Mango's Bazar - ম্যাংগো'স বাজার

Mango's Bazar - ম্যাংগো'স বাজার আমরা এখন ফজলি আম এবং আম্রপালি (আমরুপালি) আম ডেলিভারি করতে সক্ষম। ১০০% ফরমালিন এবং বিষ মুক্ত। ধন্যবাদ

13/06/2026

ভ্যান থেকে ৬০ টাকা কেজি আম কিনেছেন আম মিস্টি খুব খুশি, সেই সাথে অনলাইন সেলারদের গালিগালাজ, ডাকাত, বাটপার আরও কত কি!
এবার আসি আমার কথায়, আমি সেল করি বলেই লিখছি তা নয়, সত্যতা তুলে ধরছি।

১ কেজি আম ৬০/= + কুরিয়ার চার্জ প্রতি কেজি হোম ডেলিভারি ২৬/= + ক্যারট ২২০/= + বস্তা, পেপার, লেবার খরচ ৩০/=, তার মানে ১ কেজি আমের কস্টিং দাড়াচ্ছে
৬০+৪১ =১০১ টাকা।

এই যে অনলাইন সেলার'রা রাস্তায় বেকার বসে চাকরির জন্য আন্দোলন করছে না, চুরি, ডাকাতি,ছিনতাই করছে না জাস্ট এই টুকু চিন্তা করলেই তো আর কথা বলা উচিৎ না। শুধু নিজের কথা চিন্তা না করে দেশের কথাও ভাবতে হয়।

আর আম যদি বলি ভ্যানের কথা,১০০% ভ্যানের আমে ইথিলিন দেওয়া। ইথিলিন দেওয়া আম অবশ্যই মিস্টি হবে। আমে স্প্রে করা হয় আমের কালার সুন্দর ও পচন রোধ করার জন্য।

ইথিলিন কখন দেওয়া হয় জানেন? আম আড়ত থেকে কেনার পর যখন ট্রাকে লোড দেওয়া হয় তখন। এই আম ট্রান্সপোর্টে করে সারা দেশের বড় বাজারগুলোতে যায় এবং সেখান থেকেই ভ্যানে ও অন্য জায়গাতে বিক্রির জন্য চলে যায়।

শুধু উতপাদক ও বিক্রেতাকে ভেজালের জন্য দোষ দিলে হবে না, ক্রেতা হিসাবে ডেফিনেটলি আপনার মানসিকতা বদলাতে হবে।

এই যে সকাল থেকে রাত অবধি আমরা বি"ষ খাচ্ছি, নিশ্চয় আপনি আমি নিরবে এগুলো গ্রহণ করছি বলেই ৬ মাসের শিশুর দেহে ও ক্রোমিয়াম পাওয়া যাচ্ছে।

বদলগাছীর ভান্ডারপুরে জমিদার বিনোদ লাহিড়ীর সেই গাছেই 'নাক ফজলি' আমের গৌরবময় ইতিহাসনওগাঁর স্বাদে-গুণে অনন্য ও সদ্য ⁠ভৌগোলি...
13/06/2026

বদলগাছীর ভান্ডারপুরে জমিদার বিনোদ লাহিড়ীর সেই গাছেই 'নাক ফজলি' আমের গৌরবময় ইতিহাস

নওগাঁর স্বাদে-গুণে অনন্য ও সদ্য ⁠ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতিপ্রাপ্ত ‘নাক ফজলি’ আমের আদি ইতিহাস জড়িয়ে আছে বদলগাছী উপজেলার ভান্ডারপুর গ্রামে।

লোকমুখে প্রচলিত এবং ইতিহাস ঘেঁটে জানা যায়, ছবির এই প্রাচীন আম গাছটির মাধ্যমেই মূলত তৎকালীন জমিদার বিনোদ কুমার লাহিড়ীর হাত ধরে এই অঞ্চলে নাক ফজলি আমের চারা রোপণ ও বংশবিস্তার শুরু হয়েছিল।

যেভাবে এলো এই আমের জাতব্রিটিশ আমলের তৎকালীন গভর্নর লর্ড লিটনের (১৯২২-১৯২৭) সময়ে বদলগাছী উপজেলার ভান্ডারপুর গ্রামটিতে ছিল জমিদার বিনোদ কুমার লাহিড়ীর জমিদারি অঞ্চল।

ভ্রমণপিপাসু ও বৃক্ষপ্রেমী এই জমিদার প্রতিবছরই সপরিবারে ভারতের বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণে যেতেন।

ফেরার সময় তিনি সেখান থেকে নানা জাতের দুর্লভ ফলদ উদ্ভিদের চারা সংগ্রহ করে নিয়ে আসতেন।

তেমনই এক ভ্রমণের সময় ভারতের কাশি (বেনারস) কিংবা মুর্শিদাবাদের নবাবদের বাগান থেকে তিনি এই বিশেষ জাতের আমের জোড় কলম চারাটি নিয়ে আসেন এবং নিজের শখের বাগানে রোপণ করেন।

নামকরণের নেপথ্যেজমিদার বিনোদ লাহিড়ীর বাগানে রোপণ করা সেই গাছটিতে যখন ফলন আসে, তখন দেখা যায় আমটির নিচের অংশটি সামান্য বাঁকানো এবং দেখতে অবিকল মানুষের নাকের মতো চ্যাপ্টা।

এ কারণেই স্থানীয়দের মাঝে এটি দ্রুত ‘নাক ফজলি’ নামে পরিচিতি লাভ করে।

পরবর্তীতে এই আদি গাছটি থেকে কলম তৈরি করে ক্রমান্বয়ে ভান্ডারপুরসহ পুরো বদলগাছী ও পার্শ্ববর্তী ধামইরহাট উপজেলায় এই আমের চাষ ছড়িয়ে পড়ে।

১৯৪৭ সালে দেশভাগের সময় জমিদার বিনোদ লাহিড়ী সপরিবারে ভারতে চলে গেলেও তাঁর রোপণ করা সেই ঐতিহাসিক গাছের স্মৃতিচিহ্ন আজো বহন করছে নাক ফজলি আমের এই গৌরবময় ইতিহাস।

অনন্য বৈশিষ্ট্য ও বর্তমান অর্থনৈতিক গুরুত্বকৃষি বিভাগ ও স্থানীয় চাষিদের মতে, নাক ফজলি আম আকারে প্রায় ৪ ইঞ্চি লম্বা ও চওড়ায় দেড় ইঞ্চি হয়ে থাকে।

এই আমের প্রধান বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ আঁশবিহীন, অত্যন্ত মিষ্টি, সুগন্ধযুক্ত এবং কাঁচা অবস্থাতেও মিষ্টি লাগে।

জুনের প্রথম সপ্তাহ থেকে এই আম পাকতে শুরু করে এবং পাকার পরও খোসা কিছুটা শক্ত থাকায় এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায়।

সম্প্রতি এই আমটি ⁠বাংলাদেশ সরকারের জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে এর ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হয়েছে



#নাকফজলী

10/06/2026

অনেক বৃষ্টি হচ্ছে।

রেইনি ডে
10/06/2026

রেইনি ডে

08/06/2026
আম বাগান
08/06/2026

আম বাগান

আমাদের সব চাইতে বড় আমের গাছ। যা আমার দাদী রোপণ করেছিলেন। আমার দাদী কে আল্লাহ জান্নাত বাসী করুন। Ameen
27/05/2026

আমাদের সব চাইতে বড় আমের গাছ। যা আমার দাদী রোপণ করেছিলেন। আমার দাদী কে আল্লাহ জান্নাত বাসী করুন। Ameen

রাত্রি কালে আম এর চিত্র
26/05/2026

রাত্রি কালে আম এর চিত্র

Address

নওগাঁ, ভান্ডারপুর
Nowgaon
6570

Telephone

+8801612228836

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mango's Bazar - ম্যাংগো'স বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mango's Bazar - ম্যাংগো'স বাজার:

Shortcuts

  • Want your business to be the top-listed Grocery Store in Nowgaon?

Share