13/12/2023
কেউ ঘর থেকে বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে দরজা লাগাতে নেই - ছোটবেলায় মা শিখিয়েছিল। এই কথা যখন বলেছিল তখন আমি খুবই ছোট। এত কিছু বুঝিনি। খালি চোখ বুজে মেনে নিয়েছিলাম মায়ের কথা।বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু ভুলে গেছি কিন্তু এটা ভুলিনি। এখনো দরজার লাগানোর সময় দেখি লোকটি কতদূর গেছেন, তারপর এমন আস্তে করে দরজা লাগিয়ে দিই যাতে যে চলে যাচ্ছে তার কানে টুঁ শব্দ যেন না পৌঁছায়।
জীবনে কিছুজন আসেন যাদের ছেড়ে দিতে কষ্ট লাগে। মনে হয় আঁকড়ে থাকি অনেকক্ষন। সময়ের অভিশাপে তাদের ছেড়ে দিতে হয়। ছেড়ে দিয়ে শেষ অব্দি দেখি পিছন ফিরে সে তাকায় কি না, ক্রন্দনরত চোখে ' আরেকটু থাকার আকুতি' লুকিয়ে আছে কি না।
তখন আর দরজা লাগাই না। শুধু তার চলে যাওয়া দেখি।।
লিখা টা Somadrito Mojumdar এর।
অসাধারন 🫠