BDN Online 24 News

BDN Online 24 News সত্য প্রকাশে আপোষহীন নিউজ,

যদি এমন হয় আলহামদুলিল্লাহ -রাষ্ট্রপতি - ড. খন্দকার মোশাররফ স্পিকার - এডভোকেট জয়নুল আবেদীন / নিতাই রায় চৌধুরী ১। প্রধানমন...
16/02/2026

যদি এমন হয় আলহামদুলিল্লাহ -

রাষ্ট্রপতি - ড. খন্দকার মোশাররফ

স্পিকার - এডভোকেট জয়নুল আবেদীন / নিতাই রায় চৌধুরী

১। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা - তারেক রহমান
২। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন - মির্জা ফখরুল
২। স্বরাষ্ট্রমন্ত্রী- সালাউদ্দিন আহমেদ
প্রতিমন্ত্রী - শহীদ উদ্দিন চৌধুরী এনি
৩। পররাষ্ট্র - আমির খসরু
প্রতিমন্ত্রী - ড. হুমায়ুন কবির
৪। অর্থ- ড. রেজা কিবরিয়া
৫। শিক্ষা- আনম এহসানুল হক মিলন
প্রতিমন্ত্রী - সাঈদ আল নোমান
৬। আইন মন্ত্রনালয় - সাবেক এটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান
৭। তথ্য মন্ত্রনালয়- আন্দালিব রহমান পার্থ
প্রতিমন্ত্রী- ড. মাহদী আমিন
৮। পরিকল্পনা - ড. আব্দুল মঈন খান
৯। বানিজ্য মন্ত্রনালয় - আব্দুল মুক্তাদির
১০। শিল্প মন্ত্রণালয়- আব্দুল আউয়াল মিন্টু
১১। নৌ পরিবহন - মেজর হাফিজ
১২। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় - নজরুল ইসলাম খান
১৩। পানি সম্পদ - আসাদুল হাবিব দুলু
১৪। মুক্তিযুদ্ধ - ফজলুর রহমান
১৫। সড়ক পরিবহন ও সেতু- আমান উল্লাহ আমান
১৬। সংস্কৃতি - জোনায়েদ সাকি
১৭। স্বাস্থ্য মন্ত্রণালয় - ডা: এ জেড এম জাহিদ
১৮। যুব ও ক্রীড়া- আলি আজগর লবি
১৯। ধর্ম মন্ত্রনালয় - শামীম কায়সার লিংকন
২০। বিমান পরিবহন ও পর্যটন - আলতাফ হোসেন চৌধুরী
২১। বিদ্যুৎ ও জ্বালানি - ইকবাল হাসান মাহমুদ টুকু
২২। কৃষিমন্ত্রী - শামসুজ্জামান দুদু
২৩। গৃহায়ণ ও গণপূর্ত - মির্জা আব্বাস
২৪। ডাক ও টেলিযোগাযোগ - নুরুল হক নূর
২৫। রেলপথ - গয়েশ্বর চন্দ্র রায়
২৬ জনপ্রশাসন - ড. ইসমাইল জাবিউল্লাহ
২৭। সমাজকল্যান - রুহুল কবির রিজভী
২৮। পার্বত্য চট্টগ্রাম- দীপেন দেওয়ান

হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া বেসরকারিভাবে জয়ীBDN online 24 news হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বড় ব্যবধানে ধানের শীষের প...
12/02/2026

হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া বেসরকারিভাবে জয়ী

BDN online 24 news

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বড় ব্যবধানে ধানের শীষের প্রার্থী অর্থনীতিবিদ রেজা কিবরিয়া বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ৭৩ ভোট পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং অফিসার মো. রুহুল আমীন ও বাহুবলের সহকারী রিটার্নিং অফিসার লিটন চন্দ্র দে প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, রেজা কিবরিয়া নবীগঞ্জে ৭২ হাজার ৫৯৪ ও বাহুবলে ৩৮ হাজার ৪৭৯ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ১১ দলীয় ঐক্যের মনোনীত মাওলানা সিরাজুল ইসলাম রিকশা প্রতীকে ৫৫ হাজার ২৪৫ ভোট পেয়েছেন।

অন্যদের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী শেখ সুজাত মিয়া ঘোড়া প্রতীকে ৩৪ হাজার ৪৬২ ভোট ও ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বদরুর রেজা চেয়ার প্রতীকে ৫ হাজার ২৪৪ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কাজী তোফায়েল আহমেদ মোটরগাড়ি প্রতীকে ৬৩৯ ভোট পেয়েছেন।

20/01/2026

জোটের স্বার্থে হবিগঞ্জ- ১ আসন ছাড়লেন জামায়াত নেতা শাহজাহান আলী/ নির্বাচনে ঘোড়া নিয়ে থাকছেন- বিএনপি'র সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত

হবিগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সামনে চাইনিজ কুড়ালসহ প্রীতম দাশ (২০) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।সোমবার সন্ধ্যায় হবিগ...
19/01/2026

হবিগঞ্জে জেলা বিএনপির কার্যালয়ের সামনে চাইনিজ কুড়ালসহ প্রীতম দাশ (২০) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে দেশীয় অস্ত্রসহ প্রীতম দাশকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আটককৃত প্রীতম দাশ বানিয়াচং উপজেলার গুণই গ্রামের পরিমল দাশের ছেলে।

হবিগঞ্জ শহরের ২ নং পুল এলাকার ড্রেইরি ফার্ম এর পরিচালক গরু ব্যবসায়ী আলতাব মিয়ার কাছ থেকে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলি...
18/01/2026

হবিগঞ্জ শহরের ২ নং পুল এলাকার ড্রেইরি ফার্ম এর পরিচালক গরু ব্যবসায়ী আলতাব মিয়ার কাছ থেকে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের অভিযানে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সীর নেতৃত্বে এসআই আওলাদ হোসেনের অভিযানে এক আসামিকে গ্রেপ্তার করা হয়, আরেকজন পালিয়েছে। বাকি ২ লাখ টাকা উদ্ধার ও পলাতককে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্প্রতি বাহুবলে  মোবাইল কোর্ট চলাকালীন নেতার অবৈধ আবদার নিয়ে প্রসাশন নড়েচড়ে বসেছে। তারা লিখেন:👎মহামান্য হাইকোর্ট এর Cri...
17/01/2026

সম্প্রতি বাহুবলে মোবাইল কোর্ট চলাকালীন নেতার অবৈধ আবদার নিয়ে প্রসাশন নড়েচড়ে বসেছে। তারা লিখেন:👎
মহামান্য হাইকোর্ট এর Criminal Rules and Order,2009, এবং ফৌজদারি কার্যবিধি,১৮৯৮ অনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত হিসেবে গণ্য। মোবাইল কোর্ট আইন,২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় গৃহীত সকল কার্যক্রম আদালতের কার্যক্রম হিসেবে গণ্য করা হয়।
তাই মোবাইল কোর্ট চলাকালীন কোন ধরণের অনুরোধ, তদবির, প্রভাব বিস্তার,অসম্মান করা আদালতের কার্যক্রম পরিচালনায় বাঁধা হিসেবে গণ্য করা হবে যা দন্ডনীয় অপরাধ। দন্ডবিধির ১৮৬ ও ২২৮সহ বিভিন্ন ধারায় জেল ও জরিমানার বিধান আছে।
আইন-শৃংখলা রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে বাহুবলে মোবাইল কোর্ট কার্যক্রম চলমান থাকবে। এ নিয়ে সংশয়ের কোন অবকাশ নেই। এ বিষয়ে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

ধন্যবাদ

উপজেলা প্রসাশন, বাহুবল।

চা বিক্রি থেকে কোটিপতিচুনারুঘাটে আলোচনায় ‘ভৈরব’, উঠছে অবৈধ সম্পদ ও প্রভাব বিস্তারের অভিযোগচুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি...
12/01/2026

চা বিক্রি থেকে কোটিপতি
চুনারুঘাটে আলোচনায় ‘ভৈরব’, উঠছে অবৈধ সম্পদ ও প্রভাব বিস্তারের অভিযোগ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডী মাজার সংলগ্ন এলাকার এক সময়ের চা বিক্রেতা দীপক দাস ওরফে ভৈরব এখন কয়েক কোটি টাকার মালিক এমন অভিযোগে এলাকায় তীব্র আলোচনা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত এবং সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর ঘনিষ্ঠ বলেও প্রচার রয়েছে।

অভিযোগ অনুযায়ী জানা যায়, গত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাব খাটিয়ে চা বিক্রির আড়ালে তিনি অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েন। বালু ও মাদকসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি এমনটাই জানান এলাকাবাসীর একাংশ।

স্থানীয়দের ভাষ্য, চুনারুঘাটে বিভিন্ন সময় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী গ্রেপ্তার হলেও দীপক দাস ওরফে ভৈরব দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এলাকায় তার প্রভাবের কথা উল্লেখ করে কেউ কেউ দাবি করেন, তিনি প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সখ্যতার কথা বলে বেড়ান, যদিও এ বিষয়ে কোনো দাপ্তরিক বক্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্রে জানা গেছে, ইতোমধ্যে তিনি চুনারুঘাট পৌর শহরে জমি ক্রয় করেছেন এবং মাধবপুরে কোটি টাকার সম্পত্তি কিনেছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া চণ্ডী চা বাগানের স্থায়ী বাসিন্দা না হলেও সেখানে তার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে বলে শ্রমিকদের অভিযোগ। স্থানীয়দের মতে, তার প্রভাবের কারণে চন্ডী ভোটকেন্দ্রকে ‘হাই রিস্ক’ হিসেবে বিবেচনার দাবি উঠতে পারে।

পারিবারিক সূত্রে জানা যায়, তার পিতা চণ্ডী চা বাগানে বিয়ের সুবাদে বসবাস শুরু করেন। সেই সূত্রে দীপক দাসের সেখানে নানাবাড়ি রয়েছে। পরবর্তীতে তিনি নিজের স্ত্রীর নামে বাগানসংলগ্ন জমি ক্রয় করে পরিবারসহ বসবাস শুরু করেন।

চা বাগানের সাধারণ শ্রমিকদের একাংশ জানান, “অনেক ছোটখাটো নেতাকর্মী গ্রেপ্তার হলেও ভৈরবের মতো প্রভাবশালী নেতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আসন্ন নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।” তাদের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে দীপক দাস ওরফে ভৈরবের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য মেলেনি।

হবিগঞ্জ বানিয়াচং  হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের প্রখ্যাত ধান ব্যবসায়ী ক্ষিতীশ চন্দ্র দা...
17/09/2025

হবিগঞ্জ বানিয়াচং

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাঠালিয়া গ্রামের প্রখ্যাত ধান ব্যবসায়ী ক্ষিতীশ চন্দ্র দাস-এর মৃ*ত দেহ আজ ১৬ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে জাফলং এলাকায় উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গতকাল (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তিনি ব্যবসায়িক কাজে হবিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা দেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। একাধিকবার ফোন করেও যোগাযোগ করা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ নিয়েও তার কোনো খোঁজ মেলেনি।

অবশেষে আজ সকালের দিকে, জাফলং থেকে সকলকে শোকস্তব্ধ করে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরিবার, আত্মীয়স্বজন এবং পুরো এলাকাজুড়ে শোকের ছায়া।।।

31/08/2025

প্রকাশিত কমিটির বিরুদ্ধে অনাস্থা ও প্রতিক্রিয়া
--------------- বাহুবল প্রতিনিধি,
বাহুবলে প্রচারিত 'বাহুবল দলিল লেখক সমিতি' গঠনের বিরুদ্ধে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইতিমধ্যে ওই কমিটি অপরিকল্পিত ও নিয়মবহির্ভূত আখ্যায়িত করে অনাস্থা জানান একাধিক দলিল লেখক সমিতির সদস্যবৃন্দ। আজ সকালে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দলিল লেখক আবু তাহের টেনুর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গত ২৮/০৮/২০২৫ ইং তারিখে কমিটি গঠন ও বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারকৃত তথ্য বিবৃতিমূলক বলে দাবি জানিয়ে
আগামী ০৩/০৯/২০২৫ইং আবারো একটি সভা অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। ওই দিনই সকলের সর্বসম্মতিক্রমে 'দলিল লেখক সমিতি'র কমিটি গঠন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে চালক আবুল কাশেম (২৮) কে গলায় গামছা পেছিয়ে পিঠিয়ে হত্যা করে ইজিবাইক টমটম নি...
09/07/2025

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে চালক আবুল কাশেম (২৮) কে গলায় গামছা পেছিয়ে পিঠিয়ে হত্যা করে ইজিবাইক টমটম নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই বন্ধুকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত চালক লামাতাশি গ্রামের আব্দুল আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ১১টায় টমটম নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি কাশেম। সারারাত খোঁজাখুজির পর মঙ্গলবার সকালে ওই স্কুলের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই টমটম-সিএনজি চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। গ্রেফতারকৃতরা হল একই উপজেলার নন্দনপুর এলাকার হানিফ উল্লার ছেলে মো: আল আমিন ওরফে পিচ্ছি আল আমিন (২২) ও একই এলাকার শফিক মিয়ার ছেলে আল আমিন (২০)

রাত ৯টায় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান দুজনকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে তারা ঘটনার সাথে জড়িত বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। গাড়ী উদ্ধারে মাঠে পুলিশ কাজ করছে।

তাদের বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

ইসরায়েলে ফের হামলাইয়েমেন থেকে ইসরায়েলে ফের ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২৫ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জ...
25/06/2025

ইসরায়েলে ফের হামলা

ইয়েমেন থেকে ইসরায়েলে ফের ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার (২৫ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়েমেন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলে ড্রোন ছোড়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এ সময় কোনো সতর্কীকরণ সাইরেন বাজানো হয়নি। ইসরায়েলি টিভি চ্যানেল ১২ দাবি করেছে, ইয়েমেনের এই ড্রোনটি আটকে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার বিষয়ে ইয়েমেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়। গত সোমবার (২৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ার করা এক পোস্টে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

তিনি বলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টা ধরে চলবে, এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে।

ট্রাম্প আরও জানান, প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে, এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেবে। মোট ২৪ ঘণ্টা পর এই ‘১২ দিনের যুদ্ধ’ বিশ্বব্যাপী সমাপ্ত হিসেবে স্বীকৃতি পাবে।

তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় দুপক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে- যা অবশ্যই হবে। এ জন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই।

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when BDN Online 24 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category