দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়
• স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে
• মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা ও মনোযোগ ধরে রাখতে ভূমিকা রাখে
• দীর্ঘমেয়াদে বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে

🌿 তাই প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন শাকসবজি, ফল, মাছ, ডিম, ডাল, দুধ বা দই, বাদাম এবং পরিমিত শস্যজাতীয় খাবার।

সুস্থ শরীরের ভিত্তি তৈরি হয় প্রতিদিনের সঠিক খাবার থেকেই। 💚

Address

Ratoil, Kashiani
Gopalganj
8132

Alerts

Be the first to know and let us send you an email when SUO XI Organic Food - Natural Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SUO XI Organic Food - Natural Food:

Shortcuts

Share