12/06/2026
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান – ২০২৬
আমিনুল হিফয হাফেজ মোঃ জাহাঙ্গীর হোসাইন স্যারের সঞ্চালনায় আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শাখা প্রধান শাহীন মাহমুদ স্যার, সহকারী শাখা প্রধান হাফেজ মোস্তফা আল মিসবাহ স্যার, প্রধান হিসাবরক্ষক মাজহারুল ইসলাম স্যার, সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ঈদ অনুভূতি প্রকাশ, ইসলামী সংগীত এবং বিভিন্ন পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দমুখর হয়ে ওঠে। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয় এ আয়োজন।