গ্রামীণ মুদির দোকান আপনার পাশে নিরাপদ খাদ্যপণ্য পৌছে দিতে অঙ্গীকার বদ্ধ।
ভেজাল মুক্ত খাদ্যের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে গ্রামীণ মুদি দোকান। গ্রামীণ মুদি দোকান একটি অনলাইন বিপণন মাধ্যম । *নিরাপদ খাবার খান, সুস্থ্য থাকুন* এই বিষয়টি সামনে রেখে গ্রামীণ মুদির দোকান পৌছে দিবে ভেজাল মুক্ত খাবার আপনার হাতে। গ্রামীণ মুদির দোকানের প্রতিটি পণ্য গ্রামীণ পর্যায়ের কৃষক থেকে সংগ্রহ করে , বাছাই করে
এবং গুণগত মান ঠিক রেখে পৌছে দিচ্ছে আপনার কাছে। গ্রামীণ মুদির দোকান দিচ্ছে হালুয়াঘাট পৌরসভায় ফ্রী হোম ডেলিভারির সুবিধা। হালুয়াঘাট উপজেলার বাহিরে সারাদেশে দিচ্ছে বিশেষ পার্সেল সুবিধা।
�গ্রামীণ মুদির দোকান এ আপনারা যা পাচ্ছেন:
*মরিচ ও হলুদ-
সরাসরি কৃষকের কাছ থেকে বাছাইকৃত ভাল ও উন্নত মানের মরিচ ও হলুদ, সংগ্রহ করে, ভালো ভাবে রোদে শুকানোর পর, পরিপূর্ণ স্বাস্থ্যকর পদ্ধতিতে ভাঙ্গানো এবং প্যাকেজিং করা হয়। যা শতভাগ গুণগত মান সম্পন্ন। যা প্রাকৃতিক রং, ঝাল ও স্বাদে অনন্য। এই মরিচ ও হলুদ গুঁড়ায় কোন প্রকার কৃত্রিম রং বা খাদ নেই।
*ধনিয়া ও জিরা গুঁড়া --
সরাসরি কৃষকের কাছ থেকে বাছাইকৃত ভাল ও উন্নত মানের ধনিয়া ও জিরা, সংগ্রহ করে, ভালো ভাবে রোদে শুকানোর পর, পরিপূর্ণ স্বাস্থ্যকর পদ্ধতিতে ভাঙ্গানো এবং প্যাকেজিং করা হয়। যা শতভাগ গুণগত মান সম্পন্ন। যা প্রাকৃতিক রং ও স্বাদে অনন্য। এই ধনিয়া ও জিরা গুঁড়ায় কোন প্রকার কৃত্রিম রং বা খাদ নেই।
*চ্যাপা শুটকি -
ময়মনসিংহের বিখ্যাত পুটির চ্যাপা শুটকি যা স্বাদে ও গুণগত মানে অন্য চ্যাপা থেকে আলাদা। আসল চ্যাপা শুটকি তৈরি কারক থেকে সংগ্রহ করে, সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে পৌছে দেয়া হবে আপনার নিকটে। গ্রামীণ মুদির দোকান এ পাওয়া যাচ্ছে ১ কেজি, ৫০০ গ্রাম ও ২৫০ গ্রামের প্যাকেট।
*কাচকি শুটকি -
সরাসরি গ্রাম্য পর্যায়ের শুটকি তৈরি কারক থেকে হাতের তৈরি কাচকি শুটকি দিচ্ছে গ্রামীণ মুদির দোকান । এই শুটকিতে কোন ক্ষতিকর কেমিক্যাল মিশানো নাই।
*চালের গুঁড়া -
গ্রামীণ মুদির দোকান দিচ্ছে উন্নত মানের হাতে তৈরি ঢেকি ছাটাই চালের গুঁড়া। সেদ্ধ চাল ও আতপ চালেরর ভেজা ও শুকনা চালের গুঁড়া, যা যে কোন পিঠা ও রুটি তৈরিতে আপনাকে সাহায্য করবে।
*মাসকালাই ডালের গুঁড়া -
কৃষকের কাছ থেকে ভালোমানের মাসকালাই ডাল সংগ্রহ করে তা আধা ভাঙ্গা ও গুঁড় করে পৌছে দেয়া হচ্ছে আপনার নিকট। গ্রামীণ মুদির দোকান নিয়ে এসেছে মাসকালাই ডালের গুঁড়া ও আধা ভাঙ্গা ডাল।
বি: দ্র: আরো কিছু পণ্য পরবর্তীতে যোগ করবে গ্রামীণ মুদির দোকান ।