গ্রাম্য দোকান-Grammo Dukan

গ্রাম্য দোকান-Grammo Dukan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গ্রাম্য দোকান-Grammo Dukan, Organic Grocery Store, Jamalpur Sadar Upazila.

শীতের সকালের নাস্তা 😋
15/12/2023

শীতের সকালের নাস্তা 😋

শুভ সকাল! শীত চলে আসেছে ঠান্ডা কাশি থেকে বাঁচতে নিয়মিত কালোজিরা ফুলের মধু খাচ্ছেন তো?
04/12/2023

শুভ সকাল!
শীত চলে আসেছে ঠান্ডা কাশি থেকে বাঁচতে নিয়মিত কালোজিরা ফুলের মধু খাচ্ছেন তো?

🔥 ফ্ল্যাট ডিস্কাউন্ট অফার 🔥📛 অগ্রীম কোনো পেমেন্ট ছাড়াই বেস্ট ফুলের বেস্ট মধু 📛 #মধু খাবেন, এতো সন্দেহ থাকবে কেনো?? 🌱 আমা...
21/11/2023

🔥 ফ্ল্যাট ডিস্কাউন্ট অফার 🔥
📛 অগ্রীম কোনো পেমেন্ট ছাড়াই বেস্ট ফুলের বেস্ট মধু 📛

#মধু খাবেন, এতো সন্দেহ থাকবে কেনো??
🌱 আমাদের সংগৃহীত মধুতে কোনো যদি নাই।। 🔥

🌼 যতফুলের মধু আছে, সবচেয়ে বেশি কার্যকরী মধু কালোজিরা ফুলের মধু। 🌼
🌨️ এই শীতে কালোজিরা ফুলের মধু খাবেন ২ চামচ, ইনশাআল্লাহ, আপনি ঠান্ডা জনিত রোগের থেকে দূরে থাকবেন।

🧉 কালোজিরার ফুলের মধুতে এন্টি-অক্সিডেন্ট এর পরিমাণ অন্য যেকোনো মধু থেকে বেশি, যা আপনার ঔষধ এন্টিবায়োটিক এর চেয়ে অধিক কার্যকরী এবং নিরাপদ। 🌱🌱

⭕সকল রোগের (মৃত্যু ব্যাতিত) শেফা বলা হয়েছে কালোজিরাকে, সেই ফুলের মধুর উপকারিতা লিখে কিভাবে শেষ করবেন?? 🔺🔺

অথেন্টিক কালোজিরা ফুলের মধু ঘরে বসে পেতে চাইলে কল করুন অথবা ম্যাসেজ দিন আমাদের পেইজে। ইনশাআল্লাহ হতাশ হবেন না আমাদের পণ্যে।।

#মধু #কালোজিরা #অফার

20/11/2023

🔥 ফ্ল্যাট ডিস্কাউন্ট অফার 🔥
📛 অগ্রীম কোনো পেমেন্ট ছাড়াই বেস্ট ফুলের বেস্ট মধু 📛

#মধু খাবেন, এতো সন্দেহ থাকবে কেনো??
🌱 আমাদের সংগৃহীত মধুতে কোনো যদি নাই।। 🔥

🌼 যতফুলের মধু আছে, সবচেয়ে বেশি কার্যকরী মধু কালোজিরা ফুলের মধু। 🌼
🌨️ এই শীতে কালোজিরা ফুলের মধু খাবেন ২ চামচ, ইনশাআল্লাহ, আপনি ঠান্ডা জনিত রোগের থেকে দূরে থাকবেন।

🧉 কালোজিরার ফুলের মধুতে এন্টি-অক্সিডেন্ট এর পরিমাণ অন্য যেকোনো মধু থেকে বেশি, যা আপনার ঔষধ এন্টিবায়োটিক এর চেয়ে অধিক কার্যকরী এবং নিরাপদ। 🌱🌱

⭕সকল রোগের (মৃত্যু ব্যাতিত) শেফা বলা হয়েছে কালোজিরাকে, সেই ফুলের মধুর উপকারিতা লিখে কিভাবে শেষ করবেন?? 🔺🔺

অথেন্টিক কালোজিরা ফুলের মধু ঘরে বসে পেতে চাইলে কল করুন অথবা ম্যাসেজ দিন আমাদের পেইজে। ইনশাআল্লাহ হতাশ হবেন না আমাদের পণ্যে।।

#মধু #কালোজিরা #অফার

মধু সম্পর্কে প্রাচীন ভুল ধারণা - পর্ব ২অনেকেই বিশ্বাস করেন যে খাঁটি মধু পানির উপর থেকে ছেড়ে দিলে সোজা পাত্রের নিচে গিয়ে ...
16/11/2023

মধু সম্পর্কে প্রাচীন ভুল ধারণা - পর্ব ২
অনেকেই বিশ্বাস করেন যে খাঁটি মধু পানির উপর থেকে ছেড়ে দিলে সোজা পাত্রের নিচে গিয়ে জমাট থাকবে, পানির সাথে মিশে যাবে না। যদি পানির সাথে মিশে যায় তাহলে সেটাকে তারা ভেজাল/কৃত্তিম মধু মনে করেন। কিন্তু এটি একটি অবৈজ্ঞানিক পরীক্ষা এবং ভুল ধারণা।
কারণ মধুর ঘনত্ব কম বা বেশি হতে পারে। হোক সেটা খাঁটি মধু বা ভেজাল মধু। তাই মধু যদি ঘন হয় তাহলে সেটা পাত্রের নিচে জমাট থাকে, আর যদি ঘনত্ব কম হয় অর্থাৎ পাতলা হয় তাহলে সেটা পানির সাথে দ্রুত মিশে যায়।

মধুতে এমন কী আছে, যার ফলে মধু পচে না?মধুর অনেক ম্যাজিক। একটি চমত্কার ম্যাজিক হলো, এটি সহজে নষ্ট হয় না। এর প্রধান কারণ হল...
12/11/2023

মধুতে এমন কী আছে, যার ফলে মধু পচে না?

মধুর অনেক ম্যাজিক। একটি চমত্কার ম্যাজিক হলো, এটি সহজে নষ্ট হয় না। এর প্রধান কারণ হলো, প্রাকৃতিক মধুতে খুব কমই পানির বিন্দু থাকে। মধুর উপদানের একটি অংশ সুগার বা চিনি জাতীয় পদার্থ। মধুতে চিনির ঘনমাত্রা বেশি। আবার জীবাণুদের কোষেও চিনি জাতীয় পদার্থ থাকে। কোষের মধ্যে চিনির ঘনমাত্রা মধু থেকে অনেক কম। তাই মধুর মধ্যে যখন কোনো জীবাণু পড়ে তখন অভিস্রাবন প্রক্রিয়ায় জীবাণু কোষ থেকে মধুর মধ্যে পানি চলে যায়। অতিরিক্ত পানি বেরিয়ে যাবার কারণে জীবাণু মারা পড়ে। তাই ব্যাকটেরিয়া বা অন্য কোনো জীবাণু মধুতে টিকতে পারে না বলেই মধু পচে না। কারণ, কোনো দ্রব্য পচে তখনই, যখন কোনো জীবাণু সেখানে বাসা বাঁধে। আরেকটি বিষয় হলো এর অ্যাসিডিটি। মধুর পিএইচ (পটেনশিয়াল অব হাইড্রোজেন) মাত্র ৩ দশমিক ২৬ থেকে ৪ দশমিক ৪৮। পিএইচ যত কম হবে, সেই দ্রব্যের অ্যাসিড মাত্রা তত বেশি আর পিএইচ বেশি হলে খারের মাত্রা বেশি। সুতরাং মধুর অ্যাসিড সহজেই সব জীবাণু ধ্বংস করে। ফলে মধু সহজে পচে না। মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকের কুঠুরিতে তা মুখ থেকে বের করে ঢেলে দেয়। এ সময় মৌমাছির পেটের ভেতরের কিছু জৈব রাসায়নিক পদার্থ বা এনজাইমও বের হয়। মধুর সঙ্গে এই এনজাইমের বিক্রিয়ায় তৈরি হয় গ্লুকোনিক অ্যাসিড ও হাইড্রোজেন পেরোক্সাইড। হাইড্রোজেন পেরোক্সাইড মধুতে কোনো জীবাণু জমতে দেয় না। ফলে মধু নষ্ট হয় না। তবে মধু যদি স্যাঁতসেঁতে আবহাওয়ায় থাকে, তাহলে আর্দ্রতায় মধু নষ্ট হতে পারে।

আল মোহাম্মদ শাকিব, দশম শ্রেণি (বিজ্ঞান),

মধু নিয়ে আমাদের কিছু প্রচলিত ভুল ধারণা ✍️✍️✍️মধু নিয়ে আমাদের অনেকের মধ্যে কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে, আশা করি লেখাট...
09/11/2023

মধু নিয়ে আমাদের কিছু প্রচলিত ভুল ধারণা ✍️✍️✍️

মধু নিয়ে আমাদের অনেকের মধ্যে কিছু প্রচলিত ভুল ধারণা রয়েছে, আশা করি লেখাটি মনোযোগ দিয়ে পড়বেন সবাই।

১, মধু কখনো জমে যায় না।

মধু কখনো জমে যায় না, এটা সবচেয়ে বেশি প্রচলিত ভুল ধারণা, মধু অবশ্যই জমে যায় তবে তা নির্ভর করে আবহাওয়া এবং ফুলের নেক্টার এর উপর। যেমন, সরিষা ফুলের মধু, ধনিয়া ফুলের মধু, লিচু ফুলের মধু জমে যায় কিন্তু সুন্দর বনের চাকের মধু, কালোজিরা ফুলের মধু সাধারণত জমতে দেখা যায় না। মধু জমে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মধুর মধ্যে ফ্রুকটোজ এবং গ্লুকোজের মাত্রা কম বেশি হওয়া, যদি গ্লুকোজ বেশি থাকে তাহলে মধু খুব দ্রুত জমে যায় আবার যদি ফ্রুকটোজ বেশি থাকে তাহলে কম জমে অথবা জমতে দেখা যায় না।

২, মধু আগুনে জ্বলে ।

মধু কখনো আগুনে জ্বলে না, আগুনে জ্বলে মোম। যদি মধুতে মোমের পরিমাণ বেশি থাকে তাহলে জ্বলবে আর যদি কম থাকে তাহলে জ্বলবে না। আপনি যদি চিনির সিরা তৈরি করে তার মধ্যে পর্যাপ্ত মোম মিক্স করে দেন তাহলে ঐ চিনির সিরার মধ্যে মোমের যে অংশ আছে তা জ্বলে যাবে। যদি চিনির সিরা জ্বলে তাহলে কি সেটা মধু হবে কখনো ?

৩, মধু পানিতে মিশে যায় না।

আমরা অনেকেই পানির গ্লাসে মধু ঢেলে দেখি মধু পানিতে না মিশে গ্লাসের তলানিতে পৌঁছে কিনা। আসলে মধু না, আপনি চিনির সিরা ঘন করে পানিতে ঢালবেন , দেখবেন ওটাও পানির নিচে পৌঁছে গেছে, তাহলে কি ওটা মধু ? আসলে পানির ঘনত্বের তুলনায় যে কোন তরল পদার্থের ঘনত্ব যদি বেশি হয় তাহলে তা পানিতে দ্রবীভূত না হয়ে পানির নিচে জমা হবে। তাই ঘন মধু হলে জমা হবে, পাতলা মধু হলে তা দ্রুত মিশে যাবে।

এরকম আরো অনেক ভুল ধারণা আমাদের রয়েছে, আশা করি আমরা সবাই খাঁটি মধু চিনব এবং খাঁটি মধু সংগ্রহ করে খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খাঁটি মধু চেনার সহজ উপায় হচ্ছে, ঘ্রান এবং বৈশিষ্ট্য সম্পর্কে যথেষ্ট ধারণা অর্জন করা।

 #চাষের_মধু_সম্পর্কে_জানুন চাষের মধু বনাম প্রাকৃতিক চাকের মধু !সামনে শীতকাল চলে আসতেছে মধুর চাহিদাও আলহামদুলিল্লাহ তুলনা...
04/11/2023

#চাষের_মধু_সম্পর্কে_জানুন

চাষের মধু বনাম প্রাকৃতিক চাকের মধু !

সামনে শীতকাল চলে আসতেছে মধুর চাহিদাও আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে অনেক বেড়ে গেছে।
সমগ্র পৃথিবীতে ২ টি উপায়ে মধু আহরণ করা হয়৷
১) প্রাকৃতিক মৌচাক থেকে।
২) কৃত্রিমভাবে মৌচাষের মাধ্যমে।
তবে ধারণা কম থাকায় অনেকেই মধু কেনার সময় প্রাকৃতিক চাকের মধুকেই প্রাধান্য দেন। চাষের মধু শুনলে কেউ কেউ সে মধু ক্রয় করতে ইচ্ছুক হয় না।

এক্ষেত্রে ২ টি বিষয় জানা জরুরি।
১।মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করে?
২।মৌচাষ আসলে কিভাবে করা হয়?

১▪ প্রথমটা ত সকলের জানা আছে! যে মৌমাছি প্রাকৃতিক চাকের হোক কিংবা কৃত্রিম মৌবাক্সের'ই হোক, ওরা ফুলে ফুলে ঘুরে Nectar বা মৌ রস সংগ্রহ করে ওদের মুখ দিয়ে পেটের ভিতরে নিয়ে যায়। এরপর মৌমাছির পেট থেকে বিভিন্ন ধরণের Enzyme নিঃসৃত হয় যা নেক্টারের সাথে মিশ্রিত হয়। এরপর মৌমাছি চাকে ফিরে অনেকটা বমি করার মতো সেগুলো মৌচাকের ছোট ছোট Cell বা কোষে একটু একটু করে জমা করে।
এই সদ্য নেক্টারে পানির পরিমাণ অনেক বেশি থাকে। মৌমাছি কোষের কাছে বসে ওদের পাখা দিয়ে বাতাস করে (প্রতি সেকেন্ড প্রায় ২০০ বার পাখা ঝাপটায়) অতিরিক্ত পানি বাস্পাকারে উড়িয়ে দেয় এবং ঘণ মধুতে রুপান্তরিত করে। মৌমাছি যখন বুঝতে পারে যে মধুতে থাকা পানির পরিমান কমে গেছে তখন কোষের মুখ মোম দিয়ে বন্ধ করে দেয়(Capping)।

২▪ এবার কৃত্রিমভাবে মৌচাষ সম্পর্কে কিছু বিষয় জেনে নেই! এটা আমাদের সকলের জানা উচিত যে- মৌচাষ, মাছচাষ
বা ফার্মে মুরগি পালনের মতো একই রকম নয়! বিষয়টি ব্যাখ্যা করা যাক। ধরুন কোন ব্যাক্তি কার্প জাতীয় মাছ চাষ করেন। তিনি ইচ্ছে করলে পুকুরে উন্নতমানের খাবার দিয়ে একবছরে একটি মাছকে হয়তো ১০ কেজি ওজনের করতে পারবেন। কিন্তু মৌচাষ সেরকম কিছু নয়। কারণ মৌচাষ সম্পূর্ণ ফুলের উপর নির্ভরশীল এবং মৌমাছি ওদের ইচ্ছে মতো খাবে এবং মধু জমা করবে। মৌচাষকে কৃত্রিম বলা হলেও এটা সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল। এক্ষেত্রেও মৌমাছি প্রকৃতির বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে মৌবাক্সে জমা করে।

বিভিন্ন কারণে প্রাকৃতিক মৌচাক অনেক কমে গেছে এবং প্রাকৃতিক চাক থেকে খুব বেশি মধু উৎপাদিত হয় না। তাই বর্তমানে মধুর যে চাহিদা তার অধিকাংশই চাষের মধুর মাধ্যমে পূরণ হয়। আপনারা যারা দেশী বিদেশী অনেক কোম্পানীর মধু অনেক বেশি দামে সংগ্রহ করেন তার অধিকাংশই চাষের মধু। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও মৌচাষ জনপ্রিয়তা পেয়েছে এবং দিন দিন আরও সম্প্রসারণ হচ্ছে।

তাই আসুন চাষের মধু সম্পর্কে নেতিবাচক ধারণা থেকে আমরা বের হয়ে আসি, মৌচাষকে উৎসাহিত করি।

গ্রাম্য দোকান-Grammo Dukan মধুর জগতে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান।

" মধু তে কি চিনি থাকে? হ্যাঁ, মধুতে প্রাকৃতিক চিনি (Natural Sugar) থাকে । মানবদেহে প্রবেশ করে এ-ই গুলো খুব সহজেই পরিপাক ...
04/11/2023

" মধু তে কি চিনি থাকে?

হ্যাঁ, মধুতে প্রাকৃতিক চিনি (Natural Sugar) থাকে । মানবদেহে প্রবেশ করে এ-ই গুলো খুব সহজেই পরিপাক হয়ে যায়। মধু ১০০% বিশুদ্ধ এবং প্রাকৃতিক। মৌমাছি ফুলের নেক্টার থেকে সম্পূর্ণ একক এবং প্রাকৃতিক ভাবে মধু তৈরি করে। এক্ষেত্রে মানুষের কিছুই করার থাকে না।

02/11/2023

ঔষধী খাবার খান সাশ্রয়ী মূল্যে🥰

✅অগ্রীম কোনো পেমেন্ট ছাড়াই ✅

শীতকাল জুড়ে প্রতিদিন ২ চামচ খাটি কালোজিরার মধু খেয়ে দেখুন

নিজেই ঠান্ডা জনিত সমস্যা র পার্থক্য বুঝতে পারবেন।

অতি অবশ্যই কালোজিরা মধুটি খাটি হতে হবে

কালোজিরার মধু মধুতে প্রাকৃতিক এন্টি অক্সিডেন্ট এর পরিমান বেশি থাকে, যা বাজারের যে কোনো এন্টিবায়োটিক এর চেয়ে অধিক কার্যকারী।
✅সকল রোগের শেফা কালোজিরা ফুলের মধু
নিয়মিত মধু খান সুস্থ থাকুন

মধু পাতলা হয় কেন? মধুর তরলতা বা ঘনত্ব নির্ভর করে নেকটার সংগ্রহের উৎসের উপর। ফুল ভেদে নেকটারের ঘনত্ব বিভিন্ন রকমের হয়, কো...
01/11/2023

মধু পাতলা হয় কেন?
মধুর তরলতা বা ঘনত্ব নির্ভর করে নেকটার সংগ্রহের উৎসের উপর। ফুল ভেদে নেকটারের ঘনত্ব বিভিন্ন রকমের হয়, কোনটা পাতলা আবার কোনটা ঘন। এর পেছনে অনুঘটক হিসাবে কাজ করে ঐ অঞ্চলের আবহাওয়া, আদ্রতা, বৃষ্টিপাত এবং মাটির আদ্রতার পরিমাণ। উদাহরণ হিসাবে বলা যেতে পারে মরু অঞ্চলের ফুলের নেকটার থেকে উৎপন্ন মধু অপেক্ষাকৃত ঘন হয় কারণ সেখানকার আবহাওয়া এবং মাটিতে ময়েশ্চার অনেক কম, পক্ষান্তরে যে অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ, বাতাসে এবং মাটিতে ময়েশ্চার বেশি, সেই অঞ্চলের মধু পাতলা হয়।

আসসালামু আলাইকুম 🌹মধু আমাদের শরীরের জন্য মারাত্মক উপকারি একটা উপাদান।আমরা প্রতিদিন অনেক রকম খাদ্য গ্রহণ করে থাকি।এই খাদ্...
01/11/2023

আসসালামু আলাইকুম
🌹মধু আমাদের শরীরের জন্য মারাত্মক উপকারি একটা উপাদান।
আমরা প্রতিদিন অনেক রকম খাদ্য গ্রহণ করে থাকি।এই খাদ্য তালিকায় প্রতিদিন সকালে যদি ১ চামচ করে খাটি মধু খাওয়া যায় তাহলে আপনার শরীর যেমন ভালো থাকবে তেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি একটি সুন্নত পালন করা হবে।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) মধু খুব পছন্দ করতেন।
🌹তাই প্রতিদিন সামান্য পরিমান হলে ও মধু খাওয়া উচিৎ। আর অবশ্যই পিউর মধু কেমন সে সম্পর্কে ধারনা রাখার চেষ্টা করতে হবে।

Address

Jamalpur Sadar Upazila
1

Telephone

+8801302442073

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রাম্য দোকান-Grammo Dukan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গ্রাম্য দোকান-Grammo Dukan:

Share