MD Rihad Hossen

MD Rihad Hossen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD Rihad Hossen, Grocers, Jessore.

16/12/2023

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এক অবিস্মরণীয় বীরত্বগাথা গৌরবময় দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করার দিন আজ। স্বাধীন বাংলাদেশের ৫২ বছর পেরিয়ে ৫৩তে পদার্পণের দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের দেশ হিসেবে জানান দেয়ার দিন আজ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্তিকামী মানুষ ১৯৭১ সালের এই দিনে অর্জন করেছিল বিজয়। গণতন্ত্রের চেতনা স্বাধীনতা অর্জনের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল আজকের এই দিনে। অগণিত মানুষের আত্মত্যাগ আর সীমাহীন কষ্টের প্রহর কেটে নতুন সূর্যোদয় ঘটেছিল ১৯৭১ সালের এই দিনে। জাতীয়ভাবে নানা কর্মসূচির মাধ্যমে বিজয়ের এই দিনটি উদযাপন করা হবে। জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেই সব শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বপ্নের স্বাধীনতা। স্মরণ করবে সেইসব বীর সেনানীকে যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব নর-নারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মান জানাবে পুরো জাতি।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন ❤️❤️❤️❣️🌹

16/12/2023

-১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস, তুমি মহা বিজয়ের মহা উল্লাস,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যাদের রক্তে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলা সেই সকল শহীদ দের তরে জানাই হাজারও বিনম্র শ্রদ্ধাঞ্জলী ও সালাম🥀💙

সকলকেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা💐🇧🇩🇧🇩🇧🇩

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Rihad Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category