Bikrikori

Bikrikori খাঁটি পণ্যের নিশ্চয়তায় আমরা আছি আপনার আঙ্গিনায়..

02/01/2026

শীতের আমেজে মাখামাখি খাঁটি খেজুরের গুড় এখন পাওয়া যাচ্ছে আমাদের কাছে।
মাটির চুলার জ্বাল আর গাছিদের হাতের যাদু মেশানো এই গুড় আপনার পিঠা-পুলির স্বাদ বাড়িয়ে দেবে বহুগুণ।

​আমাদের গুড়ের বৈশিষ্ট্য:

​শতভাগ প্রাকৃতিক: কোনো কৃত্রিম চিনি বা কেমিক্যাল নেই।
​তাজা ঘ্রাণ: একদম গাছ থেকে নামানো রসের খাঁটি স্বাদ।
​বিভিন্ন ধরণ: ঝোলা গুড়, পাটালি এবং নলেন গুড়।
​সরাসরি সংগ্রহ করা এই প্রিমিয়াম কোয়ালিটির গুড় পেতে এখনই ইনবক্স করুন অথবা ফোন করুন এই নাম্বারে।
01770984387

দেশজুড়ে হোম ডেলিভারির সুবিধা রয়েছে।

17/12/2024

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
19/10/2024

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

19/01/2024
আসসালামু আলাইকুম আমরা কি সবাই জানি, পোশাক -পরিচ্ছেদের শুদ্ধাচার সম্পর্কে?আজ একটু কথা বলব এ বিষয় নিয়ে। পোশাকের শুদ্ধাচার ...
27/11/2023

আসসালামু আলাইকুম

আমরা কি সবাই জানি, পোশাক -পরিচ্ছেদের শুদ্ধাচার সম্পর্কে?

আজ একটু কথা বলব এ বিষয় নিয়ে। পোশাকের শুদ্ধাচার হলো সবসময় পরিচ্ছন্ন, মার্জিত ও শালীন পোশাক পরিধান করা।'ব্রান্ডের পোশাক পরতে হবে' এই দাস-মানসিকতা আমাদেরকে বর্জন করতে হবে।পোশাকের গুনাগুন,উপযোগিতা, রুচিশীলতা ও শালীনতাকে সবসময় প্রাধান্য দিতে হবে।
একটি কথা আমাদের সবসময় মনে রাখা উচিত পোশাকে সুরুচির পরিচয় বহন করে।🌹🌹

পেজ: Bikrikori

আসসালামু আলাইকুম।সফলতা খুব ছোটো একটি শব্দ।আমরা সবাই এই শব্দটির সাথে পরিচিত। এক একজন এক এক ভাবে সফল হতে চায়।কারো কাছে সফল...
22/11/2023

আসসালামু আলাইকুম।

সফলতা খুব ছোটো একটি শব্দ।আমরা সবাই এই শব্দটির সাথে পরিচিত। এক একজন এক এক ভাবে সফল হতে চায়।কারো কাছে সফলতা অনেক অর্থ উপার্জন,কারো কাছে সফলতা উচু চেয়ারে আসন প্রাপ্তি আবার কারো কাছে সফলতা নাম, খ্যাতি ইত্যাদি।
আমি মনেকরি সফলতার জন্য আমাকে অবশ্যই নিজের উপর বিশ্বাস রাখতে হবে।কারন আমি নিজেই নিজের উপর যদি বিশ্বাস রাখতে না পারি তবে অন্য কেউ আমাকে বিশ্বাস করবে না।"আমি বিশ্বাসী আমি সাহসী,আমি পারি আমি করব।আমার জীবন আমি গড়বো" ইনশাআল্লাহ।

নিজের উপর আমার বিশ্বাস আছে। বিশ্বাস আছে সৃষ্টিকর্তার উপর যিনি আমাকে সেই সবকিছুর অধিকারী করেছেন যা সফলতা পেতে আমার প্রয়োজন হবে। যদি আমি আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখি তবে বিশ্বাস,যোগ্যতা আর সততার মাধ্যমে তা অর্জন করব।

Shammi Akter

Page : Bikrikori

আসসালামু আলাইকুম 🍀বাটিক কথন:আমাদের অনেকের পছন্দের পোশাক বাটিকের থ্রিপিস এবং শাড়ি।কিন্তু আমরা কে কতটুকু জানি বাটিক সম্পর্...
21/11/2023

আসসালামু আলাইকুম

🍀বাটিক কথন:

আমাদের অনেকের পছন্দের পোশাক বাটিকের থ্রিপিস এবং শাড়ি।কিন্তু আমরা কে কতটুকু জানি বাটিক সম্পর্কে!!!!!

আসুন আজ বাটিক সম্পর্কে কিছু কথা জেনে রাখি।

বাটিক প্রিন্ট কি?
সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন। সেকারণেই মানুষ সৌন্দর্য্যবোধের প্রকাশ ঘটায় রং ও নকশার বিভিন্ন ব্যবহারের মাধ্যমে। সুদূর অতীতে যখন কাপড় ছাপানোর যন্ত্র ছিল না, তখন মানুষ হাতেই নানাভাবে কাপড় প্রিন্ট করত। যেমন ব্লক, বাটিক, টাইডাই ইত্যাদি। সেই প্রাচীনকাল থেকে আজ অবধি এসব কাপড় ছাপানোর পদ্ধতি প্রচলিত রয়েছে। কাপড়ের কিছু অংশে নকশা এঁকে তারপর নকশাটি মোম দিয়ে ঢেকে সেটা রঙে ডুবিয়ে যে পদ্ধতিতে কাপড় রং করা হয় তাকে বাটিক প্রিন্ট বলে। এক্ষেত্রে মোম লাগানো অংশে রং ভাল ভাবে প্রবেশ করতে পারে না। ফলে তা অনবদ্য রূপলাভ করে।

বাটিক প্রিন্টে কি রং করা হয় এবং কেন বাটিক প্রিন্টের কাপড়ের দামের ভিন্নতা হয়?
বাটিকের রং হিসেবে প্রাকৃতিক ও রাসায়নিক দু ধরনের রংই ব্যবহার করা হয়। নীল, তুঁতে, গাঁদাফুল, শিউলীফুল, পেঁয়াজের খোসা, হরতকী, খয়ের ইত্যাদি প্রাকৃতিক উপাদান থেকে বিশেষ উপায়ে রং তৈরি করে তা দিয়ে বাটিকের কাজ করা হয়। বাটিক প্রিন্টের কাপড়ের দাম নির্ভর করে এর রঙের ওপরে। কাপড়ে প্রাকৃতিক রঙের ব্যবহার হলে এর দাম তুলনামূলক ভাবে বেশি হয়। আর কাপড়ে রাসায়নিক রং ব্যবহার হলে এর দামতো কমই হয়, সব থেকে বড় যে সমস্যাটি হয়, অধিকাংশ সময়েই ওয়াশ করার পর কাপড়ের রং উঠে কাপড়ের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়।

বাটিক শব্দের অর্থ কি এবং এর উৎপত্তি কিভাবে?
বাটিক শব্দটি ইন্দোনেশিয়ান ভাষা থেকে এসেছে। এই শব্দটি বাংলা করলে দাঁড়ায় একটি বিন্দু বা একটি ফোঁটা। বিন্দু বিন্দু মোমের সাহায্যেই ইন্দোনেশিয়ান বাটিক করা হতো। তবে পুরোনো ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, ভারতীয় উপকূল থেকে বাটিকের প্রথম উত্‍পত্তি। তবে এর উত্‍কর্ষ ঘটে ইন্দোনেশিয়া থেকে চীন দেশে সপ্তম শতাব্দীর প্রথম দিকে।

তবে বাটিকের ক্ষেত্রে ভারতীয় মতটাই অধিক প্রচলিত। ভারতে বাটিক শিল্পের উত্‍পত্তি নিয়ে একটি গল্পও প্রচলিত রয়েছে -
একদিন এক মহিলা পুকুর ঘাটে হরতকী গাছের নিচে তাঁর পরিধানের বস্ত্র খুলে গোসল করতে পুকুরে নামেন। তিনি লক্ষ্য করেন যে, কিছু মৌমাছি তাঁর কাপড়ের উপর ঘুরে বেড়াচ্ছে। গোসল শেষে তিনি কাপড়টি পরতে গিয়ে দেখলেন যে, কাপড়ের ওপরে মৌমাছিদের মোমের দাগ। তাই তিনি সেই কাপড়টি পরিষ্কার করার জন্য হরতকী গাছের একেবারে নিচেই পুকুরের পানিতে কাপড়টি ধোয়ার চেষ্টা করলেন। এতে দেখা গেল যে, কাপড়ের যে জায়গাগুলোতে মৌমাছি দ্বারা মোম লেগে গিয়েছিল সেই জায়গাগুলি সাদা রয়ে গেছে এবং বাকি জায়গা হরতকীর রঙে খাকি রং হয়ে গেছে। সাদা অংশগুলোর জন্য কাপড়ে এক ধরনের নকশার সৃষ্টি হয়েছে। বলা হয়ে থাক এ ঘটনার ফলেই ভারতীয় উপকূল অঞ্চলে সর্বপ্রথম বাটিক শিল্পের জন্ম হয়।

বর্তমানে বাটিক প্রিন্টের কাপড় খুব জনপ্রিয়। বিশেষ করে হাল ফ্যাশনে বাটিক প্রিন্টের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। বাটিক প্রিন্টের সব কিছুই দেখতে অত্যন্ত আকর্ষণীয়। আগে শুধু সুতি কাপড়েই বাটিক করা হতো, কিন্তু এখন সুতির পাশাপাশি সিল্ক, গরদ, তসর, মসলিন, অ্যান্ডিকটন এমনকি খাদি কাপড়েও বাটিক প্রিন্ট করা হয়। ফলে তা আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক হিসেবে সকলের মনে সহজেই স্থান করে নিয়েছে।

বাটিকের শাড়ি যেমন পরতে পারেন প্রতিদিনের প্রয়োজনে, তেমনি পরতে পারেন উত্‍সব-অনুষ্ঠানেও। বিশেষ করে বাটিক প্রিন্টের সিল্কের শাড়ি আপনাকে করে তুলবে অতুলনীয়। সালোয়ার-কামিজ-ওড়নাতে বাটিকের অনবদ্য কাজ পোশাকে এনে দেয় ঐতিহ্যের ছোঁয়া।

👉👉সাবধানতা অবলম্বন করতে যেভাবে বাটিক ওয়াশ করবেন,তার পদ্ধতি =

🏵️কাপড় প্রথমদিন লবন পানিতে ধুবেন...এক বালতি পানিতে সামান্য লবন মিশিয়ে ৫ মিনিট ভিজিয়ে রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন।প্রতিবারই শ্যাম্পু দিয়ে ধুতে পারলে ভালো,তবে পরবর্তীতে নরমালি ধুলেও সমস্যা নেই।

🏵️কড়া রোদে কাপড় শুকাতে দিবেন না।আলতো করে কাপর চিপতে হবে,খুব বেশী কচলে চিপবেন না,তাতে যেকোনো কাপরই নষ্ট হয় তাড়াতাড়ি।

🏵️কাপড় প্রথমে হালকা রোদে দিয়ে পানি ছড়িয়ে নিবেন,তারপর উল্টো পিঠ করে কড়া রোদে শুকাতে দিবেন।

🏵️গরম পানিতে কাপড় ধুবেন না।

🏵️কাপড়ের উলটো দিকে আয়রন করবেন।

বাটিক যারা রেগুলার ব্যবহার করেন,তারা জানেন যে,যেকোনো বাটিকের কাপর থেকেই কষ উঠতে পারে,এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।

আরামদায়ক হবে কিনা বাটিক, এটা নিয়ে বলবো যে,বাটিক মানেই আরাম,আরাম,আরাম😍😍
ওয়াশ করার পরে বাটিক আরো নরম ও আরামদায়ক হয়।।

Shammi Akter
কাজ করছি যশোর থেকে
Page : Bikrikori

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Bikrikori posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bikrikori:

Share