06/10/2024
বিদায় নেওয়ার সময় আমার শায়েখকে বললাম, ❝শায়েখ, দোয়া করবেন আমার জন্য, খাস করে সেই দোয়াটা।❞
শায়েখ বললেন, "কোন দোয়া?"
বললাম, "একজন উত্তম জীবনসঙ্গিনীর অপেক্ষায় আছি, শায়েখ।"
আচ্ছা তাহলে আমি যদি এমন করে দোয়া করি, ❝আল্লাহ যেনো তোমাকে তোমার মতই উত্তম একজন জীবনসঙ্গিনী দান করেন, খুশি হবে তো?❞
বললাম, "না শায়েখ। আমার মতো না, আমার চেয়ে আরো ভালো হতে হবে।"
শায়েখ বললেন, "তবে কি তুমি চাও আমি এমন দোয়া করি যেই দোয়াতে তোমার মঙ্গল হোক আর অন্য কারো অমঙ্গল হোক! তুমি জিতে যাও আর অন্যজন ঠকে যাক!
শুনো, এমন দোয়া গুলো কবুল হয় না। কবুল হয়ে গেলেও এর ফল ভালো হয় না।
আগে নিজে সালেহ হও, পরে একজন সালেহার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। যখন এই প্রার্থনার মধ্যে কারো ঠকে যাওয়ার বিষয় নেই, সেই দোয়াটা আল্লাহ কবুল করে নিবেন।"
[সংগৃহীত]